03/06/2026
তোমার চোখের যত্ন নিও..
তোমার চোখ দুটো ভীষণ সুন্দর.
যেন নীরব জোছনার ভেজা আলো।
ওই চোখে ওই তো প্রথম দেখি ছিলাম
আমার জন্য জমে থাকা ভালোবাসা।
তাই বলি যন্ত নিও ওই চোখের,
অকারণে যেন চোখে জল না নামে।
পৃথিবী যদি কষ্টও দেয় কখনো-
চোখ দুইটি যেন ভেঙে না পড়ে।
তোমার চোখের হাসিটুকুই,
আমার পৃথিবীর সবচেয়ে শান্ত দৃশ্য।