04/06/2026
এক আশ্চর্য ঘটনা
________________
গতকাল রাতে ঠিক ১০ টা নাগাদ মা আনন্দময়ী কালী মন্দির যথারীতি পরিষ্কার করে , ভালো করে মুছে দরজা বন্ধ করে বেরিয়ে গিয়েছিলাম। তারপর ঘরে এসে পার্সোনাল কিছু কাজ সেরে ঘুমিয়ে পড়েছিলাম। ঠিক রাত ২:২৫ নাগাদ মন্দির এর ভেতর থেকে কারো হাঁটার আওয়াজ পাচ্ছিলাম। তারপর আবার ঘুমিয়ে পড়েছিলাম। আর আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি মন্দিরে আলতা মত কিছুর পায়ের ছাপ স্পষ্ট।। আমরা এটা দেখে চমকে গিয়েছি। তবে মাঝে মধ্যে আমার মন্দির থেকে পায়ের নূপুর এর শব্দ পাওয়া যায়। সেটা আমার পার্শ্ববর্তী মানুষ ও শুনেছে। সবই মা আনন্দময়ী কালী ইচ্ছে ... জয় মা আনন্দময়ী কালী .. তুমি যে সত্যিই জীবন্ত সেটা বার বার প্রমাণ করে দিচ্ছ মা🙏