Shopnik
🌸🌺
●○Ya 𝐀𝐥𝐥𝐚𝐡 (اللَّه), I’m waiting for 𝐲𝐨𝐮𝐫 beautiful 𝐏𝐥𝐚𝐧 for 𝐌e _○●🤲🏻💚
🌸🌺

আমরা অনেকেই পেঁয়াজ কাটার সময় কালো দাগ দেখলে ভাবি ময়লা বা স্বাভাবিক কিছু। কিন্তু সত্যিটা একটু ভয়ের…এই কালো দাগ আসলে অনেক ...
04/12/2026

আমরা অনেকেই পেঁয়াজ কাটার সময় কালো দাগ দেখলে ভাবি ময়লা বা স্বাভাবিক কিছু। কিন্তু সত্যিটা একটু ভয়ের…
এই কালো দাগ আসলে অনেক সময় এক ধরনের ছত্রাক (fungus) যার নাম Aspergillus niger।

এই ছত্রাক সাধারণত আর্দ্র পরিবেশে জন্মায় এবং পেঁয়াজের বাইরের স্তর ভেদ করে ভেতর পর্যন্ত ঢুকে যেতে পারে। বাইরে থেকে সামান্য দাগ মনে হলেও, ভেতরে তা ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। বিশেষ করে যদি পেঁয়াজ নরম, দুর্গন্ধযুক্ত বা অতিরিক্ত ভেজা লাগে তাহলে সেটি খাওয়ার জন্য নিরাপদ নয়।

বৈজ্ঞানিকভাবে, Aspergillus niger বেশিরভাগ ক্ষেত্রে ক্ষতিকর না হলেও, কিছু পরিস্থিতিতে এটি অ্যালার্জি, শ্বাসকষ্ট বা সংক্রমণ ঘটাতে পারে বিশেষ করে যাদের ইমিউন সিস্টেম দুর্বল। তাই এটাকে হালকাভাবে নেওয়া ঠিক না।

তাহলে কী করবেন?
✔️ যদি খুব ছোট দাগ থাকে, সেই অংশ ভালোভাবে কেটে ফেলে ব্যবহার করা যেতে পারে।
❌ কিন্তু যদি দাগ বেশি হয় বা ভেতরে ছড়িয়ে পড়ে—তাহলে পুরো পেঁয়াজটাই ফেলে দেওয়াই নিরাপদ।

আমরা প্রতিদিন যে খাবার খাই, তার ছোট ছোট বিষয়গুলোই আমাদের স্বাস্থ্যের ওপর বড় প্রভাব ফেলে। তাই একটু সচেতন থাকলেই অনেক ঝুঁকি এড়ানো সম্ভব।

মনে রাখবেন..
দেখতে ছোট দাগ… কিন্তু এর পেছনে থাকতে পারে বড় কারণ।
©️

সালাতু তাসবীহ (صلاة التسبيح) একটি নফল নামাজ। এটি পড়ার নির্দিষ্ট একটি পদ্ধতি আছে। সংক্ষেপে কিন্তু ধাপে ধাপে সঠিক নিয়মটা।👇...
03/19/2026

সালাতু তাসবীহ (صلاة التسبيح) একটি নফল নামাজ। এটি পড়ার নির্দিষ্ট একটি পদ্ধতি আছে। সংক্ষেপে কিন্তু ধাপে ধাপে সঠিক নিয়মটা।👇

সালাতু তাসবীহ নামাজের নিয়ম
রাকাআত: ৪ রাকাআত।
তাসবীহের দোয়া:
سُبْحَانَ اللهِ وَالْحَمْدُ لِلَّهِ وَلَا إِلٰهَ إِلَّا اللهُ وَاللهُ أَكْبَرُ
(উচ্চারণ: সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার)
মোট তাসবীহ: ৩০০ বার

প্রতি রাকাআতে তাসবীহ পড়ার হিসাব

১ম রাকাআত

১.তাকবীরে তাহরিমা ও সানা পড়ার পর → ১৫ বার তাসবীহ
২.সূরা ফাতিহা ও অন্য সূরা পড়ার পর (রুকুতে যাওয়ার আগে) → ১০ বার

