Himaloy Bala Ashish

Himaloy Bala Ashish Nature is my teacher.

12/04/2026

একটি কুকুরকে কুমিরের মুখে তুলে দেয়া হলো একটা জনসমাগমে উদযাপনের সাথে, কেউ কেউ আগ্রহের সাথে দেখছেন যে কুমিরটি এসে কিভাবে কামড়ে কুকুরটাকে নিয়ে যাবে। সে কি মাথায় করে নিয়ে যাবে? নাকি কুকুরটিকে পাওয়ার সাথে সাথেই কামড় দিয়ে গিলে ফেলবে? নাকি নিয়ে জলের নিচে তলিয়ে যাবে? অথবা মুখে নিলেই সে কি পুরোটাই খেতে পারবে কিনা? এরকম টানটান উত্তেজনায় দেখা গেল সমগ্র উপস্থিত জনতা গভীর আগ্রহের সাথে কুকুর এবং কুমিরের মধ্যে ঘটতে যাওয়া দৃশ্যটা উপভোগ করছেন অথচ কুকুরটা তাকিয়ে আছেন মানুষের দিকে কেউ এসে তাকে বাঁচাতে কেউ এসে তাকে ধরে তুলে নিয়ে যাবে বলবে এসো তুমি আমার সাথে। তার হাতটা ধরে টেনে নিয়ে গিয়ে তাকে সুস্থ করে তুলবে সেরকম মানুষের যখন অভাব সমাজে দেখা দেয় তখন-

সেই সমাজে কোন প্রকার সুস্থ স্বাভাবিক ও ভিন্ন মত পথের মানুষ এবং তার জীবন বিপদের সম্মুখীন হবে এটাই স্বাভাবিক।

একজন এর সাথে অন্যের মতামত মিলছে না, মিলছে না বিধায় আপনি তাকে হত্যা করবেন তার জানমাল সমস্তকিছু কায়েম করে নিবেন এটা কোন প্রকার সভ্যতার মধ্যে পড়তে পারেনা। ইউনুস সরকারের মবের আমলে আমরা বিভিন্ন ধরনের উদাহরণ দেখেছি এবং একটা নির্বাচিত সরকারের আমলেও তার ধারাবাহিকতা বজায় থাকবে এটা মোটেও সুখকর বিষয় নয়।

এই পৃথিবী তার বৈচিত্র হারালে পৃথিবী ধ্বংস হয়ে যাবে বৈচিত্র্য পৃথিবীর প্রথম সৌন্দর্য। যদি সেই সৌন্দর্য কোন ভাবে নষ্ট হয়ে যায় তাহলে আপনি আমি সকলেই ধ্বংস হয়ে যাব ।

মানুষের হাতে কুকুরকে যেভাবে জীবন বলী দিতে হলো সেভাবেই যদি আপনাকে কেউ মনে করে যে আপনি একটু অচল আপনিও আরেকজনের থেকে একটি কোন ধরনের গুনে কম অথবা মানে কম অথবা কোন বৃদ্ধ যদি অসুস্থতায় ভোগেন দীর্ঘদিন অথবা আপনি দুর্দশাগ্রস্ত হয়ে পড়ছেন এমনকি আপনি তার থেকে কোন বিষয়ে কম জানেন অথবা আপনি তার থেকে কম বুদ্ধিমান তার মানে এই জনপদে সেদিনই আপনার শেষ দিন। ধুলিশষ্যাৎ হবে আপনার সব।

আমাদের সমাজে যে ধারা শুরু হয়েছে এ ধারা যদি বন্ধ না হয় তাহলে আপনি যত বড়ই জ্ঞানী হন না কেন আপনি তো আরেক জনের মত সে যেটা পারে সেটা পারেন না কোনো না কোনো বিষয়ে আপনারও ক্ষূত রয়েছে অতএব সেই ক্ষূতই আপনার জীবন নাশের প্রধান কারণ হয়ে দাড়াবে।

