Bisnu BD Vlogs

Bisnu BD Vlogs I create vlogs containing videos of various travel destinations and daily life products in Bangladesh

"স্মৃতিপটে প্রিয় শিক্ষক"আপনি যে আমাদের মাঝে আর নেই, তা এখনো মেনে নিতে পারছি না স্যার! সেই হাইস্কুল জীবন থেকে আপনার সাথে ...
18/03/2026

"স্মৃতিপটে প্রিয় শিক্ষক"

আপনি যে আমাদের মাঝে আর নেই, তা এখনো মেনে নিতে পারছি না স্যার! সেই হাইস্কুল জীবন থেকে আপনার সাথে আমার সখ্য। অনেক কিছু শিখেছি আপনার কাছ থেকে। আপনার কোচিংয়ে পড়তে গিয়ে পড়াশোনার পাশাপাশি আপনার সাথে যে কত শত আড্ডা হতো তা এখন অতীতের স্মৃতির পাতায় আবদ্ধ।
আপনি কিন্ডারগার্টেন স্কুল খুললেন, আপনার সাথে সঙ্গ দিয়ে তারানগরের বিভিন্ন অলিতে-গলিতে ক্যাম্পেইন করলাম। সফলতা আসলো, স্কুল ছাত্র-ছাত্রীদের পদচারণায় মুখর হয়ে উঠলো। আহা সময়!
আপনি পান খেতে অনেক পছন্দ করতেন। পান মুখে রেখে আপনার কথা বলার ধরন ছিল সত্যিই অসাধারণ। কেউ যদি আপনাকে দূর থেকে চোখের ইশারায় সালাম দিত, আপনি তা খুব সহজেই বুঝে ফেলতেন এবং সালাম খুব সুন্দরভাবে গ্রহণ করতেন। আমার মতে এটা ছিল আপনার বিশেষ গুণ। বাসার খুব সন্নিকটে আপনার বাসা হওয়ায় রোজ আড্ডা দেওয়া শেষে আপনার সাথে দেখা ও কথা হতো। আপনি আমাদের আটি ভাওয়াল উচ্চ বিদ্যালয়ের একজন গুণী শিক্ষক ছিলেন, আছেন এবং আমাদের মাঝে আজীবন থাকবেন।
আপনার একটা জনপ্রিয় ডায়লগ আজও স্মরণ রেখেছি স্যার— "থাপ্পড় মেরে জানালা দিয়ে বাইরে ফেলে দিব!" ক্লাসরুমে বেশি কোলাহল সৃষ্টি হলে আপনি এই ডায়লগটি বলতেন। আপনাকে নিয়ে লিখলে শেষ করা যাবে না স্যার। কারেন্ট নেই, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, মোবাইলে ইন্টারনেটও নেই। তাই মোবাইলের গ্যালারিতে থাকা ছবি ঘাটতে গিয়ে আপনার ছবিতে হঠাৎ আমার চোখ আটকে গেল। অতঃপর স্মৃতিগুলো আমার মনে উঁকি দিল স্যার। পরপারে ভালো থাকবেন স্যার।
তারিখ: ১৮/০৩/২০২৬
লেখকঃ বিষ্ণু রায়
#তারানগর

14/01/2026

"আমি তো ভয় পেয়ে গিয়েছি!🤭
#হাসি #মজা "

Address

Dhaka
1310

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bisnu BD Vlogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bisnu BD Vlogs:

Shortcuts

Share