16/02/2022
০০১
একবার ভাবুন ত আপনার কোন স্মৃতি নেই। আপনার কিছু মনে থাকে না বা মনে নেই। আপনি সম্পূর্ণ স্মৃতিহীন। কেমন হতো??
আপনার জীবনের সবচেয়ে মূল্যবান স্মৃতিশক্তির রহস্য নিয়েই আজকের আলোচনা।
যদি আপনাকে বলা হয় পৃথিবীতে সবচেয়ে মূল্যবান কী হতে পারে, আপনি কি বলবেন? সোনা, রুপা,
হিরা,পাথর এরকমই কিছু একটা বলবেন। কিন্তু না। মানুষের জীবনে সবচেয়ে মূল্যবান জিনিসটি হচ্ছে তার স্মৃতিশক্তি। হ্যা আপনার স্মৃতিশক্তিই পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস।
আপনি আমি পুরোটাই একটা স্মৃতির স্তম্ভ। স্মৃতি নেই মানে আপনার কিছুই নেই। স্মৃতিহীন আপনি একটি জড়পদার্থ। আপনি এক পা সামনেও যেতে পারবেন না। কিছুই করতে পারবেন না। যার স্মৃতি নেই তার কিছুই নেই।
মানুষ মূলত একজন তথ্যবিশ্লেষনকারী জীব আর তার মূল হচ্ছে স্মৃতিশক্তি। আপনার যদি স্মৃতিই না থাকে তাহলে আপনি কিছুই করতে পারবেন না।
শিখতে পারবেন না, চিন্তা করতে পারবেন না, কিছু সৃষ্টি করতে পারবেন না। এমনকি কথাও বলতে পারবেন না। আপনি আপনার জামাটা পর্যন্ত পরতে পারবেন না। কোন অভিজ্ঞতাই অর্জন করতে পারবেন না। কারন অভিজ্ঞতা হলো স্মৃতির সমষ্টি। আমরা কেবল স্মরণ করার দ্বারাই বেঁচে থাকতে পারি। আমরা কোনকিছুই বুঝবো না যদি মনে রাখতে না পারি।
আচ্ছা দেখুন তো, আমাদের প্রত্যেকেরই এমন অভিজ্ঞতা রয়েছে যে, কোনকিছু আমরা পড়ছি,বুঝতে পারছি কিন্তু প্রয়োজনের সময় মনে করতে পারছি না এমন হয়েছে কি?
আসলে বুঝতে পারা তত্ত্বটা কখনো প্রয়োগ করতে শেখায় না। প্রয়োগ করতে আপনি তখনই শিখবেন যখন আপনি বুঝতে পারা তত্ত্বগুলো স্মৃতিতে সঞ্চিত রেখে সময় মত মনে করতে পারবেন। আর এভাবেই কোন বিষয়ের উপর আমাদের দক্ষতা তৈরি হয়।
স্মৃতিশক্তি হচ্ছে আপনি যা জানলেন, শিখলেন সেসব জমা করে রাখা। অনেকটা গুদাম ঘরের মত।
সারাজীবন নোটের উপর নির্ভর করাটা সময়ের অপচয়।
বিষয়টা বুঝোন , আপনি কি এমন একজন ডাক্তারকে দিয়ে চিকিৎসা করাবেন যে কিনা আইপ্যাডে নিয়ম দেখে দেখে আপনার চিকিৎসা করবে? নিশ্চয়ই না।
স্মৃতিশক্তি হচ্ছে নিজের অস্তিত্বের শক্তিশালী জানান দাতা। এটা আমাদের সিদ্ধান্তগুলোকে নিরূপণ করে এমনকি আমাদের পুরো জীবনকেই নিয়ন্ত্রণ করে। স্মৃতিশক্তি হচ্ছে সকল শেখার মূল ভিত্তি। যদি স্মৃতিই ঠিকমত না থাকে এর মানে হলো অর্জনগুলোকে এমন এক অন্ধকার গহ্বরে ফেলে দেওয়া যেগুলো পুনরায় ব্যবহার করা অসম্ভব।
অনেকেই মনে রাখতে পারে না, তারা কি শিখছে। তারা শেখে ভুলে যায়,আবার শেখে ফের ভুলে যায়। এভাবেই চলতে থাকে।
আপনি যখন আপনার স্মৃতিশক্তির উন্নতি নিশ্চিত করতে পারবেন সাথে সাথে আপনার জীবনের সবকিছুরই উন্নতি ঘটবে। আপনি খুব সহজেই যে কোনকিছু শিখতে পারবেন। সব কাজে বৃহৎ পরিসরে যোগাযোগ ও নিজেকে যুক্ত রাখতে পারবেন।
আপনাকে মনে রাখতে হবে যে, যাপিত জীবনের সকল তথ্যই একটার সাথে আরেকটা সূত্রের মত জড়িত। কাজেই আপনি যত সহজে সেসব জানতে পারবেন আপনার জানার পরিমানটাও তত দ্রুত বাড়তে থাকবে।
জেনে রাখুন,
আমাদের স্মৃতিশক্তি কেবল অভ্যাসের দাস মাত্র এবং পর্যাপ্ত অনুশীলন ও অধ্যাবসায়ের দ্বারা অভ্যাসের পরিবর্তন করা যায়। ভিন্ন কিছু পেতে হলে ভিন্ন পথে হাটতে হবে।
মনে রাখবেন আপনার স্মৃতিশক্তিই আপনি।
পরবর্তী পোস্টে স্মৃতিশক্তি বৃদ্ধির পরিক্ষিত উপায় ও কৌশল নিয়ে আলোচনা করা হবে।
আজকে এপর্যন্তই।