25/07/2026
বছর ৫ হলো,
হুট করে ক্যামেরা হাতে নিয়ে ছবি তোলা শুরু পাশাপাশি ভিডিওর প্রতি আগে থেকে জমে থাকা আগ্রহগুলো আরও জোড়ালো হতে শুরু করল। বাড়িতে সমবয়সী বোনেরা প্রশংসা আর নির্ভয় দিল যেন শুরু করি। নিজের প্রথম ফটোগ্রাফি সিরিজের শুরু করেছিলাম ব্যক্তিগত আইডিতে, তবে সবার প্রশংসা সাহস জুগিয়েছিল সত্যিকার অর্থেই। মাঝ সিরিজে খুলে ফেললাম "ফিল্মিক প্রত্যয়"
দেখতে দেখতে আজ ফিল্মিক প্রত্যয়ের বয়স পাঁচ। নিজের ব্যক্তিগত অনূভুতি, কল্পনা জগত প্রকাশের উদ্দ্যেশ্য এখনো একই আছে। সেই কল্পনায় বাধা পেলেই ভয়, যেন না হারাই। সৃষ্টিকর্মে উদাসীনতা কমে দায়িত্ব বেড়েছে অনেকটা।
ফিল্মিক প্রত্যয় ধীরে ধীরে বড় হচ্ছে, কল্পনার জগতে হাত বাড়িয়ে মনখুলে সহযোগিতা করছেন দু'জন, তাদের নিয়ে আলাপ আরেকদিন হবে।
পঞ্চম বছরে সব সময়ের মতো আপনাদের পাশে পাব এই আমার প্রত্যাশা।
পঞ্চবর্ষে ফিল্মিক প্রত্যয় 🤍