26/12/2021
আচ্ছা তুমি না আমাকে বলেছিলে,,, "তুমি অসাধারণ,,, তোমার তুলনা হয় না প্রিয়"
জানো এই কথা শুনে হয়তো আমার থেকে বেশি খুশি পৃথিবীতে কেউ ছিল না।।।
কিন্তু সত্যি প্রিয়,, আজ আমি বলছি আমার তুলনা করতে।। আমার সাথে তোমার নতুন সঙ্গীর তুলনা করবে তুমি।।। এ আমার অনুরোধ।।।
তুমি কিছু ক্ষেত্রে আমার সাথে তুলনা করবে।।
যখন তোমার মন খারাপ থাকবে ঐ সময়টা তে তুমি আমার সাথে তার তুলনা করবে।।।
যখন তুমি দূরে কোথাও যাও বা নদীপথে কোথাও যাও ঠিক ঐ সময় টায় তুমি তুলনা করবে।।
তুমি যখন সিদ্ধান্তহীনতায় ভুগবে ঐ সময় তুমি তোমার নতুনত্ব নিয়ে আমার তুলনা করবে।।
রাতে যখন মন আনচান করতে থাকবে কোনো কিছুতে মনে শান্তি পাবে না তখনও নাহয় একটু তুলনা করো।।।
জানোই তো তুমি মন খারাপ করে থাকলে আমার কি হাল হতো।। তুমি দূরে কোথাও গেলে আমার চিন্তার পরিমাণটাও তোমার জানা আছে।। তুমি কোনও সিদ্ধান্ত নেওয়ার সময় আমার দেওয়া উপদেশ মনে হয় না তোমার প্রতিকূলে যেত।। আর তোমার রাতে ঘুম না আসলে আমার ঘুমও কই উড়ে যেত কে জানে।। কিভাবে জেগে কাটিয়েছি কত রাত।।
ঠিক এমন কিছু মুহূর্তে তুমি তার আর আমার তুলনা করবে।। আমারও তো জানতে ইচ্ছে হয়,,
কেমন আছো তুমি••
Neha Ahmed....