৩.রুকুতে → ১০ বার

৪.রুকু থেকে উঠে সোজা হয়ে → ১০ বার

৫.প্রথম সিজদায় → ১০ বার

৬.দুই সিজদার মাঝখানে বসে → ১০ বার

৭.দ্বিতীয় সিজদায় → ১০ বার

➡️ মোট = ৭৫ বার
২য়, ৩য় ও ৪র্থ রাকাআত
প্রতি রাকাআতে একইভাবে ৭৫ বার করে
চার রাকাআতে মোট = ৩০০ বার

ইনশাআল্লাহ!🌸
আজকে রাতে এই নামাজ পড়বেন তো?
#সালাতু_তাসবীহ_এর_নামাজ
#নামাজ #আমল #দোআ

কিসের এত অ'হং'কার? 🤔একটা সময় হাড়গোড়ও মাটির সাথে মি'শে যায়...😓
03/09/2026

কিসের এত অ'হং'কার? 🤔
একটা সময় হাড়গোড়ও মাটির সাথে মি'শে যায়...😓

নামাজে বসে যে আত্তাহিয়াতু দু'আ পড়ি তার পিছনে এত সুন্দর একটি গল্প তা জানা ছিল না, আমার বিশ্বাস সবার ভাল লাগবে এবং নামাজ প...
03/01/2026

নামাজে বসে যে আত্তাহিয়াতু দু'আ পড়ি তার পিছনে এত সুন্দর একটি গল্প তা জানা ছিল না, আমার বিশ্বাস সবার ভাল লাগবে এবং নামাজ পড়ায় মনোযোগ ও বাড়বে। ঈমানও তাজা হবে। এই দোয়াটার পিছনের গল্পটা জানার পর সত্যি আমার হৃদয়টা অনেক কোমল হয়ে গেছে!

আত্তাহিয়াতু আসলে, আল্লাহর সাথে আমাদের মহানবী (সঃ) কথোপকথন একটা অংশ। যা আমাদের মহানবী (সঃ) মিরাজ যাত্রার সময় হয়েছে মহান আল্লাহর সাথে! মহানবী (সঃ) যখন আল্লাহর সাথে কথোপকথন শুরু করে তখন আল্লাহকে আসসালামু আলাইকুম বলেননি!

তাহলে কি বলেছিল...?

কারন; আমরা মহান আল্লাহকে বলতে পারব না, আল্লাহ আপনার উপর শান্তি নাজিল হউক! কারন; আল্লাহ নিজেই একমাত্র পৃথিবীর সকল শান্তির এবং রহমতের উৎপত্তিস্থল!

মহানবী (সঃ) আল্লাহকে উদেশ্য করে বলেছিলেন:-

আত্তাহিইয়া-তু লিল্লা-হি ওয়াছ ছালাওয়া - তু ওয়াত্ ত্বাইয়িবা -তু

অর্থঃ- যাবতীয় সম্মান, যাবতীয় উপাসনা ও যাবতীয় পবিত্র বিষয় আল্লাহর জন্য।

উত্তরে মহান আল্লাহ বলেন:-

আসসালা-মু'আলায়কা আইয়ুহান্নাবিয়ু ওয়া রহমাতুল্লা-হি ওয়া-বারাকাতুহু।

অর্থঃ- হে নবী; আপনার উপরে শান্তি বর্ষিত হউক এবং আল্লাহর অনুগ্রহ ও সমৃদ্ধি সমূহ নাযিল হউক।

এতে মহানবী (সঃ) বলেন:-

আসসালা-মু-আলায়না ওয়া আলা
ইবাদিল্লা-হিছছালেহীন।

অর্থ:- আল্লাহর সমৃদ্ধি শান্তি বর্ষিত হউক আমাদের উপরে ও আল্লাহর সৎকর্মশীল বান্দাগণের উপরে।

মহান আল্লাহ এবং মহানবী (সঃ) এই কথোপকথন শুনে ফেরেস্তারা বলেন:-

আশহাদু আল লা-ইলাহা ইলল্লালাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু।

