04/08/2026
দ্যা ওডেসি সিনেমা, অভিনেতাদের নাড়ি নক্ষত্র
ক্রিস্টোফার নোলানের এপিক মুভি দ্যা ওডেসি বের হয়েছে দুই সপ্তাহ হয়ে গেল, অনেকে প্রথম দিনেই দেখে ফেলেছেন, কেউ কেউ এখনো আবার ট্রেইলারটিও দেখেননি, পাছে স্পয়লার পেয়ে যান এই ভয়ে। এপিক মুভিতে সাধারণত বিশাল একদল অভিনেতাকে কাস্টিং করা হয় এবং সেটা মুভির প্রয়োজনেই। কারণ এপিক কাহিনীতে খুব ছোট ছোট চরিত্রের ও খুব গুরত্বপূর্ণ ভূমিকা থাকে, যেমন মহাভারত এ অশ্বথামা হাতির চরিত্র, শুনলে মনে হবে মহাভারতে হাতির আর কী কাজ কিন্তু এই হাতির চরিত্র ও গল্পে বেশ বড় ছাপ রেখে গেছে। ঠিক সেরকম নোলানের এই মুভিতে অনেক ক্ষুদ্র চরিত্র ওডেসিয়াসের কে এই বাড়ি ফেরার রাস্তায় অনেক কিছু শিখিয়েছে, অনেক কিছু দেখিয়েছে। সেরকম কয়েকটি চরিত্রে যারা অভিনয় করেছেন আজ তাদের নিয়েই কথা বলবো।
১। প্রথমেই আসি মেনালাউসের কথায়, আগামেনন এর ভাই মেনালাউসেএর চরিত্রে অভিনয় করেছেন জন বার্নাথাল। তিনি দ্যা পানিশার নামক সিরিজের মূল চরিত্রে অভিনয় করার জন্য বিখ্যাত। পাশাপাশি এইচবিও র দ্বিতীয় বিশ্ব যুদ্ধ নিয়ে করা মিনি সিরিজ দ্যা প্যাসিফিক এও তিনি ছিলেন। অটিজম নিয়ে বিখ্যাত মুভি সিরিজ দ্যা একাউন্টেন্ট এও তিনি ছিলেন। পুরো মাথা টাক করার কারণে অনেকে হয়তো তাকে চিনতে পারেন নি।
২।ওডেসিয়াস এর সব চাইতে বিশ্বস্ত মানুষ ছিল এক অন্ধ পশুপালক , তিনি জন উইক এর প্রথম মুভিতে, তার গ্যারাজেই জন উইকের গাড়ি চুরি করে নিয়ে যাওয়া হয়, সে জন উইক এর গাড়ি দেখে ভয় পায়, এবং বলে এই গাড়ি এখান থেকে নিয়ে যাও। এই চরিত্রে অভিনয় করেন জন লেগুইজামো। তিনি আইস এজ এনিমেশন মুভি সিরিজের সিড দ্যা স্লথের ভয়েস একটর ও ছিলেন।
৩। সামান্থা মরটন এই ছবিতে খুব গুরুত্বপূর্ণ একটি চরিত্রের ভূমিকায়। স্পয়লার না দিয়ে বলতে গেলে বলতে হয় তিনি যে চরিত্রে অভিনয় করেছেন সে মানুষের ভিতরের মূল পশুটিকে দর্শকদের চোখে আংগুল দিয়ে দেখিয়ে দেন। অস্কার নমিনেশন প্রাপ্ত এই অভিনেত্রী মাইনরিটি রিপোর্ট মুভিতে অভিনয় করেন, পাশাপাশি দ্যা ওয়াকিং ডেড সিরিজে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন।
