ঈদগাঁও নিউজ টিভি

ঈদগাঁও নিউজ টিভি সত্য প্রকাশনায়
যোগাযোগ:
01843953455 Bloggers

আজ মাগরিবের সময় ঈদগড় থেকে ঈদগাহ আসার সময় একজন বৃদ্ধা মহিলা ভুল বশত এই পলি ব্যাগটি রেখে cng থেকে সৌদি আরব থেকে পাঠানো কিছ...
01/09/2026

আজ মাগরিবের সময় ঈদগড় থেকে ঈদগাহ আসার সময় একজন বৃদ্ধা মহিলা ভুল বশত এই পলি ব্যাগটি রেখে cng থেকে সৌদি আরব থেকে পাঠানো কিছু গুরুত্বপূর্ণ হাদিয়া ও কাগজ পত্রে ব্যাগটি নিয়ে যায় কোন হৃদয়বান ব্যক্তি সন্ধান দিতে পারলে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে।
যোগাযোগের নাম্বার
01865506348।
#ঈদগাঁও #ঈদগড়

ঈদগাঁওয়ে পুলিশের জালে ৭ পরোয়ানাভুক্ত আসামিকক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশের পৃথক বিশেষ অভিযানে বিভিন্ন মামলার গ্রেফতারি পর...
01/09/2026

ঈদগাঁওয়ে পুলিশের জালে ৭ পরোয়ানাভুক্ত আসামি
কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশের পৃথক বিশেষ অভিযানে বিভিন্ন মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৭ আসামিকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অভিযানে এসআই আজিমুল হক, এসআই সনক কান্তি দাস, এসআই মাহবুব আলম, ৪ জন এএসআই সহ সঙ্গীয় পুলিশ সদস্যরা অংশ নেন।
গ্রেফতাররা হলেন জালালাবাদের ছাতি পাড়ার আব্দুল বাছেদ ও ফিরোজ আহমদ,
ইসলামপুরের গিয়াস উদ্দিন প্রকাশ গুরা মিয়া,
ধর্মেরছড়ার মোজাম্মেল হক, পূর্ব নাপিতখালীর নূর উদ্দিন, ঈদগাঁও দক্ষিণ দরগাহ পাড়ার আব্দুর রহিম ও নূর মোহাম্মদ।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার জানান, গ্রেফতারদের বিরুদ্ধে বিভিন্ন আদালতে মামলা ও গ্রেফতারি পরোয়ানা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে থানা পুলিশ কর্তৃপক্ষ।

ঈদগাঁওতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক কক্সবাজারের ঈদগাঁওতে নানা আয়োজন...
01/09/2026

ঈদগাঁওতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের ঈদগাঁওতে নানা আয়োজনের মধ্যদিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকালে উপজেলা বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য আলোচনা সভা ও র‌্যালির আয়োজন করা হয়।

​উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম চেয়ারম্যানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিম মাহমুদের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আকতার উদ্দিন বাবুল, সাংগঠনিক সম্পাদক আবদু শুক্কুর, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডা. এহেছানুল হক ও মোজাফফর আহমদ সুমন।

​এছাড়াও বক্তব্য রাখেন, জালালাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আলম, পোকখালী ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম সেলিম উদ্দিন, ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির কোম্পানি ও ইসলামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক কামাল হোসেন, সদস্য সচিব বেলাল উদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল হক রুবেল, যুগ্ম আহ্বায়ক আবু হেনা, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব আনিসুর রহমান এবং যুগ্ম আহ্বায়ক সোহেল রানা। এছাড়া অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

​আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সঙ্গে তারা বিএনপির শীর্ষ নেতৃত্ব ও সরকারের দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করে বলেন, বিএনপি সবসময় এ দেশের মানুষের আস্থার প্রতীক। সব ষড়যন্ত্র মোকাবিলা করে দলকে আরও সুসংগঠিত করতে নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।

​আলোচনা সভা শেষে দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ঈদগাঁও বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাসস্টেশন চত্বরে গিয়ে শেষ হয়।

ঈদগাঁও বাস স্টেশনে ফুটপাত দখলমুক্ত করতে শতাধিক দোকানে উপজেলা প্রশাসনের অ'ভিযান   #ঈদগাঁও
01/09/2026

ঈদগাঁও বাস স্টেশনে ফুটপাত দখলমুক্ত করতে শতাধিক দোকানে উপজেলা প্রশাসনের অ'ভিযান
#ঈদগাঁও

কক্সবাজারে ৭ মাসে ৮৮ খুন, আড়াই দিন পরপরই ঝরছে প্রাণ, উদ্বেগ বাড়াচ্ছে অপরাধের পরিসংখ্যান।   #ঈদগাঁও
01/09/2026

