Diksha Management Office BD

Diksha Management Office BD ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান্ জীব।
গুরু-কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ ॥
শ্রী চৈতন্য চরিতামৃত, মধ্য ১৯।৫১

"দীক্ষা গ্রহণ করা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনি এর মাধ্যমে গুরু পরম্পরার সাথে যুক্ত হচ্ছেন। আমরা এটি আশা করছি যে,...
25/08/2026

"দীক্ষা গ্রহণ করা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনি এর মাধ্যমে গুরু পরম্পরার সাথে যুক্ত হচ্ছেন। আমরা এটি আশা করছি যে, আপনি দীক্ষাকালীন সকল প্রতিজ্ঞার ব্যাপারে অত্যন্ত যত্নশীল হবেন এবং সেগুলিকে পালন করবেন।"

~শ্রীল জয়পতাকা স্বামী; ১৬ই জুন, ২০২২; দীক্ষাকালীন প্রবচন, ব্যাঙ্গালোর

প্রতিদিন যদি আমরা কিছু শাস্ত্র অধ্যয়ন করি, তাহলে তা আমাদের সর্বদা কৃষ্ণকে স্মরণ করতে সাহায্য করবে! সকালে আমি শ্রীল প্রভু...
19/08/2026

প্রতিদিন যদি আমরা কিছু শাস্ত্র অধ্যয়ন করি, তাহলে তা আমাদের সর্বদা কৃষ্ণকে স্মরণ করতে সাহায্য করবে! সকালে আমি শ্রীল প্রভুপাদের প্রবচন শ্রবণ করি, সন্ধ্যায় আমি শ্রীমদ্ভাগবত শ্রবণ করি বা অধ্যয়ন করি। সকালে আমি প্রবচন প্রদান করি। আমাদের বলা হয় যে আমাদের সর্বদা কৃষ্ণকে স্মরণ করা উচিত এবং কখনও তাঁকে ভুলে যাওয়া উচিত নয়।

~শ্রীল জয়পতাকা স্বামী মহারাজ
২৩শে জুলাই, ২০২২ ,শ্রীধাম মায়াপুর

18/08/2026

স্বল্প শিক্ষিত ভক্তরা দ্বিতীয় দীক্ষা কিভাবে নিবেন?

Video Courtesy: JPS Archives

প্রশ্ন: কোর্স করে দীক্ষা নিয়ে কি ব্রাহ্মণ হওয়া যায়? উত্তর : হরে কৃষ্ণ। এই কোর্স ব্রাহ্মণ হওয়ার জন্য নয়, বিদ্যা শিক্...
13/08/2026

প্রশ্ন: কোর্স করে দীক্ষা নিয়ে কি ব্রাহ্মণ হওয়া যায়?

উত্তর : হরে কৃষ্ণ। এই কোর্স ব্রাহ্মণ হওয়ার জন্য নয়, বিদ্যা শিক্ষার জন্য। ব্রাহ্মণ হন নবগুণবিশিষ্ট— শম, দম, তপ, শৌচ, তিতিক্ষা, আর্জব, জ্ঞান, বিজ্ঞান, আস্তিক্য। ব্রাহ্মণ সর্বজীবে দয়াশীল, ঈর্ষাশূন্য এবং সরল। এইসব গুণ কোর্সের দ্বারা অর্জিত হয় না, অর্জিত হয় গুরুকৃপার দ্বারা এবং অনুশীলনের দ্বারা। কিন্তু কোর্স করার উদ্দেশ্য হলো এই বিষয়ে জ্ঞান অর্জন করা।

গৌড়ীয় বৈষ্ণব পরম্পরায় পাঞ্চরাত্রিক মন্ত্র, বীজমন্ত্র এবং কামগায়ত্রী প্রদান করা হয়। সদ্গুরুর মাধ্যমে এইসব মন্ত্রপ্রভাবে বৈষ্ণবের মধ্যে ২৬টি গুণ সঞ্চারিত হয়। এই ২৬টি গুণ যার মধ্যে আছে, তার মধ্যে প্রাগুক্ত ৯টি গুণও বিদ্যমান। তদুপরি ব্রহ্মোপলব্ধিহেতু বৈষ্ণব সত্বই ব্রাহ্মণত্ব অর্জন করেন। এই প্রক্রিয়াটি ত্বরান্বিত করার জন্য ব্রহ্মগায়ত্রীর আয়োজন। যাকে এখানে ব্রাহ্মণ দীক্ষা নামাঙ্কিত করা হয়েছে।

