Mohammad Azimuddin

Mohammad Azimuddin Assalamualaikum WR. Please follow ↘️

02/10/2025

অমুসলিমদের সাথে মতবিনিময় কীভাবে করতে হয়, তার উজ্জ্বল দৃষ্টান্ত হতে পারে জামায়াতে ইসলামীর একজন দায়িত্বশীলের এই বক্তব্য। যারা আবেগে হুঁশ হারিয়ে ফেলেন, তাদের হুঁশ ফেরাতে এই ভিডিওটি দেখাতে পারেন।

“تَبَّتْ يَدَا أَبِي لَهَب”“ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত, আর সে নিজেও” (সূরা লাহাব- ১)
21/09/2025

“تَبَّتْ يَدَا أَبِي لَهَب”
“ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত, আর সে নিজেও”
(সূরা লাহাব- ১)

12/09/2025
১৫ বছর বিএনপির জন্য লড়াই করলাম, তারাই এখন ধাক্কা দেয়,,,
24/08/2025

১৫ বছর বিএনপির জন্য লড়াই করলাম, তারাই এখন ধাক্কা দেয়,,,

24/08/2025

কী অদ্ভুত তাই না?
আপনি সারা রাত জাগেন ঘুম আসে না। আবার সে আপনিই ফজর পড়তে পারেন না— *কারণ আপনার ঘুম ভাঙে না।*

_— আদিব সালেহ_

ইবাদতে অবহেলার কারণে মানুষের জীবনে বহু ধরনের অসঙ্গতি নেমে আসে। মুমিন যখন ইবাদতে অবহেলা করে, তখন আল্লাহ তাকে সতর্ক করার জ...
17/08/2025

ইবাদতে অবহেলার কারণে মানুষের জীবনে বহু ধরনের অসঙ্গতি নেমে আসে। মুমিন যখন ইবাদতে অবহেলা করে, তখন আল্লাহ তাকে সতর্ক করার জন্য বিভিন্ন রকম বৈরী পরিবেশের সম্মুখীন করেন। যাতে তারা সচেতন হয়ে আল্লাহর জিকিরে মনোনিবেস করে। নিম্নে ইবাদতে অবহেলার ফলে দৈনন্দিন জীবনে সৃষ্ট কিছু সমস্যা তুলে ধরা হলো—

জীবিকা সংকুচিত হয় : ইবাদতে অবহেলার একটি নগদ শাস্তি হলো, জীবিকা সংকুচিত হয়ে আসা, যা মানুষকে অস্থির করে তোলে। এর প্রভাবে ঘরে ঘরে বহু ধরনের অশান্তি তৈরি হয়। মানসিক চাপ থেকে শুরু করে শারীরিক অসুস্থতাও জেঁকে বসে। পবিত্র কোরআনে মহান আল্লাহ এ ব্যাপারে আগেই সতর্ক করেছেন। ইরশাদ হয়েছে, ‘আর যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে, তার জন্য হবে নিশ্চয়ই এক সংকুচিত জীবন এবং আমি তাকে কিয়ামত দিবসে উঠাবো অন্ধ অবস্থায়।’ (সুরা ত্বহা, আয়াত : ১২৪)

নাউজুবিল্লাহ, তাই মুমিনের উচিত, সর্বদা ফরজ ইবাদতগুলোর প্রতি যত্নবান থাকা। সাধ্য অনুযায়ী নফল ইবাদত করারও চেষ্টা করা। তাহলে আল্লাহর রহমতে মানুষ কখনো অস্থিরতা অনুভব করবে না। শাস্তিস্বরূপ চাপিয়ে দেওয়া অভাব-অনটন আসবে না।

পরিবার থেকে বরকত উঠে যায়: ইবাদতের প্রতি উদাসীনতা মানুষের জীবন থেকে বরকত তুলে নেয়। আর যারা ইবাদতের প্রতি যত্নবান হয়, তারা আল্লাহ প্রদত্ত বিশেষ রহমত ও বরকত অনুভব করে। বোঝা গেল ইবাদতের সঙ্গে বরকতের একটি সংযোগ রয়েছে। বিষয়টি পবিত্র কোরআনও সমর্থন করে। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেছেন— ‘আর যদি তারা তাওরাত, ইনজিল ও তাদের নিকট তাদের রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে, তা কায়েম করত, তবে অবশ্যই তারা আহার করত তাদের উপর থেকে এবং তাদের পদতল থেকে। তাদের মধ্য থেকে সঠিক পথের অনুসারী একটি দল রয়েছে এবং তাদের অনেকেই যা করছে, তা কতইনা মন্দ! (সুরা মায়েদা, আয়াত : ৬৬)
এই আয়াত দ্বারা বোঝা যায়, আল্লাহর বিধান পালনে যত্নবান হলে রিজিকে বরকত পাওয়া যায়।

