আলোর ভূবন

আলোর ভূবন আসসালামু-আলাইকুম।
আমরা আমাদের সকল ভাই ও বোনদেরকে ‘আলোর ভূবন’ পেজে আন্তরিক স্বাগত জানাই। ❤️❤️

ফরজ সালাতের পর–যে যিকিরগুলো অবশ্যই করবেন📿১. ইস্তিগফার :▬▬▬▬▬▬▬☞আরবী: أَسْتَغْفِرُ اللهَ (৩ বার)বাংলা উচ্চারণ: আস্তাগফিরু...
11/04/2026

ফরজ সালাতের পর–
যে যিকিরগুলো অবশ্যই করবেন📿

১. ইস্তিগফার :
▬▬▬▬▬▬▬☞
আরবী: أَسْتَغْفِرُ اللهَ (৩ বার)
বাংলা উচ্চারণ: আস্তাগফিরুল্লাহ।
অর্থ: আমি আল্লাহর কাছে ক্ষমা চাই।
রেফারেন্স: সহীহ মুসলিম, হাদিস নং ৫৯১।

২. সালামের দোয়া :
▬▬▬▬▬▬▬▬☞
আরবী: اللَّهُمَّ أَنْتَ السَّلَامُ وَمِنْكَ السَّلَامُ، تَبَارَكْتَ يَا ذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ
বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা আন্তাস সালামু ওয়া মিনকাস সালাম, তাবারক্তা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম।
অর্থ: হে আল্লাহ! আপনি শান্তিময়। আপনার কাছ থেকেই শান্তি আসে। আপনি কল্যাণময়, হে মহিমা ও সম্মানের অধিকারী।
রেফারেন্স: সহীহ মুসলিম, হাদিস নং ৫৯১-৫৯২।

৩. তাওহীদের ঘোষণা :
▬▬▬▬▬▬▬▬▬☞
আরবী: لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
বাংলা উচ্চারণ: লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কাদীর।
অর্থ: আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তিনি একক, তাঁর কোনো শরীক নেই। রাজত্ব তাঁরই, প্রশংসা তাঁরই এবং তিনি সবকিছুর ওপর ক্ষমতাবান।
রেফারেন্স: সহীহ বুখারী, হাদিস নং ৮৪৪।

৪. আল্লাহর সার্বভৌমত্বের স্বীকৃতি :
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬☞
আরবী: اللَّهُمَّ لَا مَانِعَ لِمَا أَعْطَيْتَ، وَلَا مُعْطِيَ لِمَا مَنَعْتَ، وَلَا يَنْفَعُ ذَا الْجَدِّ مِنْكَ الْجَدُّ
বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা লা মানি‘আ লিমা আ‘ত্বায়তা, ওয়া লা মু‘তিয়া লিমা মানা‘তা, ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ্দু।
অর্থ: হে আল্লাহ! আপনি যা দিয়েছেন তা কেউ আটকাতে পারে না, আর যা আটকিয়েছেন তা কেউ দিতে পারে না। কোনো সম্পদশালীর সম্পদ আপনার সামনে কাজে আসে না।
রেফারেন্স: সহীহ বুখারী, হাদিস নং ৮৪৪।

৫. সূরা ইখলাস, ফালাক ও নাস :
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬☞
আমল: প্রত্যেক ফরজ সালাতের পর ১ বার। ফজর ও মাগরিবের পর ৩ বার করে।
রেফারেন্স: সুনানে আবু দাউদ, হাদিস নং ১৫২৩।

৬. তাসবীহ (তাসবিহে ফাতেমী) :
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬☞
আরবী: سُبْحَانَ اللهِ (৩৩ বার), الْحَمْدُ للهِ (৩৩ বার), اللهُ أَكْبَرُ (৩৩ বার)
উচ্চারণ: সুবহানাল্লাহ (৩৩ বার), আলহামদুলিল্লাহ (৩৩ বার), আল্লাহু আকবার (৩৩ বার)
এরপর একবার: لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
অর্থ: যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর এগুলো পড়বে, তার পাপসমূহ ক্ষমা করে দেওয়া হবে, এমনকি সমুদ্রের ফেনারাশির মতো হলেও।
রেফারেন্স: সহীহ মুসলিম, হাদিস নং ১২৪০ (৫৯৭)।

