22/05/2025
২০২৮ সাল পর্যন্ত আ’লীগই থাকতো ক্ষমতায়। কোনো নির্বাচন, আন্দোলন তো দূরে মুখ খুললেই হতো জেল। খালেদা জিয়াকে গৃহ বন্দি হিসাবেই শেষ নিঃশাস ত্যাগ করতে হত ,তারেক রহমানকে অনন্তকাল লন্ডনেই কাটাতে হত , লুতফুজ্জামান বাবর জেলেই পঁচতো, সালাহুদ্দীন আহমেদ শীলংয়েই থাকতেন। রিজভিকে পল্টন অফিসের কেঁচি গেটের ভিতর থেকে মিন মিন করে বলতে হত "হরতাল ", ফকরুল , মির্জা আব্বাসদের মাসের বিশ দিন কোর্টে হাজিরা দিতে হত , আয়নাঘরে বন্দি থাকতো কত কত বিএনপি, জামাত, হেফাজতকর্মী। কথা বলতে না পারার গ্লানি ও ডিজিটাল মামলার ভয় নিয়ে বোবার মতো আমরাও কাটিয়ে দিতাম দিনের পর দিন। দ্রব্যমূল্য, সিন্ডিকেট, চাঁদা, দুর্নীতি , টাকা পাঁচার' মাথা পিছু একলাখ টাকার বেশি ঋণ, রাতের ভোট আর কত সব বোঝা নিয়ে ঘরে বসে গাল চাপড়াতাম। শিক্ষার্থীরা এবং জনগন আন্দোলন করে মিনি জাহান্নাম থেকে আমাদের উদ্ধার করলো, এখন তাদেরকে দ্রুত হঠাও। যে প্রত্যাশা নিয়ে রাস্তায় নেমে এলো কোটি কোটি মানুষ, তাদের অবদানের কোনো দাম নাই, জুলাই চব্বিশ এ চোদ্দশো শহীদ ও বিশহাজার চোখ হাত পা হারানোর কোনো মূল্য নাই। কিসের সংস্কার, কিসের বিচার, দাও নির্বাচন। আমাদের ক্ষমতা লাগবে। জানুয়ারি থেকে জুন মাত্র ৫ মাস, সেটাও দিচ্ছি না !আমরা অসন্তুষ্ট। ডিসেম্বরেই নির্বাচন লাগবে। বাহ..আমরা জুলাই গণহত্যার বিচার ও সংস্কার চাই না , চাই নির্বাচন !এ জন্যই আল্লাহপাক বলছেন, মানুষ বড়ই অকৃতজ্ঞ। আল-ইসরা (১৭)