শাস্ত্র নির্দেশ ও ইতিহাস প্রমাণে ক্ষত্রিয়-বৈশ্য-শূদ্রাদি এমনকি অন্ত্যজাদিও ব্রহ্ম জ্ঞানের দ্বারা ব্রাহ্মণত্ব অর্জন করেন।‌ বজ্রসূচিকোপনিষদে বর্ণিত হয়েছে, জীবের হৃদয়ে অবস্থিত পরমাত্মাকে যিনি উপলব্ধি করতে পারেন, সেই জীবাত্মাই ব্রাহ্মণ। মহাভারতে শান্তিপর্বে ভরদ্বাজবাক্য হচ্ছে,
শূদ্রে চৈতদ্ভবেল্লক্ষ্য
দ্বিজে তচ্চ ন বিদ্যতে।
ন বৈ শূদ্রো ভবেচ্ছূদ্রো
ব্রাহ্মণো ব্রাহ্মণো ন॥

অর্থাৎ, শূদ্রে যদি ব্রাহ্মণ লক্ষণ বিদ্যমান দেখা যায়, তবে তিনি শূদ্র নন। ব্রাহ্মণে যদি তদনুরূপ লক্ষণ না থাকে, তিনি ব্রাহ্মণ নন।

বনপর্বে বলা হয়েছে, শূদ্রকুলে জন্মগ্রহণ করেও যদি সদ্‌গুণসমূহ বিদ‌্যমান থাকে, তবে তিনি ক্ষত্রিয় বা বৈশ্য হন। যখন এইসব গুণের সাথে সরলতা গুণ অর্জিত হয়, তখন সে ব্রাহ্মণ হয়।

ছান্দোগ্যোপনিষদে পিতৃপরিচয়হীন অন্ত্যজ সত্যাকাম জাবালা গুরুদেব গৌতমমুনির কৃপায় সাবিত্রীর সংস্কার দ্বারা ব্রাহ্মণত্ব অর্জন করেছেন। তিনি পরবর্তীতে সামবেদের পৌরহিত্যে নিযুক্ত হন। বিশ্বামিত্রও ক্ষাত্রকুল থেকে ব্রাহ্মণত্ব অর্জন করে সূর্যবংশে ও ভৃগুবংশে পৌরহিত্য করেছেন। অতএব সংস্কারলব্ধ ব্যক্তির পৌরহিত্য বেদসিদ্ধ। এছাড়াও বরাহ পুরাণে উক্ত হয়েছে কেবল বৈষ্ণবীয় মন্ত্রসংস্কারের দ্বারাই বৈষ্ণবের যজন-যাজন অধিকার লাভ হয়।

অতএব বংশানুক্রমে সংস্কার ও গুণকর্মবশত যেমন ব্রাহ্মণত্ব সিদ্ধ। সেইসব ব্রাহ্মণগণ প্রণম্য। ব্রহ্মগুণবর্জিত ব্রহ্মবন্ধুগণ তেমন নন। আবার ব্রহ্মগুণসম্পন্ন শূদ্রও ব্রাহ্মণত্ব অর্জন করে জগৎপ্রণম্য হন। অতএব ষট্‌কর্মেও তাদের অধিকার রয়েছে‌।

যেসকল হরিনাম দীক্ষিত ভক্ত গায়ত্রী দীক্ষা নিতে আগ্রহী তাদের প্রস্তুতি অর্জন করতে সহায়তা করার জন্য এই কোর্সর আয়োজন করা হয়েছে।
যারা ভক্তিশাস্ত্রী করেছেন, তারাই কোর্সে যুক্ত হতে পারবেন।

রেজিস্ট্রেশন করতে যোগাযোগ করুন:
📞 ০১৮০৫-০৬৩৮৪৫
📞 ০১৬৭৯-১৮৬৬৫৭

🌸 ইসকন শিষ্য প্রশিক্ষণ কোর্স (IDC) — অনলাইন ব্যাচ 🌸আগামী ২৮শে সেপ্টেম্বর ২০২৬ থেকে ২রা অক্টোবর ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হতে...
12/08/2026

🌸 ইসকন শিষ্য প্রশিক্ষণ কোর্স (IDC) — অনলাইন ব্যাচ 🌸

আগামী ২৮শে সেপ্টেম্বর ২০২৬ থেকে ২রা অক্টোবর ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে ইসকন শিষ্য প্রশিক্ষণ কোর্স (IDC)-এর অনলাইন ব্যাচ।

📅 সময়কাল: ২৮শে সেপ্টেম্বর থেকে ২রা অক্টোবর ২০২৬
🕖 সময়: প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা
💻 মাধ্যম: অনলাইন

📚 কোর্সের বিস্তারিত জানতে এবং নিবন্ধনের জন্য যোগাযোগ করুন:
📞 ০১৮০৫-০৬৩৮৪৫
📞 ০১৬৭৯-১৮৬৬৫৭

