22/11/2023
জীবনে এমন একটা মানুষ পাওয়া খুব কঠিন ..
যাকে আপনার বোঝাতে হবেনা আপনি কি চাচ্ছেন , আপনার কি ভালো লাগে , কি খারাপ লাগে । যাকে আপনার কিছু বলতে হবে না । আপনার বলার আগেই সে সব বুঝে যাবে সব । চোখ দেখেই বলে দিবে , আপনি কষ্ট পেয়েছেন , কথার টোনে বোঝা যাবে আপনার মন খারাপ । আপনার চোখের পানি সহ্য হবে না তার , একটু কম কথা বললে অস্থির হয়ে যাবে কারণ জানতে সে । সবার থেকে যে আপনার খেয়াল বেশি রাখবে , যত্ন করবে , শাসন করবে , দরকার হলে বকাও দিবে ।
এমন একটা মানুষ বেঁচে থাকার জন্য , ভালোবাসার জন্য খুব বেশি প্রয়োজন !❤️