কক্সবাজারে ৭ মাসে ৮৮ খুন, আড়াই দিন পরপরই ঝরছে প্রাণ, উদ্বেগ বাড়াচ্ছে অপরাধের পরিসংখ্যান।
#ঈদগাঁও

ঈদগড়ের জনগণের অভিপ্রায় অনুযায়ী ঈদগড় ইউনিয়ন কে প্রস্তাবিত বাঁকখালী উপজেলায় অন্তর্ভুক্তি করা হবে না জানিয়েছেন মাননীয...
31/08/2026

ঈদগড়ের জনগণের অভিপ্রায় অনুযায়ী
ঈদগড় ইউনিয়ন কে প্রস্তাবিত বাঁকখালী উপজেলায় অন্তর্ভুক্তি করা হবে না জানিয়েছেন মাননীয় সংসদ সদস্য
লুৎফুর রহমান কাজল
#ঈদগাঁও

31/08/2026

চকরিয়ায় বাসে তল্লাশি করে ৯ হাজার ৯শ ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারি গ্রে ফ তা র..
#ঈদগাঁও #নিউজ

রামুতে ট্রেন দুর্ঘটনায় যুবকের মৃত্যু, সিকদারপাড়ায় শোকের ছায়া
31/08/2026

রামুতে ট্রেন দুর্ঘটনায় যুবকের মৃত্যু, সিকদারপাড়ায় শোকের ছায়া

ঈদগাঁওয়ে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনিজস্ব প্রতিনিধি, ঈদগাঁও (কক্সবাজার):কক্সবাজারের ঈদগাঁও উপজেলা আইনশৃঙ্খলা ক...
31/08/2026

ঈদগাঁওয়ে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, ঈদগাঁও (কক্সবাজার):

কক্সবাজারের ঈদগাঁও উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ আগস্ট) উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশাসনিক সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মংচিংনু মারমার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি এম. মমতাজুল ইসলাম, ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম শিফাতুল মাজদার, উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, উপজেলা জামায়াতের আমির সলিম উল্লাহ জিহাদি, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা দিদারুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইলিয়াছ মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের, উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান উজ্জ্বল, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা ফাহমিদা ইয়াছমিন, জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর তাজ জনি, ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসাইন, ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, প্রধান শিক্ষক গিয়াস উদ্দিনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখার পাশাপাশি বাল্যবিবাহ, ইভটিজিং, সন্ত্রাস, মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে করণীয় নিয়ে আলোচনা করা হয়। সভাপতির বক্তব্যে ইউএনও মংচিংনু মারমা বলেন, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে বাল্যবিবাহ, মাদক ও কিশোর অপরাধ প্রতিরোধে সবাইকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন এবং অপরাধ নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।

নিহত ব্যক্তি ফজলুল আমিন (৪৫)। তিনি নগরীর পূর্ব ষোলশহর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক ছিলেন।শুক্রবার (২৮ আগস্ট) বেলা...
30/08/2026

নিহত ব্যক্তি ফজলুল আমিন (৪৫)। তিনি নগরীর পূর্ব ষোলশহর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক ছিলেন।

শুক্রবার (২৮ আগস্ট) বেলা ১১টার দিকে নগরীর চান্দগাঁও থানার ওমর আলী মাতব্বর বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতের পরিবার মোহাম্মদ শাহজাহান ও তার ছেলে সিফাতের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫ থেকে ৭ জনের বিরুদ্ধে চান্দগাঁও থানায় মামলা করেছে।

স্থানীয়রা জানিয়েছেন, শাহজাহান নিজেকে ‘বিএনপি নেতা’ হিসেবে পরিচয় দেন। তিনি ওমর আলী মাতব্বর বাড়ি এলাকায় সড়কে কয়েকজন হকারকে রিকশাভ্যান বসিয়ে পণ্য বিক্রির ব্যবস্থা করেন। ফজলুল আমিন এলাকায় ভাসমান দোকানপাট বসানোর বিরোধিতা করতেন। এ নিয়ে দুজনের মধ্যে বিরোধ চলছিল।

তবে ঘটনাটি রাজনৈতিক বিরোধ থেকে হয়নি বলে জানিয়েছেন নগর যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ। তিনি বলেন, এলাকার সমস্যা নিয়ে দুজনের মধ্যে বিরোধ হয়েছে। ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে বলে শুনেছেন। ফজলুল আমিন হৃদরোগে আক্রান্ত ছিলেন বলেও জানান তিনি।

Address

Cox Bazar
Cox's Bazar

Telephone

+8801844237412

Website

Alerts

Be the first to know and let us send you an email when ঈদগাঁও নিউজ টিভি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ঈদগাঁও নিউজ টিভি:

Shortcuts

Share