MindLence

MindLence Capture your dream

খোকন ভাই এবং লাবনী আপুর শুভ প্রণয়ের ক্ষণসার্বিক শুভকামনা MindLens এর পক্ষ থেকে।
23/07/2023

খোকন ভাই এবং লাবনী আপুর শুভ প্রণয়ের ক্ষণ
সার্বিক শুভকামনা MindLens এর পক্ষ থেকে।

সাইফুল ইসলাম স্যার ও শামসুন্নাহার ইসলাম ম্যডাম এর ৫০তম বিবাহ বার্ষিকীতে সুন্দর কিছু মুহূর্ত-বাসার আর সবাই সারপ্রাইজ এর ব...
11/07/2023

সাইফুল ইসলাম স্যার ও শামসুন্নাহার ইসলাম ম্যডাম এর ৫০তম বিবাহ বার্ষিকীতে সুন্দর কিছু মুহূর্ত-

বাসার আর সবাই সারপ্রাইজ এর ব্যপারে জানলেও মিষ্টার এবং মিসেস কিন্তু একেবারেই জানতেন না যে 💖 Marriage Anniversary 💖এর দিনে তাদের জন্য কত বড় সারপ্রাইজ অপেক্ষা করছে সন্ধ্যায়।

ছেলে-বৌমা, মেয়ে, নাতি-নাত্নি, অনেক পুরোনো বন্ধু সবাই কেক নিয়ে অপেক্ষা করছে সারপ্রাইজ এর পূর্ণতা প্রাপ্তির আশায়।

উনিশ দশকের জুলাইতেই জিবনের পথ চলা শুরু, আজও যেন মনে হয় ❣️ Just Married ❣️.

@ MindLens এর পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা রইল 🏵️।

*
*
*
*
*
*
*
আপনার যে কোন খুশির মুহূর্ত ক্যামেরাবন্দি করতে যোগাযোগ করতে পারেন আমাদের পেইজের সাথে।

অফার সম্পর্কিত তথ্য জানতে ক্লিক করুন আমাদের পেইজের মেসেজ অপশনে।

যে কবিতাটা মারুফ, রহিমাকে প্রায়ই শোনায়। আর সে বার বার মুগ্ধতার চাদরে আবৃত হয়...বনলতা সেনহাজার বছর ধ’রে আমি পথ হাঁটিতেছি ...
14/02/2023

যে কবিতাটা মারুফ, রহিমাকে প্রায়ই শোনায়। আর সে বার বার মুগ্ধতার চাদরে আবৃত হয়...

বনলতা সেন

হাজার বছর ধ’রে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে,
সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে
অনেক ঘুরেছি আমি; বিম্বিসার অশোকের ধূসর জগতে
সেখানে ছিলাম আমি; আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে;
আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন,
আমারে দু-দণ্ড শান্তি দিয়েছিলো নাটোরের বনলতা সেন।

সেন্ট মার্টিন দ্বীপ বাংলাদেশের সর্ব দক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর-পূর্বাংশে অবস্থিত একটি ছোট প্রবাল দ্বীপ (মাত্র ৮ বর্গকিলো...
13/02/2023

সেন্ট মার্টিন দ্বীপ বাংলাদেশের সর্ব দক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর-পূর্বাংশে অবস্থিত একটি ছোট প্রবাল দ্বীপ (মাত্র ৮ বর্গকিলোমিটার)। এটি কক্সবাজার জেলার টেকনাফ হতে প্রায় ৯ কিলোমিটার দক্ষিণে ও মায়ানমার-এর উপকূল হতে ৮ কিলোমিটার পশ্চিমে নাফ নদীর মোহনায় অবস্থিত। প্রচুর নারিকেল পাওয়া যায় বলে স্থানীয়ভাবে একে নারিকেল জিঞ্জিরাও বলা হয়ে থাকে। বাংলাদেশের সমুদ্রপ্রেমীদের কাছে এটি ব্যাপক পরিচিত একটি নাম। বিখ্যাত লেখক, কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের দারুচিনি দ্বীপ নামের পূর্ণদৈর্ঘ্য ছায়াছবি দ্বারা এই দ্বীপটির পরিচিতি আরো বেড়ে যায়।

সেন্টমার্টিন থেকে মায়ানমারের দূরের অস্পষ্ট পাহাড়শ্রেণী
কবে প্রথম এই দ্বীপটিকে মানুষ শনাক্ত করেছিল তা জানা যায় না। প্রথম কিছু আরব বণিক এই দ্বীপটির নামকরণ করেছিল জিঞ্জিরা। উল্লেখ্য এরা চট্টগ্রাম থেকে দক্ষিণ-পূর্ব এশিয়ায় যাতায়াতের সময় এই দ্বীপটিতে বিশ্রামের জন্য ব্যবহার করতো। কালক্রমে চট্টগ্রাম এবং তৎসংলগ্ন মানুষ এই দ্বীপটিকে জিঞ্জিরা নামেই চিনতো। ১৮৯০ খ্রিষ্টাব্দের দিকে কিছু বাঙালি এবং রাখাইন সম্প্রদায়ের মানুষ এই দ্বীপে বসতি স্থাপনের জন্য আসে। এরা ছিল মূলত মৎস্যজীবী। যতটুকু জানা যায়, প্রথম অধিবাসী হিসাবে বসতি স্থাপন করেছিল ১৩টি পরিবার। এরা বেছে নিয়েছিল এই দ্বীপের উত্তরাংশ। কালক্রমে এই দ্বীপটি বাঙালি অধ্যুষিত এলাকায় পরিণত হয়। আগে থেকেই এই দ্বীপে কেয়া এবং ঝাউগাছ ছিল। সম্ভবত বাঙালি জেলেরা জলকষ্ট এবং ক্লান্তি দূরীকরণের অবলম্বন হিসাবে প্রচুর পরিমাণ নারকেল গাছ এই দ্বীপে রোপণ করেছিল। কালক্রমে পুরো দ্বীপটি একসময় 'নারকেল গাছ প্রধান' দ্বীপে পরিণত হয়। এই সূত্রে স্থানীয় অধিবাসীরা এই দ্বীপের উত্তরাংশকে নারিকেল জিঞ্জিরা নামে অভিহিত করা শুরু করে। ১৯০০ খ্রিষ্টাব্দের দিকে ব্রিটিশ ভূ-জরিপ দল এই দ্বীপকে ব্রিটিশ-ভারতের অংশ হিসাবে গ্রহণ করে। জরিপে এরা স্থানীয় নামের পরিবর্তে খ্রিষ্টান সাধু মার্টিনের নামানুসারে সেন্ট মার্টিন নাম প্রদান করে। এরপর ধীরে ধীরে এই অঞ্চলের বাইরের মানুষের কাছে, দ্বীপটি সেন্ট মার্টিন নামেই পরিচিত লাভ করে।

Address

Dhaka
1100

Telephone

+8801756859863

Website

Alerts

Be the first to know and let us send you an email when MindLence posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MindLence:

Share