অর্থ:- আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ব্যতীত কোন উপাস্য নেই এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ (সঃ) তার বান্দা ও রাসূল।

"সুবহানাল্লাহ"।

এখন আমি এবং আপনি আত্তাহিয়াতু গুরুত্ব এবং পিছনের ইতিহাস জানতে পারলাম, এবার একটু চিন্তা করুন তো, এই লেখাটি যদি আপনার মাধ্যমে অন্যান্য মানুষেরাও জানে তাহলে তারাও এই দোয়ার গুরুত্ব বুজতে পারবে! ইনশাআল্লাহ।

ক্যাপশন টা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন প্লিজ আর একটা শেয়ার বা রিপোষ্ট করে দিবেন।

☞ ইসলামের যে কোনো বিষয় সুন্দরভাবে জানতে-বুঝতে এবং মহা-জরুরী মাসয়ালাগুলো সহজে পেতে ইসলামিক অনুপ্রেরণা কে ফলো দিয়ে রাখুন!

©

তাহাজ্জুদ নামাজ কিভাবে পড়বেন #নামাজ  #ইবাদত  #দোয়া  #ক্ষমা
02/22/2026

তাহাজ্জুদ নামাজ কিভাবে পড়বেন
#নামাজ

#ইবাদত

#দোয়া

#ক্ষমা

সালাতুল হাজত নামাজের নিয়ম।এই রমজানে সালাতুল হাজত নামাজ নিয়মিত পড়ার চেষ্টা করবেন।অজু: প্রথমে উত্তমভাবে অজু করতে হবে।উদ্দ...
02/22/2026

সালাতুল হাজত নামাজের নিয়ম।

এই রমজানে সালাতুল হাজত নামাজ নিয়মিত পড়ার চেষ্টা করবেন।

অজু: প্রথমে উত্তমভাবে অজু করতে হবে।

উদ্দেশ্য: মনে মনে বৈধ কোনো প্রয়োজন পূরণের জন্য এই নামাজ পড়ার নিয়ত করতে হবে।

রাকাত সংখ্যা: সাধারণত দুই রাকাত নফল নামাজ পড়তে হয়, তবে ইচ্ছা করলে চার বা তার বেশি রাকাতও পড়া যায়।

নামাজের পদ্ধতি:
প্রথম রাকাত: 'আল্লাহু আকবার' বলে নামাজ শুরু করে সুরা ফাতিহার পর অন্য কোনো সুরা পড়তে হবে। এরপর রুকু, সিজদা ও অন্যান্য নিয়ম মেনে প্রথম রাকাত শেষ করতে হবে।

দ্বিতীয় রাকাত: একইভাবে সুরা ফাতিহার পর একটি সুরা পড়ে রুকু, সিজদা ও তাশাহহুদ পড়ে সালাম ফিরিয়ে নামাজ শেষ করতে হবে।

নামাজ শেষে: নামাজ শেষে আল্লাহর প্রশংসা করতে হবে এবং নবী করিম (সা.)-এর ওপর দরুদ পাঠ করতে হবে।

তারপর নিজের প্রয়োজন পূরণের জন্য আল্লাহর কাছে দু'আ করতে হবে!

সালাতুল হাজত হলো একটি নফল নামাজ যা যেকোনো বৈধ প্রয়োজন পূরণের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে পড়া হয়। এই নামাজ আদায়ের নির্দিষ্ট নিয়ম নেই, তবে সাধারণত দুই রাকাত নফল নামাজ পড়া হয়। এতে উত্তমভাবে অজু করে কিবলামুখী হয়ে স্বাভাবিক নফল নামাজের মতোই নিয়ম মেনে নামাজ আদায় করতে হয়। এই নামাজ আদায়ের মাধ্যমে আল্লাহর ওপর বিশ্বাস দৃঢ় হয় এবং এতে অনেক ফজিলত রয়েছে।

©️

হুম😊
02/10/2026

হুম😊

01/23/2026

💔

01/23/2026

Small circle, private life and peaceful mind ❤️

01/15/2026

🥲🥲

Address

East Orange, NJ

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shopnik posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shopnik:

Share