অন্তর কঠিন হয়ে যায়: ইবাদতের অলসতা ও অবহেলার ফলে অন্তর কঠিন হয়ে যায়। অবহেলাকারী আল্লাহর রহমত থেকে বের হয়ে যায়। আর যে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হতে শুরু করে, তার জীবনে অশান্তির আমানিসা নেমে আসা স্বাভাবিক। পবিত্র কোরআনে ইবাদতে অবহেলাকারীর ব্যাপারে ইরশাদ হয়েছে— অতএব সেই নামাজ আদায়কারীর জন্য দুর্ভোগ, যারা নিজেদের নামাজের ব্যাপারে উদাসীন। (সুরা মাউন, আয়াত : ৪-৫)

লাঞ্ছনার শাস্তি অবধারিত হয়ে যায়: ইবাদতে অবহেলা ও পাপের মধ্যে ডুবে যাওয়া আল্লাহকে ক্রোধান্বিত করে তোলে, ফলে অবহেলাকারীর জন্য ধ্বংস অবধারিত হয়ে যায়। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘তাদের পরে আসল এমন এক অসৎ বংশধর যারা নামাজ বিনষ্ট করল এবং কুপ্রবৃত্তির অনুসরণ করল। সুতরাং শীঘ্রই তারা ধ্বংসের সম্মুখীন হবে।’ (সুরা মরিয়াম, আয়াত : ৫৯)

নাউজুবিল্লাহ, আল্লাহ যাদের ধ্বংস করার ঘোষণা দিয়ে দিয়েছেন, তাদের দুনিয়া-আখিরাতের লাঞ্ছনা অবধারিত।

বিপদ-আপদ ও অনিশ্চয়তা দেখা যায়: ইবাদতে অবহেলা করে মানুষ নিজেই নিজের বিপদ ডেকে আনে। পৃথিবীটা তার জন্য সংকুচিত হয়ে ওঠে। অনিশ্চয়তা ও দুশ্চিন্তা তাকে সব দিক থেকে ঘিরে ধরে। মনে যেন গোটা পৃথিবীটা তার জন্য বিষাক্ত হয়ে ওঠে। এর কারণ মানুষের হাতের কামাই, যা সে আল্লাহবিমুখ হয়ে অর্জন করেছে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে- ‘মানুষের কৃতকর্মের দরুন স্থলে ও সমুদ্রে ফাসাদ প্রকাশ পায়। যার ফলে আল্লাহ তাদের কতিপয় কৃতকর্মের স্বাদ তাদেরকে আস্বাদন করান, যাতে তারা ফিরে আসে।’ (সুরা রুম, আয়াত : ৪১)

অতএব, জীবনে শান্তি ও বরকত চাইলে অবশ্যই ইবাদত যত্নবান হতে হবে।
সংগৃহীত

ছবিতে যিনি একা বসে আছেন, তিনি একজন স্বামী, তাঁর প্রিয়তম স্ত্রী ঠিক সামনের গাড়িতে শায়িত, শেষ যাত্রার প্রস্তুতিতে। জানাজা ...
05/07/2025

ছবিতে যিনি একা বসে আছেন, তিনি একজন স্বামী, তাঁর প্রিয়তম স্ত্রী ঠিক সামনের গাড়িতে শায়িত, শেষ যাত্রার প্রস্তুতিতে। জানাজা হওয়ার কথা ছিল রাত ৯টায়। কিন্তু ভদ্রলোক চাচ্ছিলেন না অন্ধকার রাতে বিদায় দিতে। কারো কাছে স্পষ্ট করে বলতেও পারছিলেন না, “ওকে আর একটু থাকতে দাও… সামনে থাকুক, আমি দেখছি!”

