Domestic Wife

Domestic Wife Travel
Food
Cooking
Daily activities
Entertainment
Couple Videos

Let’s begin… 😎💚💛
13/06/2026

Let’s begin… 😎
💚💛

মেয়ের জন্মের পর থেকেই তাকে নিরপেক্ষ থাকতে দেওয়া হলো না! 😅একদিকে Argentina, অন্যদিকে Brazil বড় হয়ে কার জার্সি পরবে সেটা ন...
08/06/2026

মেয়ের জন্মের পর থেকেই তাকে নিরপেক্ষ থাকতে দেওয়া হলো না! 😅
একদিকে Argentina, অন্যদিকে Brazil
বড় হয়ে কার জার্সি পরবে সেটা নিয়ে এখন থেকেই আন্তর্জাতিক চাপ শুরু। 🤣
তবে শোন মা, মা'দের কথা একটু বেশি শুনলে জীবনে ক্ষতি হয় না! মায়ের সবকিছু কিন্তু তোর, বুঝিস কিন্তু!! 😌💚💛

ছোট্ট এই জীবনে ভালো মানুষ খুব অল্পই থাকে। অথচ কেন জানি আল্লাহ সেই ভালো মানুষগুলোকেই খুব তাড়াতাড়ি নিজের কাছে ডেকে নেন। খা...
27/05/2026

ছোট্ট এই জীবনে ভালো মানুষ খুব অল্পই থাকে। অথচ কেন জানি আল্লাহ সেই ভালো মানুষগুলোকেই খুব তাড়াতাড়ি নিজের কাছে ডেকে নেন। খারাপ মানুষগুলোকে যেন চোখেই পড়ে না…

২৭ মে ২০২৬ —

আমার প্রিয় চাচীকে আল্লাহ তাঁর একজন প্রিয় বান্দা হিসেবে নিজের কাছে নিয়ে গেছেন। আলহামদুলিল্লাহ, দুনিয়ার সব কষ্ট আর যন্ত্রণার অবসান হয়েছে তাঁর। আমাদের মনে যে শূন্যতা রেখে গেলেন, সেটা হয়তো কখনো পূরণ হবে না। আল্লাহ তাঁর কবরকে ফুলের মতো কোমল করে দিন, নূরে ভরে দিন। জান্নাতের সর্বোচ্চ স্থানে তাঁকে কবুল করুন। দুনিয়াতে যা যা তিনি পাননি, আখিরাতে আল্লাহ যেন তার শতগুণ উত্তম প্রতিদান তাঁকে দান করেন।

চাচীকে নিয়ে লিখতে বসলে হয়তো লিখেই শেষ করতে পারবো না। কত স্মৃতি, কত ভালোবাসা, কত ত্যাগ—সব একসাথে মাথায় ঘুরছে। একটু একটু করে লিখবো, ইনশাআল্লাহ। যেন বড় হতে হতে আমার মেয়ে তার নানীকে চিনতে শেখে, জানতে পারে তার মায়ের জীবনে এই মানুষটার অবদান ঠিক কতটা গভীর ছিল।

আল্লাহ আপনাকে জান্নাতবাসী করুন, আমি বিশ্বাস করি জান্নাতে আমাদের আবার দেখা হবে। 🤍

Happiness doesn’t visit often, so I hold on when it does. A few moments of joy can carry us through a lot.Allhamdulillah...
06/02/2026

Happiness doesn’t visit often, so I hold on when it does. A few moments of joy can carry us through a lot.

Allhamdulillah 🤲🏻

1st click from our new place 🏡✨

আলহামদুলিল্লাহ!! 🤍আজ আমাদের জীবনের সবচেয়ে সুন্দর ৩৬৫ দিনের পূর্ণতা। আমাদের মা-বাবা হয়ে ওঠার ১ বছর। এক বছর আগে আজকের এই...
15/01/2026

আলহামদুলিল্লাহ!! 🤍
আজ আমাদের জীবনের সবচেয়ে সুন্দর ৩৬৫ দিনের পূর্ণতা। আমাদের মা-বাবা হয়ে ওঠার ১ বছর। এক বছর আগে আজকের এই দিনে আল্লাহ আমাদের কোলে তুলে দিয়েছিলেন এক টুকরো জান্নাত - Arwa🌻

তোমাকে প্রথম বুকে নেওয়ার সেই মুহূর্তটা আজও চোখে ভাসে। ভয়, ভালোবাসা, দায়িত্ব সব একসাথে এসে আমাকে জড়িয়ে ধরেছিল। প্রথম যখন জানতে পারি আমার ভেতরে তুমি! ভয়, খুশি, আবার অজানা এক আশঙ্কা কাজ করছিল। আমরা প্রস্তুত ছিলাম না, কিন্তু আল্লাহ প্রস্তুত করে দিয়েছিলেন আমাদের।

প্রতিটা ব্যথায় আতঙ্ক, প্রতিটা নড়াচড়ায় অদ্ভুত শান্তি, আর প্রতিটা রাতে হাত রেখে করা নীরব দোয়া। পুরো জার্নিটা আমি আর তোমার পাপ্পা একা পার করেছি, জানিনা আল্লাহ কোথা থেকে এত শক্তি, সাহস দিয়েছিলেন আমাদের। ইউর পাপ্পা ডিজার্ভ এন অস্কার 😁 এ রিয়েল লাইফ সুপারম‍্যান। আলহামদুলিল্লাহ 💕

