Taosif Munim

Taosif Munim Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Taosif Munim, Camera/Photo, আগারগাঁও শেরেবাংলা নগর ঢাকা, Dhaka.

25/07/2023

মেঘনার নদীভাঙনে ভোলা জেলার চরফ্যাশন উপজেলার বেতুয়া লঞ্চঘাট সংলগ্ন এলাকায় প্রশান্তি পার্কের এক অংশ ভেঙ্গে পরেছিলো।।😪

24/07/2023

ঢাকা মেট্রোরেল এ সবসময়ই উপচে পড়া ভীড় থাকে!

23/07/2023

104 kmph speed 😮😮

22/07/2023

ষষ্ঠ বাংলাদেশ-চীন মৈত্রী সেতুঃ

ষষ্ঠ বাংলাদেশ-চীন মৈত্রী সেতু মুন্সিগঞ্জ জেলার জন্য এটি একটি গুরুত্বপূর্ন সেতু। এটি ৬ষ্ঠ মুক্তারপুর সেতু নামেও পরিচিত। মুন্সীগঞ্জ জেলা সদর থেকে প্রায় চার কিমি দূরে মুক্তারপুর নামক স্থানে ধলেশ্বরী নদীর উপর দিয়ে নির্মিত এ ব্রীজটি ঢাকা, নারায়নগঞ্জ এবং মুন্সীগঞ্জ এর যোগাযোগ ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ন মাইলফলক। ব্রিজটির দৈঘ্য ১৫১ মিটার এবং প্রস্থ ১০ মিটার। সেতুটি তৈরিতে খরচ হয়েছে ২০৮.৩৫ কোটিটাকা। এর মধ্যে বাংলাদেশ সরকারের অর্থায়ন ৭৯.১৫ কোটি টাকা। সেতুটির নির্মান কাজ শেষ হয় জানুয়ারী ২০০৮ সালে।সেতুটিতে মোট স্প্যান রয়েছে ৩৭টি এবং পাইল রয়েছে ১২৬ টি। বাংলাদেশ ব্রীজ অথরিটি এবং চায়না রোড় এন্ড ব্রীজ করপোরেশন এর যৌথ উদ্যোগে ব্রীজটি নির্মিত হয়।

15/07/2023

এই নদী আমার ভীষণ প্রিয় ❤️

13/07/2023

মানুষ নিরাশ হয়ে যাওয়ার পর তিনিই বৃষ্টি বর্ষণ করেন, আর স্বীয় রহমত ছড়িয়ে দেন, তিনি-ই সকল গুণে প্রশংসিত প্রকৃত অভিভাবক।
[সূরা আশ শুরা,আয়াত-২৮]

11/07/2023

দেড় বছর বয়সী পাকনা ছেলে সিয়াম!

কিউটের ডিব্বা!!

❤️
07/07/2023

❤️

তামিম, তোর সিদ্ধান্ত অবশ্যই একান্তই তোর। এটা কারও ভালো লাগলেও তোর, ভালো না লাগলেও তোর। পক্ষে-বিপক্ষে অনেক কথাই হবে। তবে সবচেয়ে ভালো কোনটা, সেটা তুই ছাড়া কেউই ভালো বুঝবে না। তাই তোর এই সিদ্ধান্তকে আমি ব্যক্তিগতভাবে শতভাগ সম্মান জানাই।

তবে কিছু কথা জানতে মন চায়, মাত্র ৩৪ বছর ১০৮ দিনেই বিদায় কেন! আসলেই কি চালিয়ে যেতে পারছিস না? না কি কোনও চাপ তোকে বাধ্য করেছে!
তোর অনেক ভক্ত হয়তো খুঁজে ফিরবে এই প্রশ্নগুলোর উত্তর। আজ খুঁজবে, এমনকি ভবিষ্যতও আরও অনেকদিন খুঁজবে।

তোকে প্রথম দেখেছি চট্টগ্রামে তোদের বাসায়, হাফ প্যান্ট পরে খেলছিলি। তোর ভাই, আমার বন্ধু নাফিস ইকবাল তোকে আমার সঙ্গে পরিচয় করিয়ে দিল। পরের বার দেখলাম জাতীয় লীগে ওপেন করতে, খুলনার মাঠে। তারপর ২০০৭ বিশ্বকাপ থেকে একসঙ্গে পথ চলতে চলতে তুই হয়ে গেলি বন্ধুর মতো। কত দিন কত রাত এক সঙ্গে সময় কাটিয়েছি, একসঙ্গে খেতে যাওয়া, ঘণ্টার পর ঘণ্টা আড্ডা, দুষ্টুমি, মজা, তর্ক, খেলা নিয়ে কত কত আলোচনা করেছি, সেসবের কোনও হদিস নেই।

যখন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক ছিলাম, তখন তুই ছিলি আমার অন্যতম ‘স্নাইপার।’ সেটা তুই নিজেও খুব ভালো করেই জানিস। যেদিন দল থেকে বের হয়ে এলাম, সেদিন তুই আমাকে কাঁধে তুলে নিয়েছিলি। পরে সারারাত একসঙ্গে আড্ডা দিয়েছিলাম। যে কোনও সিরিজ বা সফরে তুই ছিলি আমার রুমে আড্ডার অবধারিত সঙ্গী। আরও কত শত স্মৃতি এখন মনে পড়ছে!

তোকে যতটুকু চিনি, তাতে তোর এই সিদ্ধান্তকে আমি অনায়াসে পোস্টমর্টেম করতে পারতাম। কিন্তু তা করব না, কারণ ওই যে, তোর নিজস্ব সিদ্ধান্তকে অবশ্যই সম্মান জানানো উচিত।
তোর মানসিক অবস্থা আমি বুঝতে পারছি, সেই সঙ্গে এটাও বলছি যে, তুই বাংলাদেশের ক্রিকেটকে যা কিছু দিয়েছিস, তা আমরা আজীবন মনে রাখব। একজন তামিম হয়ে উঠতে কতটা পরিশ্রম, কতটা সময়, কতটা মেধা আর কত ত্যাগ থাকতে হয়, তা সময় সব কিছু বুঝিয়ে দেবে।

তোর প্রতি রইল অফুরন্ত ভালোবাসা। পরবর্তী জীবন পরিবার নিয়ে দারুণ কাটাবি, সেই আশাই করছি।

আর একটা কথা, দলের ভেতর নানা পরিসংখ্যান নিয়ে বিশ্লেষণ নির্ভর আলোচনা এখন কে করবে, ঠিক জানি না। হয়তো কেউ করবে। তবে তুই এই জায়গায় সবসময়ই থাকবি সেরাদের সেরা।

গুড বাই মি. তামিম ইকবাল খান। একজন কিংবদন্তির বিদায়।
বাংলাদেশ ক্রিকেটের জন্য শুভ কামনা, এগিয়ে চলুক দুর্বার গতিতে। আমাদের এখন সামনে এগিয়ে যাওয়ার সময়।

07/07/2023

এখনো দক্ষিনবঙ্গের মানুষের ঢাকা আসার অন্যতম যান লঞ্চ।

04/06/2023

এমন বৃষ্টির প্রয়োজন।।

Address

আগারগাঁও শেরেবাংলা নগর ঢাকা
Dhaka
১২০৭

Website

Alerts

Be the first to know and let us send you an email when Taosif Munim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category