তাঁর ছোট ছেলে বুঝে নিয়েছিল বাবার মন। শেষ পর্যন্ত জানাজা হয় সকালে। কিন্তু রাতের পুরোটা সময়, যখন চারপাশের সবাই চলে গেছে, ভদ্রলোক ছিলেন গাড়ির সামনে একা বসে। স্ত্রীর পাশে, নিঃশব্দ প্রহর গুণে। যেন বলছিলেন, “তুমি একা না, আমি আছি। এখনো আছি।”

এ এক নিঃশব্দ ভালোবাসা, যার সাক্ষী হয়ে রইলো রাত, নীরবতা আর সেই একফালি আলো। মৃত্যু সবকিছুর শেষ নয়, যদি ভালোবাসা এমন হয়।

ভাগ্যবতী ছিলেন সেই স্ত্রী, যিনি এমন একজন জীবনসঙ্গী পেয়েছিলেন, যিনি তাঁকে মৃত্যুর পরেও একা ফেলে যাননি।

আমরা সবাই চাই, এমন একজনকে, যিনি শুধু জীবনে নয়, মৃত্যুর পরেও আমাদের ভালোবাসায় আগলে রাখবেন।

📷 ছবিঃ তানজিনা আফরিন মেরিন

গত ২৭ জুন গাজার দেইর আল-বালাহের আল-আকসা শহীদ হাসপাতালে অপুষ্টি এবং ওষুধের অভাবে তিন মাস বয়সী শিশু জোডি এল-মারি প্রাণ হা...
29/06/2025

গত ২৭ জুন গাজার দেইর আল-বালাহের আল-আকসা শহীদ হাসপাতালে অপুষ্টি এবং ওষুধের অভাবে তিন মাস বয়সী শিশু জোডি এল-মারি প্রাণ হারান।

১৯তম_নিবন্ধন_প্রস্তুতি (নতুনদের জন্য মেগা পোস্ট⤵️)যারা শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিয়ে শিক্ষকতার মহান পেশায় যুক্ত হতে চান, ত...
05/06/2025

১৯তম_নিবন্ধন_প্রস্তুতি (নতুনদের জন্য মেগা পোস্ট⤵️)
যারা শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিয়ে শিক্ষকতার মহান পেশায় যুক্ত হতে চান, তাদের জন্য গুরুত্বপূর্ণ সকল তথ্য তথা বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা, সিলেবাস, প্রশ্ন বিশ্লেষণ ও সাজেশনসহ সকল তথ্য একসাথে!!⤵️

📌বেসরকারি শিক্ষক নিবন্ধন নিয়োগ পরীক্ষার পদ্ধতি, যোগ্যতা এবং প্রস্তুতিঃ
_____________________________
✍️অনেকটা বিসিএসের আদলে নেয়া হয় এই নিয়োগ পরীক্ষাটি।

✍️শিক্ষক নিবন্ধন পরীক্ষা কি? (NTRCA shikkhok nibondhon)
__________________________

📌সারাদেশে নিম্ন-মাধ্যমিক, মাধ্যমিক, কলেজ, মাদ্রাসা এবং কারিগরিসহ প্রায় ৩৬ হাজার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এসব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যোগ্যতাসম্পন্ন শিক্ষক নিয়োগ আবশ্যক।

📌আর সেই লক্ষ্যে ২০০৫ সাল থেকে সরকার কর্তৃক এনটিআরসিএ (NTRCA) বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যোগ্যতা সম্পন্ন শিক্ষক নিয়োগের জন্য বেসরকারি শিক্ষক নিবন্ধন নিয়োগ পরীক্ষা চালু করেছে।

📌দেশের কোন বেসরকারি বিদ্যালয় বা কলেজে এই নিবন্ধন ছাড়া চাকরীর কোন সুযোগ নেই। তাই শিক্ষকতায় ক্যারিয়ার গড়তে চাইলে শিক্ষক নিবন্ধন পরীক্ষা বাধ্যতামূলক দিতেই হবে।

✍️শিক্ষক নিবন্ধন পরীক্ষার যোগ্যতাঃ
________________________

📌শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কলেজ ও স্কুল পর্যায়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে আপনাকে কমপক্ষে স্নাতক পাস হতে হবে। আর স্কুল পর্যায় -২ এর পরীক্ষায় অংশগ্রহণ করতে আপনাকে কমপক্ষে এইচএসসি পাস হতে হবে।

