27/01/2024
ফেছ বুক
ফেছ বুক পাড়ায় আসিয়া তুমি
খুজিতেছো কারে হায়।
মন কি তোমার বইছে যেন
উদাসী বনের বায়।
মনটা নিয়ে খেলেছে যারা
পাবে কি আর তাদের ফিরে।
স্বপ্ন গুলো মিছে করে ফেলো না সোনা
তাদের স্মৃতি ঘিরে।
ভিডিও ফুটেজ ও হট পিক দিয়ে
মন করে নিতে চেয়েছিলে জয়।
এভাই কি ভালবাসা আর
সংসার বাধা হয়।
নয়ন ভরে দেখেছে তারা
তোমার ঐ দেহ।
স্বার্থপরের মত চলে গেছে তারা
খোজ তো নেয় না কেহ।
রঙ্গিন স্বপ্ন দেখিয়া দেখিয়া তারা
নিয়েছে অনেক কিছু।
ভুলে যেতে পারছোনা তুমি
অতীত ছাড়ছে না পিছু।
পাপের সাজা পাবে তারা
আল্লাহ যদি চায়।
আসায় থাকো বন্ধু তুমি
লুটবে তোমার পায়।
Golap