🙏 আগ্রহী ভক্তদের সময়মতো নিবন্ধন করার জন্য অনুরোধ করা হচ্ছে।

হরে কৃষ্ণ! 🙏

🌿 অনলাইন ব্রাহ্মণ দীক্ষা প্রস্তুতি পর্ব  কোর্স 🌿আগামী ৪ঠা অক্টোবর ২০২৬ থেকে শুরু হতে যাচ্ছে অনলাইন ব্রাহ্মণ দীক্ষা প্রস্...
12/08/2026

🌿 অনলাইন ব্রাহ্মণ দীক্ষা প্রস্তুতি পর্ব কোর্স 🌿

আগামী ৪ঠা অক্টোবর ২০২৬ থেকে শুরু হতে যাচ্ছে অনলাইন ব্রাহ্মণ দীক্ষা প্রস্তুতি পর্ব।

📅 শুরু: ৪ঠা অক্টোবর ২০২৬
🕖 সময়: প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা
💻 মাধ্যম: অনলাইন (Zoom)

📚 কোর্সের বিস্তারিত জানতে এবং নিবন্ধনের জন্য যোগাযোগ করুন:
📞 ০১৮০৫-০৬৩৮৪৫
📞 ০১৬৭৯-১৮৬৬৫৭

🙏 আগ্রহী ভক্তদের সময়মতো নিবন্ধন করার জন্য অনুরোধ করা হচ্ছে।

হরে কৃষ্ণ! 🙏

🌸ইসকন শিষ্য প্রশিক্ষণ কোর্স (IDC) — সরাসরি ব্যাচ🌸আগামী ২৫শে সেপ্টেম্বর ২০২৬ থেকে শুরু হতে যাচ্ছে ইসকন শিষ্য প্রশিক্ষণ কো...
12/08/2026

🌸ইসকন শিষ্য প্রশিক্ষণ কোর্স (IDC) — সরাসরি ব্যাচ🌸

আগামী ২৫শে সেপ্টেম্বর ২০২৬ থেকে শুরু হতে যাচ্ছে ইসকন শিষ্য প্রশিক্ষণ কোর্স (IDC)-এর সরাসরি ব্যাচ।

📅 শুরু: ২৫শে সেপ্টেম্বর ২০২৬
🕓 সময়: প্রতি শুক্রবার বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা
📍 স্থান: দীক্ষা ব্যবস্থাপনা অফিস, গৌরাঙ্গ ভবন, স্বামীবাগ আশ্রম, ঢাকা

📚 কোর্সের বিস্তারিত জানতে এবং নিবন্ধনের জন্য যোগাযোগ করুন:
📞 ০১৮০৫-০৬৩৮৪৫
📞 ০১৬৭৯-১৮৬৬৫৭

🙏 আগ্রহী ভক্তদের সময়মতো নিবন্ধন করার জন্য অনুরোধ করা হচ্ছে।

হরে কৃষ্ণ! 🙏

#ইসকন #ইসকনশিষ্যপ্রশিক্ষণকোর্স #সরাসরিব্যাচ #দীক্ষা

হরে কৃষ্ণ 🙏 ইসকন প্রতিষ্ঠার ৬০ বছর পূর্তিতে মায়াপুর ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত হতে যাচ্ছে ,"শিক্ষা উৎসব–২০২৬"  । 🗓️তারিখ...
08/08/2026

হরে কৃষ্ণ 🙏

ইসকন প্রতিষ্ঠার ৬০ বছর পূর্তিতে মায়াপুর ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত হতে যাচ্ছে ,"শিক্ষা উৎসব–২০২৬" ।

🗓️তারিখ: ২১ আগস্ট ২০২৬, শুক্রবার
📍 স্থান: ইসকন স্বামীবাগ আশ্রম, ঢাকা

28/07/2026
শ্রীশ্রীমদ্ ভক্তিচারু স্বামী গুরুমহারাজের গৌরবান্বিত মহাপ্রয়াণ দিবস; ষষ্ঠ তিরোভাব তিথি মহোৎসব – ২০২৬তারিখ :২৯ জুলাই ২০২...
28/07/2026

শ্রীশ্রীমদ্ ভক্তিচারু স্বামী গুরুমহারাজের গৌরবান্বিত মহাপ্রয়াণ দিবস; ষষ্ঠ তিরোভাব তিথি মহোৎসব – ২০২৬
তারিখ :২৯ জুলাই ২০২৬,বুধবার।

Address

Dhaka
1100

Alerts

Be the first to know and let us send you an email when Diksha Management Office BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share