📌তবে যারা সদ্য পাস করেছে সেসব প্রার্থীরা সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের দেওয়া প্রশংসাপত্র, মার্কশিট, প্রবেশপত্রসহ আবেদন করতে পারবেন।

📌নিবন্ধন পরীক্ষায় আবেদনের ক্ষেত্রে প্রার্থীর শিক্ষাজীবনে যেকোনো একটিমাত্র তৃতীয় বিভাগ বা এর সমমনা জিপিএর ফলাফল গ্রহণযোগ্য হবে।

📌এ ক্ষেত্রে প্রার্থীর শিক্ষাজীবনে তৃতীয় বিভাগ বা এর সমমনা জিপিএ একবারের বেশি হলে তিনি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুপযুক্ত বলে বিবেচিত হবেন।

📌আবেদনের ক্ষেত্রে প্রার্থীর বয়স ১৮-৩৫ বছরের মধ্যে হতে হবে।

✍️বেসরকারি (NTRCA) শিক্ষক নিয়োগ পরীক্ষা পদ্ধতিঃঃ
_________________________

📌 বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা ৩টি পর্যায়ে হয়ে থাকে। স্কুল পর্যায়,স্কুল পর্যায়-২ ও কলেজ পর্যায়ে।

📌এই শিক্ষক নিয়োগ পরীক্ষা ৩ ধাপে হয়ে থাকে। প্রিলি, রিটেন ও মৌখিক পরীক্ষা হয়।

✅প্রথমে ১০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা হয়। প্রিলিতে ৪০% নম্বর পেলেই সাধারণত পাস ধরা হয়।

✅পরবর্তীতে পাস করা প্রার্থীদের ১০০ নাম্বারের লিখিত পরীক্ষা নেওয়া হয় এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে ২০ নম্বরের মৌখিক পরীক্ষা নেওয়া হয়।

📌চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের একটি সনদ দেওয়া হয়। পরবর্তীতে এই সনদ দিয়ে এনটিআরসিএ বরাবর অনলাইনে আবেদন করে মেধাতালিকার ভিত্তিতে যেকোনো বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ পাওয়া যাবে। প্রার্থীর এই সনদের মেয়াদ ৩বছর থাকবে।

✍️বেসরকারি (NTRCA) শিক্ষক নিয়োগ ও জয়েনিং এর পদ্ধতিঃঃ
____________________________

নিবন্ধন প্রিলি লিখিত ও ভাইভা পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের একটি সার্টিফিকেট দেয়া হয় NTRCA থেকে।

>>মেধাতালিকাঃ
এরপর উত্তীর্ণ শিক্ষার্থীদের কে নিয়ে তৈরি করা হয় জাতীয় মেধা তালিকা অর্থাৎ সারা বাংলাদেশে পাশে তো নিবন্ধন শিক্ষার্থীদের সকল সাবজেক্টের পূর্ণাঙ্গ তালিকা।শুধুমাত্র এই তালিকায় যাদের নাম আছে তারাই গণবিজ্ঞপ্তিতে নিয়োগ পাবার জন্য আবেদন করতে পারে।

>>গণ বিজ্ঞপ্তিঃ
জাতীয় মেধা তালিকা হয়ে গেলে এবং সারা বাংলাদেশের বিভিন্ন স্কুল কলেজে বিদ্যমান শূন্য পদের তালিকা NTRCA কর্তৃপক্ষের হাতে পৌঁছালে সেই শূন্য পদ পূরণের লক্ষ্যে কর্তৃপক্ষ গণ বিজ্ঞপ্তি প্রকাশ করে।
নিবন্ধন পরীক্ষায় পাশকৃত সার্টিফিকেটধারী শিক্ষার্থীদের ওই শূন্য পদের বিপরীতে নিয়োগ পাওয়ার জন্য গণ বিজ্ঞপ্তিতে আবেদন করতে হয়।

>>গণবিজ্ঞপ্তিতে আবেদন পদ্ধতিঃ
গণবিজ্ঞপ্তির জন্য আবেদন ফি এক হাজার টাকা। একজন শিক্ষার্থী সারা দেশে সর্বোচ্চ কলেজ অথবা চল্লিশটি স্কুল পছন্দ করতে পারে।
অর্থাৎ যার স্কুল পর্যায়ের সার্টিফিকেট আছে সে স্কুলে আবেদন করতে পারে। আর যার কলেজ পর্যায়ের সার্টিফিকেট আছে সে কলেজের প্রভাষক পদের জন্য আবেদন করতে পারে। আর যার একই সাথে স্কুল এবং কলেজ দুই সার্টিফিকেটই আছে সে দুইটার জন্যই আবেদন করতে পারে।

