ছায়া

ছায়া “ছায়া – মোবাইল ফটোগ্রাফি ও অনুভূতির গল্প”
(4)

04/03/2026

"আমিও তো মানুষ, আমারও একটু থামতে ইচ্ছে করে। এই শহরের ব্যস্ততা আর অন্তহীন দৌড়ঝাঁপ থেকে মুক্তি পেয়ে এক মুহূর্তের জন্য হলেও নিজের গভীরে হারিয়ে যেতে ইচ্ছে করে।"

​ #ক্লান্ত_মন
​ #নিস্তব্ধতা
​ #একাকীত্ব
​ #অসহায়_স্মৃতি
​ #গভীর_নিশ্বাস
​ #অব্যক্ত_কথা
​ #শহুরে_ক্লান্তি

♨ কান্না হলো বিশুদ্ধতার নির্যাস  ♨চোখের কোণে জমা জলটা যখন গাল বেয়ে টুপ করে ঝরে পড়ল, তখন এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এল ঘরট...
23/02/2026

♨ কান্না হলো বিশুদ্ধতার নির্যাস ♨

চোখের কোণে জমা জলটা যখন গাল বেয়ে টুপ করে
ঝরে পড়ল, তখন এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এল ঘরটায়। অবন্তীর মনে হলো, গত কয়েক বছরের জমানো পাথরের মতো ভারী কষ্টগুলো যেন এক নিমেষে তরল হয়ে ধুয়ে যাচ্ছে।
​মানুষ হাসলে মুখটা সুন্দর দেখায় সত্যি, কিন্তু কাঁদলে মানুষটাকে বড্ড স্বচ্ছ লাগে। দীর্ঘদিনের অভিমান, না পাওয়া আর একাকিত্বের যে ধুলোবালি মনের আয়নায় জমেছিল, কয়েক ফোঁটা লোনা জলেই তা পরিষ্কার হয়ে গেল।
​বিকেলের ম্লান আলোয় জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে সে অনুভব করল—কান্না কোনো দুর্বলতা নয়। বরং এটা হলো মনের গভীর থেকে উঠে আসা এক বিশুদ্ধতার নির্যাস, যা আমাদের ভেতরটাকে নতুন করে ধুয়ে মুছে পবিত্র করে দেয়। মেঘ বৃষ্টির পরেই তো আকাশটা সবচেয়ে পরিষ্কার দেখায়, মানুষের মনটাও ঠিক তাই।

#প্রকৃতি
ছায়া

১. কেউ বিশ্বাসঘাতকতা করছে?- চুপ হয়ে যান।২.কেউ যন্ত্রণা দিচ্ছে? - চুপ হয়ে যান। ৩.কেউ অনেক ভালবাসার পরও প্রাপ্যটা দেয়নি? -...
22/02/2026

১. কেউ বিশ্বাসঘাতকতা করছে?
- চুপ হয়ে যান।

২.কেউ যন্ত্রণা দিচ্ছে?
- চুপ হয়ে যান।

৩.কেউ অনেক ভালবাসার পরও প্রাপ্যটা দেয়নি?
- চুপ হয়ে যান।

৪.কোন মানুষ অনেক অপমান করছে?
- চুপ হয়ে যান।

৫.কেউ ঠকিয়ে গেছে?
- চুপ হয়ে যান।

৬.কেউ আপনাকে নিয়ে তুমুল মিথ্যা দোষারোপ করছে?
- চুপ হয়ে যান।

এমন নিরব হয়ে যান, সে মানুষগুলো যেনো আর কখনই আপনার শব্দ কিংবা ছায়া না দেখে। মৃ'ত হয়ে যান তাদের কাছে।

প্রতিজ্ঞা করুন আর কখনই ঘুরে তাকাবেন না। শুধু এই প্রতিজ্ঞাটা করতে পারলে আপনি কষ্ট পাবেন না। এই যে নিরবতা আপনাকে দম বন্ধ করা আর্তনাদ দিবে কিন্তু অপর পক্ষকে দিবে আফসোস।

আসলে আমরা হারাবার ভয়ে শব্দ দিয়ে প্রতিবাদ করি। কিন্তু আপনি জানেন কি? যে মানুষগুলো আপনাকে মানুষ বলে মূল্যায়ন করেনি, আপনাকে দমবন্ধ কান্নার অনুভূতি দিয়েছে তারা আপনার কেউ না।

তাই নিজের স্বার্থে বাঁচুন, নিজেকে ভালোবাসুন, আপনার একজন "সৃষ্টিকর্তা" আছেন। সকল দুঃখ, কষ্ট, চাওয়া, পাওয়ার কথা সৃষ্টিকর্তাকে বলুন তিনি সব কিছুর সমাধান করবেন।

যারা চুপচাপ থাকে, তারাই সবচেয়ে শক্তিশালী হয় ভিতরে ভিতরে। 💚             #প্রকৃতি  #সবুজ_ভালোবাসা
17/02/2026

যারা চুপচাপ থাকে, তারাই সবচেয়ে শক্তিশালী হয় ভিতরে ভিতরে। 💚

#প্রকৃতি #সবুজ_ভালোবাসা

06/11/2025

অনেকদিন পর....
লোকেশন : সাদুল্লাহপুর

23/09/2025
17/09/2025

তোমার গল্পের শুরুতে নেই আমি
ছিলাম গল্পের মাঝখানে ।
মাঝখানেই হারিয়েছি
দুজন দুজনকে খুব করে। 🍂

Address

Dhaka-1216
1217

Telephone

+8801938501620

Website

Alerts

Be the first to know and let us send you an email when ছায়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ছায়া:

Share

Category