টানা ১৯ ঘণ্টার এক দুর্বিষহ যন্ত্রণা কাটিয়ে আল্লাহ অশেষ রহমতে, পাপ্পা, নানী, দাদা, দাদী, খামনি, চাচ্চু, মামা, পিপি সকলের দোয়ায় অবশেষে তুমি এলে। আলহামদুলিল্লাহ!! ছোট্ট হাত, ছোট্ট পা, দুনিয়াতে যেন ছোট্ট একটা পরীর আগমন হলো। ঘুমহীন রাত, কান্নার মুহূর্ত, খাওয়া-দাওয়া, প্রতিটি নতুন শব্দ- সবই আল্লাহর একটি নিখুঁত উপহার। আলহামদুলিল্লাহ!🌸

এই এক বছরে আমরা ভুল করেছি, শিখেছি, বদলেছি আগামীতেও এটাই হবে ,ইনশাআল্লাহ। আমরা তোমার পারফেক্ট মা- বাবা হতে চাই না দুনিয়াতে পারফেক্ট বলে কিছু নাই সবটাই মনগড়া। আমরা তোমার ভুল মা-বাবা হতে চাই একসাথে ভুল করবো আবার একসাথে সঠিকটা শিখবো। ইনশাআল্লাহ। 🧡

তোমার ভালো মন্দ সব মুহূর্তে মা- বাবা সবসময় পাশে আছি। ইনশাআল্লাহ। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত নিঃস্বার্থভাবে আমরা শুধু তোমার মা। 🤲🏻

আল্লাহ যেন তোমাকে নেককার, সুস্থ, সুন্দর মনের মানুষ হিসেবে বড় করেন।তোমার জীবনটা যেন ঈমান, ইলম ও ভালোবাসায় ভরে থাকে। সব খারাপ নজর ও বিপদ থেকে আল্লাহ যেন তোমাকে হেফাজত করেন। আমিন।

আমার সোনা জাদুমনি রে . . 🌻
আলহামদুলিল্লাহ 🤲🏻

নতুন বছরের সকাল যদি এমন হয়—হাড় কাঁপানো শীত, কুয়াশা, নীরবতা আর বান্ধবী 🤍 শুধু এক কাপ গরম গরম চা যদি থাকতো…. শুরুটা তো ভাল...
02/01/2026

নতুন বছরের সকাল যদি এমন হয়—
হাড় কাঁপানো শীত, কুয়াশা, নীরবতা আর বান্ধবী 🤍
শুধু এক কাপ গরম গরম চা যদি থাকতো….

শুরুটা তো ভালোই হলো আলহামদুলিল্লাহ দেখা যাক বাকি দিনগুলো কেমন হয়। ইনশাআল্লাহ

২০২৫ — আমার জীবনের সবচেয়ে আলাদা বছর।আমার নতুন করে জন্ম নেওয়ার গল্প।আল্লাহ আমার কোল জুড়ে দিয়েছেন আমার ছোট্ট মেয়েটাকে। আলহ...
01/01/2026

২০২৫ —
আমার জীবনের সবচেয়ে আলাদা বছর।আমার নতুন করে জন্ম নেওয়ার গল্প।
আল্লাহ আমার কোল জুড়ে দিয়েছেন আমার ছোট্ট মেয়েটাকে। আলহামদুলিল্লাহ!!
একটা ছোট্ট পরি, যে আসার সাথে সাথেই আমার পুরো পৃথিবীর মানে বদলে গেছে। ঘুমহীন রাত, ক্লান্ত দিন, চোখে জল এই ক্লান্তির মাঝেই ছিল সবচেয়ে শান্তির হাসি, গভীর সুখ।প্রথমবার ওকে কোলে নেওয়া, প্রথম কান্না, প্রথম হাসি, আমার দিকে তাকিয়ে থাকা সেই ছোট ছোট চোখ—
সবকিছু মিলিয়ে আমি শিখেছি ভালোবাসা আসলে কতটা নিঃস্বার্থ হতে পারে।আমার দুঃখ লুকাতে শিখেছি,কারণ আমার মেয়ের চোখে আমি নিরাপত্তা।
২০২৫ আমাকে সবকিছু দেয়নি,কিন্তু যা দিয়েছে—তা আমার জীবনের সবচেয়ে বড় নেয়ামত। আলহামদুলিল্লাহ

ইনশাআল্লাহ,আমার প্রতিটা দোয়ার শুরু আর শেষ ওকে ঘিরেই। আমার দোয়া, আমার শক্তি, আমার সবচেয়ে সুন্দর পরিচয়।আল্লাহ যেন মেয়েটাকে নেক, সুস্থ, শক্ত আর ভালো মানুষ হিসেবে বড় করেন—আমিন।

সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ 🤍

মেয়ের প্রথম গ্রাম দেখা, প্রথম ছয়-সাত ঘণ্টার লম্বা জার্নি। মেয়ের থেকে আমি ওর বাবাই বেশি এক্সাইটেড, নার্ভাস ছিলাম মেয়ে কে...
22/12/2025

মেয়ের প্রথম গ্রাম দেখা, প্রথম ছয়-সাত ঘণ্টার লম্বা জার্নি। মেয়ের থেকে আমি ওর বাবাই বেশি এক্সাইটেড, নার্ভাস ছিলাম মেয়ে কেমন রেসপন্স করবে!!
টুর শেষে যা বুঝলাম মাইয়া মা বাপের মতই ঘুরাইন্না পাবলিক। আলহামদুলিল্লাহ ।
মেয়ের খালা–খালু কে অসংখ্য ধন্যবাদ। মেয়েটা তোমাদের বাড়িতে গিয়ে খুব মজা পেয়েছে। ওখানকার সব বেবিদের সাথে, খালাদের সাথে দারুণ সময় কাটিয়েছে। এত যত্ন আর ভালোবাসার জন্য সবাইকে অনেক ধন্যবাদ ও ভালোবাসা 🤲🏻
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Domestic Wife posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Domestic Wife:

Shortcuts

Share