>>গণ বিজ্ঞপ্তিতে আবেদনের নিয়ম কানুনঃ
যারা বর্তমানে স্কুল বা কলেজ কোথাও কর্মরত নেই তারা ইস্কুল এবং কলেজ দুইটার জন্যই আবেদন করতে পারবে।
কিন্তু যারা বর্তমানে কোন স্কুলে কর্মরত আছে তারা নতুন করে কোন স্কুলে আবেদন করতে পারবে না। তারা শুধু কলেজের জন্য আবেদন করতে পারবে।
অনুরূপভাবে কেউ যদি কোন কলেজে কর্মরত থাকে তাহলে সে আর নতুন করে গণ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবে না।

>>পোস্টিংঃ
গণবিজ্ঞপ্তিতে আবেদনের সময় আপনার পছন্দকৃত কলেজ বা স্কুলের তালিকার মধ্যে থেকে তালিকা অনুযায়ী আপনি যেখানে নিয়োগ পাবেন সেই স্কুল বা কলেজে আপনাকে নিয়োগ দেওয়া হবে।তবে এক্ষেত্রে প্রথমে নিজ উপজেলা বা জেলা কে বিবেচনা করা হয়। আপনি শুধু গিয়ে জয়েন করবেন।

📌NTRCAবেসরকারি শিক্ষক নিবন্ধনের বেতন ও অন্যান্য সুবিধাসমূহঃ-
____________________

>>> লেকচারারঃ কলেজ (নবম গ্রেড)

১। মূল বেতনঃ ২২,০০০/=
২। বাড়ি ভাড়াঃ ১,০০০/=
৩। চিকিৎসা ভাতাঃ ৫০০/=
সর্বোমোটঃ ২৩,৫০০/=
১০ বছর পরে অ্যাসিসটেন্ট প্রফেসর হলে
১। মূল বেতন ৩৫,০০০/=
২। বাড়িভাড়া ১০০০/=
৩। চিকিৎসা ভাতা ৫০০/=
সর্বমোটঃ ৩৬,৫০০/=
প্রিন্সিপাল হলে
১। বেতন ৫০,০০০/=
২। বাড়িভাড়াঃ ১,০০০/=
৩। চিকিৎসা ভাতাঃ ৫০০/=
সর্বমোটঃ ৫১,৫০০/=

>>> সহকারী শিক্ষকঃ স্কুল (এগারো গ্রেড)

১। মূল বেতনঃ ১২,৫০০/=
২। বাড়ি ভাড়াঃ ১,০০০/=
৩। চিকিৎসা ভাতাঃ ৫০০/=
সর্বমোটঃ ১৪,০০০/=
যদি বিএড ডিগ্রি থাকে তাহলে দশম গ্রেড হবে তার, তখন বেতন হবে
১। মূল বেতন ১৬,০০০/=
২। বাড়ি ভাড়াঃ ১,০০০/=
৩। চিকিৎসা ভাতাঃ ৫০০/=
সর্বমোটঃ ১৭,৫০০/=
নোটঃ শুরুর দিকে বিএড করার জন্য ৫ বছর সময় দেয়।এবং ১০ বছর দশম গ্রেডে চাকুরি করার পর সিনিয়র শিক্ষকে উন্নিত হবেন (নবম গ্রেডে)

>>>>জুনিয়র শিক্ষকঃ স্কুল-২ (১৬ গ্রেড)

১। মূল বেতনঃ ৯,৩০০/=
২। বাড়ি ভাড়াঃ ১,০০০/=
৩। চিকিৎসা ভাতাঃ ৫০০/=
সর্বমোটঃ ১০,৮০০/=

