21/08/2026
শোক সংবাদ
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
নিদানিয়া নুরারডেইল নিবাসী, সবার প্রিয় মাছ ব্যবসায়ী শাহ আলম ভাই আজ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে স্ট্রোকজনিত কারণে ইন্তেকাল করেছেন।
তাঁর ইন্তেকালে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমের জানাজা আগামীকাল সকাল ১০টায় ইনানী মঈনুল ইসলাম মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে।
সকলের কাছে মরহুমের রুহের মাগফিরাতের জন্য দোয়া কামনা করছি। আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।