সেদিন বেশি দূরে না যখন আপনাকে অন্যজনের পছন্দ হবে না আপনাকে যখন মানুষ প্রয়োজন মনে করবে না তখন আর আপনার পক্ষে এই দেশে স্বাভাবিক মৃত্যুবরণ করা কোনভাবেই সম্ভব হবে না । আপনাকে কোন সিংহের খাঁচায় কুমিরের মুখে অথবা কোন ধূর্ত হায়নার মুখে কোন হাঙ্গরের মুখে জীবিত দেহ সমার্পন করতে হবে।

08/05/2025

"রবীন্দ্রনাথ-- যাঁকে বাতিলের চেষ্টা করে আসছে নষ্টরা পবিত্র পাকিস্তানের কাল থেকে; পেরে ওঠে নি। এমনই প্রতিভা ঐ কবির, তাঁকে বেতার থেকে বাদ দিলে তিনি জাতির হৃদয় জুড়ে বাজেন; তাঁকে পাঠ্যপুস্তক থেকে বাদ দিলে তিনি জাতির হৃদয়ের কাব্যগ্রন্থে মুদ্রিত হয়ে যান, তাঁকে বঙ্গভবন থেকে বাদ দেওয়া হলে তিনি সমগ্র বঙ্গদেশ দখল করেন; তাঁর একটি সঙ্গীত নিষিদ্ধ হলে তিনি জাতীয় সঙ্গীত হয়ে ওঠেন।
প্রতিক্রিয়াশীল নষ্টরা অনেক লড়াই করেছে তাঁর সাথে, পেরে ওঠে নি; তাঁকে মাটি থেকে বহিষ্কার করা হলে তিনি আকাশ হয়ে ওঠেন; জীবন থেকে তাঁকে নির্বাসিত করা হলে তিনি রাজত্ব প্রতিষ্ঠা করেন জাতির স্বপ্নালোকে। নষ্টরা তাকে মুছে ফেলার চেষ্টা করেছে আপ্রাণ। যদিও তিনি জাতীয় সঙ্গীতের রচয়িতা,তবুও তিনি জাতীয় কবি নন। তাঁর নামে ঢাকায় একটি রাস্তাও নেই; সংস্থা তো নেই। তাতে কিছু যায় আসে নি তাঁর; দশকে দশকে বহু একনায়ক মিশে যাবে মাটিতে। তিনি বেঁচে থাকবেন বাঙলায় ও বিশ্বে"।
-- হুমায়ুন আজাদ

শুভ জন্মদিন গুরুদেব।

19/09/2024

খুনিকে শাস্তি হিসেবে রাষ্ট্র মৃত্যুদণ্ড দিতে পারে না। কারণ খুনির খুনটাও মৃত্যু আর শাস্তি স্বরূপ মৃত্যুদণ্ডও মৃত্যু। অতএব রাষ্ট্রের মতো একটা মহামান্য প্রতিষ্ঠানও সেই খুনির জায়গায় নেমে গেলো। রাষ্ট্র সেই ব্যাক্তিকে উপলব্ধি করাতে ব্যার্থ যে মানুষকে খুন করা বা , ধর্ষণ ইত্যাদি অনুচিৎ। আর যদিওবা সে বোঝে ততক্ষনে সে মারা গেলো।

যারা কয়েকদিন আগেও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য , স্বৈরাচারের পতনের পক্ষে , সুশাসন নিশ্চিতের লক্ষে কেউ হাত দিয়েছে , কেউ পা দিয়েছে , কেউবা বুক পেতে বহন করেছে শত্রু পক্ষের সকল আঘাত তাঁদেরই একাংশ আজ লড়ে যাচ্ছে অন্যায় প্রতিষ্ঠায় , হয়ে উঠেছে রাজা চতুর্দশ লুই , বুড়ো আঙ্গুল দেখাচ্ছে সুশাসনকে । এই সদ্য স্বাধীন হওয়া দেশের তথাকথিত মেধাবীরা কোন দীক্ষায় স্বাধীন হলো ? কোন আদর্শ নিয়ে এরা ঘুরে বেড়ায় বুক ফুলিয়ে ?
এ কয়েকদিনের ঘটনায় যারা অপরাধী ছিল তাদের বিচার আপনাদের হাতে দেখতে চাইনি। মহোৎসবে পিটিয়ে মেরে হাত ধুয়ে কাওয়ালীর ভিড়ে লিন হয়ে গেয়ে উঠেন " কুন ফায়া কুন " অথবা " দামাদাম মস্তকালান্দার আলী দ্যা পেহলা নাম্বার " ।

অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার সব ব্যাক্তিই, কিন্তু তাদের কেউ কেউ আবার ন্যায়ের পক্ষে অনীহা দেখায়।
এভাবেই আজ সবাই এই অন্যায় ঘটনার বিরুদ্ধে সোচ্চার তাদেরই একাংশ কাল ন্যায়ের পক্ষে দুর্বল হয়ে পরবে ।

তাই বলি আজ যারা এমন ঘটনার বিপক্ষে দাঁড়ালাম কালও এভাবেই বিপক্ষে দাঁড়াবো। "ঝোকের বশে করে ফেলেছি , সবাই করেছে দেখে আমিও করেছি , বুঝতে পারিনাই এমন হবে " এরকম যেন না হয়।

9.19. 2024
~HHimaloy Bala Ashish

08/08/2024

You need power, only when you want to do something harmful; otherwise , love is enough to get everything done.

~ chirle chaplin

04/06/2024

আশা করি সকলের দিনকাল ভালোই কাটছে। একজন স্বাধীন মানুষ হওয়ার ইচ্ছে ছোট বেলা থেকেই। বড় হয়ে যখন ভেবেছি যে এর এক মাত্র উপায় ব্যবসা করা তখন থেকেই নিজেকে ব্যাবসায়ী ভাবতে ভালো লাগে। যার দরুন আমি আমার জীবনের একটা গুরুত্ত্বপূর্ণ অধ্যায় শুরু করতে যাচ্ছি। যেটা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমি ২০২৪ এর মধ্যে একটা ডিজিটাল বিজনেস দাঁড় করাতে চাই। যার কাজ ইতিমধ্যে শুরু করেছি। ব্যাবসাটি হবে লোকেশন ইন্ডিপেন্ডেন্ট অর্থাৎ নির্দিষ্ট কোনো লোকেশনে এর সার্ভিস সীমাবদ্ধ থাকবে না। পুরো দুনিয়া জুড়ে এটি সার্ভিস দিবে। ছোট করে বললে ছিএপিএস যার পূর্ণরূপ কনটেন্ট অওডিয়েন্স, প্রোডাক্ট ও সার্ভিস। কেউ তার প্রয়োজনীয় কনটেন্ট খুঁজতে আমার ওয়েবসাইটে আসলে তার কাছে সে ধরণের প্ৰডাক্টের সার্ভিস দেয়া'ই এই ব্যাবসার উদেশ্য। এই পুরো জার্নিতে আমার সব অভিজ্ঞতা আমি ধীরে ধীরে আপনাদের জানাবো। ভালো থাকবেন সবাই।

তবে পুরো বিষয়টি যার জন্য এতো অর্থবহ হতে যাচ্ছে , যার নির্দেশনায় অনেক দূর যেতে পারবো সেই Khalid Farhan ভাইকে জানাই আমার হৃদয়ের অতলস্পর্শী ভালোবাসা ও শ্রদ্ধা।

ধন্যবাদ সবাইকে।

Nursing for months they gave me some special to cure all of my tiredness, numbness and they made my day. Getting all of ...
02/12/2023

Nursing for months they gave me some special to cure all of my tiredness, numbness and they made my day. Getting all of them feels like having a haven in the war field.
I think flowar can end the debate of perfection. It can make a bridge between the enemy and the friend, the perfections and the imperfections, the black and white.

Only flowers are the real cureness of all incurable diseases.

Watching today's twilight sunset is better than waiting for the next sun rise.📸 Himaloy Bala Ashish
20/09/2023

Watching today's twilight sunset is better than waiting for the next sun rise.

📸 Himaloy Bala Ashish

Address

Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when Himaloy Bala Ashish posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category