📌অন্যান্য সুবিধাঃ
_______________

®উপরের ৩ ক্যাটেগরির সকলেই প্রতি বছর তার ব্যাসিক বেতনের ৫০% করে ২ টা উৎসব ভাতা পাবেন।
®এছারাও নিজ নিজ এলাকায় স্কুল ও কলেজে নিয়োগ পাবেন।
®মূল/বেসিক বেতনের ২০% বৈশাখি ভাতা পাবেন বছরে একবার।
®দ্রব্যমূল্যের উর্ধ্বগতির জন্য জুলাই মাসে বেসিকের ৫% একটা ভাতা দেয়া হয়।
®এছাড়া কিছু স্কুল-কলেজ (সংখ্যাটা খুবই সামান্য) ছাত্র-ছাত্রীদের থেকে বাৎসরিক যে বেতন+ফিস নেয় তা খরচ করার পরেও যদি স্কুল/কলেজ ফান্ডে টাকা বেচে যায় তা শিক্ষকদের মধ্যে ভাগ করে দেন
®উপরের ৩ ক্যাটেগরির সকলেই প্রতি বছর তার ব্যাসিক বেতনের ৫% ইনক্রিমেন্ট পান।

✍️শিক্ষক নিবন্ধন প্রিলি পরীক্ষার মানবন্টনঃঃ
____________________________

📌বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার স্কুল ও কলেজ পর্যায়ে প্রিলি পরীক্ষার বিষয় ও মানবন্টন দেখে নেয়া যাক।

বিষয়বস্তু ______নম্বর বন্টনঃঃ
বাংলা -----------২৫
ইংরেজি -----------২৫
গণিত -------------২৫
সাধারণ জ্ঞান____২৫
___________________
মোট _________১০০

📌বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারিতে ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা হয়। সময় থাকে ১ ঘণ্টা। প্রতিটি প্রশ্নের মান থাকবে ০১। তবে প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ করে কাটা হবে।

📌প্রিলি পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে শুধুমাত্র তারাই যেকোন একটি ঐচ্ছিক বিষয়ের উপর ১০০ নম্বরের ৩ ঘণ্টার শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

✍️শিক্ষক নিবন্ধন প্রিলি পরীক্ষার সিলেবাসঃঃ
____________________________

📌শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারির পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে বিষয়ভিত্তিক প্রস্তুতি নেয়া খুব বেশি জরুরী। তাই প্রত্যেক বিষয়ে আলাদা আলাদা প্রস্তুতি নিতে সিলেবাস সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা থাকা দরকার।

✍️এবার তাহলে শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলির সিলেবাসটি এক নজর দেখে নেয়া যাক-
__________________________

▪️বাংলা – ২৫
_____________

১)ভাষারীতি ও বিরাম চিহ্নের ব্যবহার

২)বাগধারা ও বাগবিধি

৩)ভুল সংশোধন বা শুদ্ধকরণ

৪)যথার্থ অনুবাদ

৫)সন্ধি বিচ্ছেদ

৬)কারক বিভক্তি

৭)সমাস ও প্রত্যয়

৮)সমার্থক ও বিপরীতার্থক শব্দ

৯)বাক্য সংকোচন

১০)লিঙ্গ পরিবর্তন

▪️ইংরেজি – ২৫
______________

1) Sentences

2)Translation from Bengali to English

3)Change of Parts of Speech

4)Right forms of verb

5)Fill in the blanks with appropriate word

6)Transformation of sentences

7)Synonyms & Antonyms

8)Idioms & Phrases

📌এছাড়াও কলেজ পর্যায়ে শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য Errors in composition, Identify appropriate title from story or article, Uses of article, appropriate preposition -এর প্রস্তুতি নিতে হবে।

▪️সাধারণ গণিত – ২৫
___________________

১)পাটিগণিতঃ গড়, ল.সা.গু, গ.সা.গু, ঐকিক নিয়ম, লাভ-ক্ষতি, শতকরা, সুদকষা, অনুপাত-সমানুপাত।

২)বীজগণিতঃ উৎপাদক, বাস্তব সংখ্যা সমাধানে বীজগাণিতিক সূত্র গঠন ও প্রয়োগ, বর্গ ও ঘনসম্বলিত সূত্রাবলী ও প্রয়োগ, গসাগু, সূচক ও লগারিদমের সূত্র ও প্রয়োগ।

৩)জ্যামিতিঃ রেখা, কোণ,ত্রিভুজ, চতুর্ভুজ, ক্ষেত্রফল ও বৃত্তসম্পর্কিত সাধারণ ধারণা, নিয়ম ও প্রয়োগ