৪। মুভির মাঝখানে (যারা এখনো দেখেননি তারা এরপর পড়বেন না) একটি দ্বীপে ওডেসিয়াস সাত বছর আটকা পড়ে। সেই দ্বীপে ক্যালিপসো নামের এক মহিলা তাকে লোটাস এর পাপড়ি খাওয়ায়, এর ফলে সে সব কিছু ভুলে যায়, এই ক্যালিপসোর চরিত্রে অভিনয় করেছেন অস্কার জয়ী শার্লিজ থেরন। সাউথ আফ্রিকায় জন্ম নেয়া এই অভিনেত্রী দ্যা ডেভিলস এডভোকেট, ম্যাড ম্যাক্স ফিউরি রোড এ অভিনয় করেন। ২০০০ এর দশকে 'মন্সটার' মুভিতে অভিনয় করে তিনি গোল্ডেন গ্লোব আর এসএজি পুরস্কার ও পান।
৫। দ্যা ওয়াকিং ডেড সিরিজের আরেকটি রহস্যময় চরিত্র এই সিরিজে ওডেসিয়াস এর ছেলে টেলিমাকাস এর প্রধান গার্ড চরিত্রে অভিনয় করেন। এটি আর কেউ নন রায়ান হার্স্ট, যিনি দ্যা ওয়াকিং ডেড সিরিজে 'বেটা' চরিত্রে অভিনয় করেন। এছাড়াও তিনি সন্স অফ এনার্কি নামের একটি সিরিজেও ছিলেন।
৬। যার জন্য এতকিছু সেই 'হেলেন অফ ট্রয়' এর চরিত্রে অভিনয় করেছেন বিখ্যাত অভিনেত্রী লুপিতা নিয়োং'ও,
এই অভিনেত্রী টুয়েলভ ইয়ারস আ স্লেইভ মুভিতে অভিনয় করে তার খ্যাতি অর্জন করেন। পাশাপাশি তিনি ব্লকবাস্টার মুভি ব্ল্যাক প্যান্থার আর আস (US) মুভিতেও অভিনয় করেছেন। দ্যা ওডেসি মুভির মতন আস মুভিতেও তিনি দ্বৈত চরিত্রে অভিনয় করেন
৭। আগামেনন চরিত্রে খুবই কম সময়ের জন্য অভিনয় করেও ইন্টারনেট জুড়ে নিজের ক্যারিশমা দিয়ে সাড়া ফেলে দিয়েছেন বেনি স্যাফাডি। ক্রিস্টোফার নোলানের আগের মুভি ওপেনহাইমার এ ছোট একটি চরিত্রে অভিনয় করেন তিনি। তিনি পল থমাস এন্ডারসন 'লিকোরিস পিজ্জা' মুভিতেও ছিলেন।
৮। ওডেসিয়াস এর সাথে একী জাহাজে তার সাথী ছিলেন ইউরিলোকাস, তার সেকেন্ড-ইন-কমান্ড। এই চরিত্রে অভিনয় করেছেন হিমেশ প্যাটেল। তিনিও এর আগে ক্রিস্টোফার নোলানের সাথে কাজ করেছেন টেনেট মুভিতে। এছাড়াও ডোন্ট লুক আপ, ইনোলা হোমস ২ মুভিতেও তিনি ছিলেন।
৯। সিনন নামের এক যোদ্ধার ভূমিকায় অভিনয় করেন এলিয়ট পেইজ, দীর্ঘ ১৬ বছর পর নোলানের সাথে কাজ করেন তিনি। এর আগে ২০১০ সালে ইনসেপশন মুভিতে ছিলেন তিনি। তবে মেয়ের রোলে, এবার তিনি অভিনয় করেছেন ছেলের চরিত্রে। এই মুভিতে তাকে যে চরিত্রে দেখা যায় সেই সিনন বিখ্যাত ট্রোজান হর্স প্ল্যান এর সাথে যুক্ত ছিলেন। তিনি ট্রোজান আর্মি কে ভুল পথেও নিয়ে যান। হোমার এর মূল কবিতায় সিনন এর উল্লেখ না থাকলেও ভার্জিল এর এইনিড নামক কবিতায় তার উল্লেখ আছে। এলিয়ট পেইজ প্রথম জুনো নামের একটি মুভিতে ২০০৮ সালে অভিনয় করে অস্কার নমিনেশন পান।