▪️সাধারণ জ্ঞান-২৫
__________________

১) বাংলাদেশ সম্পর্কিত বিষয়

২)আন্তর্জাতিক বিষয় ও চলতি ঘটনাবলী

৩)বিজ্ঞান,প্রযুক্তি,পরিবেশ ও রোগব্যাধি সম্পর্কিত মৌলিক জ্ঞান

৪)বাংলাদেশ সম্পর্কিত বিষয়াবলির মধ্যে বাংলাদেশের ভূপ্রকৃতি ও জলবায়ু,শিক্ষা, ইতিহাস, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ, সভ্যতা ও সংস্কৃতি, বিখ্যাত স্থান, বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা,যোগাযোগ ব্যবস্থা, অর্থনীতি, বিভিন্ন সম্পদ (বন,শিল্প,কৃষি,পানি), জাতীয় দিবস ইত্যাদি থেকে প্রশ্ন হতে পারে।

৫)আন্তর্জাতিক বিষয়াবলিতে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান, আঞ্চলিক ও অর্থনৈতিক সংস্থা, বিভিন্ন দেশ পরিচিতি, মুদ্রা, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ, আন্তর্জাতিক দিবস, পুরস্কার ও সম্মাননা, খেলাধুলা ইত্যাদি থেকে প্রশ্ন থাকে।

৬)এছাড়াও স্বাস্থ্য,চিকিৎসা,প্রাত্যহিক জীবনে বিজ্ঞান (পদার্থ, রসায়ন ও জীব বিজ্ঞান সংশ্লিষ্ট), তথ্য ,যোগাযগ ও প্রযুক্তি, সাধারণ রোগ ব্যাধি ও পরিবেশ বিজ্ঞান সংশ্লিষ্ট প্রশ্ন থাকে।

✍️শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার সিলেবাসঃঃ
____________________________

>>স্কুল ও কলেজ পর্যায়ের জন্য আপনার অনার্সের পঠিত বিষয়ের উপরে ৩ ঘন্টায় ১০০ নাম্বারের একটি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

>>স্কুল পর্যায়-২ এর জন্য বাংলা ও ইংরেজি এর উপরে ১০০ নাম্বারের একটি লিখিত পরীক্ষা তিন ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত হবে।

>>এই পরীক্ষাগুলোর জন্য বাজারে আলাদা লিখিত গাইড বই কিনতে পাওয়া যায়।

✍️শিক্ষক নিবন্ধন ভাইভা পরীক্ষার সিলেবাসঃঃ
______________________
>>ভাইবা পরীক্ষা হয় ২০ নাম্বারের। যার মধ্যে ১২ নম্বর থাকে সার্টিফিকেটের উপরে।

>>বাকি নাম্বারের প্রস্তুতির জন্য যা পড়তে হবেঃ

=নিজের সম্পর্কে
=নিজের জেলা সম্পর্কে
=নিজের অনার্সের পঠিত বিষয় সম্পর্কে
=বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের ইতিহাস
=নিজ জেলার গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ সম্পর্কে
=বাংলাদেশ আন্তর্জাতিক পরিমন্ডলের চলমান সাম্প্রতিক ঘটনা প্রবাহ সম্পর্কে।

>>>ভাইভা অনুষ্ঠিত হবার স্থানঃ
শিক্ষক নিবন্ধন ভাইভা সাধারণত ঢাকায় এনটিআরসিএ এর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এর অবস্থান হলো বোরাক টাওয়ার, বাংলা মোটর ঢাকা।

▪️সবশেষে, শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারিতে পাস করা খুব একটা কঠিন কাজ নয়। এর জন্য দরকার আপনার মনোবল, পরিশ্রম করার ইচ্ছা ও পরিকল্পিত প্রস্তুতি। মনে রাখবেন, পরিশ্রম কখনো বৃথা যায় না। কোন না কোন চাকরীর পরীক্ষায় তা কাজে লাগবেই।

স্বাস্থ্যের প্রতি নজর রেখে অধ্যাবসায় চালিয়ে যান। শুভ কামনা...

👇👇✍️✍️✍️
মোনাব্বের স্যার

 #তাকবীরে_তাশরীক  #আল্লাহু_আকবার_আল্লাহু_আকবার_লা_ইলাহা_ইল্লাহ  ゚
05/06/2025

#তাকবীরে_তাশরীক
#আল্লাহু_আকবার_আল্লাহু_আকবার_লা_ইলাহা_ইল্লাহ ゚

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mohammad Azimuddin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mohammad Azimuddin:

Share

Category