৭. আয়াতুল কুরসি :
▬▬▬▬▬▬▬▬▬☞
আরবী: اَللهُ لآ إِلهَ إِلاَّ هُوَ الْحَىُّ الْقَيُّوْمُ، لاَ تَأْخُذُهُ سِنَةٌ وَّلاَ نَوْمٌ، لَهُ مَا فِى السَّمَاوَاتِ وَمَا فِى الأَرْضِ، مَنْ ذَا الَّذِىْ يَشْفَعُ عِنْدَهُ إِلاَّ بِإِذْنِهِ، يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيْهِمْ وَمَا خَلْفَهُمْ، وَلاَ يُحِيْطُوْنَ بِشَىْءٍ مِّنْ عِلْمِهِ إِلاَّ بِمَا شَاءَ، وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالأَرْضَ، وَلاَ يَؤُودُهُ حِفْظُهُمَا، وَهُوَ الْعَلِىُّ الْعَظِيْمُ
আমল: প্রত্যেক ফরজ সালাতের পর ১ বার।
রেফারেন্স: সুনানে কুবরা লিন নাসাঈ, হাদিস নং ৯৮৪৮; মু‘জামুল কাবীর লিত তাবারানী, হাদিস নং ৭৮৩২।
ফজিলত: “যে ব্যক্তি প্রত্যেক সালাতের পর এটি পড়বে, তাকে মৃত্যু ব্যতীত জান্নাতে প্রবেশে আর কিছুই বাধা দেবে না।”

৮. যিকির, শুকর ও সুন্দর ইবাদতের দোয়া :
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬☞
আরবী: اللَّهُمَّ أَعِنِّي عَلَى ذِكْرِكَ وَشُكْرِكَ وَحُسْنِ عِبَادَتِكَ
বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা আইন্নী ‘আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ‘ইবাদাতিকা।
অর্থ: হে আল্লাহ! আপনি আমাকে আপনার যিকির করতে, শুকর করতে এবং আপনার ইবাদত সুন্দরভাবে করতে সাহায্য করুন।
রেফারেন্স: সুনানে আবু দাউদ, হাদিস নং ১৫২২।

৯. ইখলাসের যিকির :
▬▬▬▬▬▬▬▬▬☞
আরবী: لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ... (পুরো দোয়া)
বাংলা উচ্চারণ: লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু... মুখলিসীনা লাহুদ্দীন ওয়ালাও কারিহাল কাফিরুন।
অর্থ: একমাত্র আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই... আমরা তাঁর দ্বীনকে একনিষ্ঠভাবে মানি, যদিও কাফেররা তা অপছন্দ করে।
রেফারেন্স: সহীহ মুসলিম, হাদিস নং ৫৯৪।

১০. পাঁচটি অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা :
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬☞
আরবী: اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْبُخْلِ وَأَعُوذُ بِكَ مِنَ الْجُبْنِ وَأَعُوذُ بِكَ مِنْ أَنْ أُرَدَّ إِلَى أَرْذَلِ الْعُمُرِ وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الدُّنْيَا وَأَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ
বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নী আ‘ঊযুবিকা মিনাল বুখলি ওয়া আ‘ঊযুবিকা মিনাল জুবনি ওয়া আ‘ঊযুবিকা আন উরাদ্দা ইলা আরযালিল ‘উমুরি ওয়া আ‘ঊযুবিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আ‘ঊযুবিকা মিন ‘আযাবিল ক্বাবর।
অর্থ: হে আল্লাহ! আমি কৃপণতা, কাপুরুষতা, অতি বৃদ্ধ বয়স, দুনিয়ার ফিতনা ও কবরের আযাব থেকে আপনার কাছে আশ্রয় চাই।
রেফারেন্স: সহীহ বুখারী, হাদিস নং ২৮২২।

১১. কুফর ও দারিদ্র্য থেকে আশ্রয় :
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬☞
আরবী: اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْكُفْرِ وَالْفَقْرِ وَأَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ
বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নী আ‘ঊযুবিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া আ‘ঊযুবিকা মিন ‘আযাবিল ক্বাবর।
অর্থ: হে আল্লাহ! আমি কুফর, দারিদ্র্য ও কবরের আযাব থেকে আপনার কাছে আশ্রয় চাই।
রেফারেন্স: সহীহ বুখারী, হাদিস নং ২৮২২; সুনানে নাসাঈ, হাদিস নং ১৩৪৭।

১২. তিন ফেরেশতার রবের কাছে আশ্রয় :
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬☞
আরবী: اللَّهُمَّ رَبَّ جِبْرِيلَ وَمِيكَائِيلَ وَإِسْرَافِيلَ، أَعِذْنِي مِنْ حَرِّ النَّارِ وَعَذَابِ الْقَبْرِ
বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা রাব্বা জিবরীলা ওয়া মীকাঈলা ওয়া ইসরাফীলা, আ‘ইযনী মিন হাররিন নারি ওয়া ‘আযাবিল ক্বাবর।
অর্থ: হে আল্লাহ! জিবরাঈল, মীকাঈল ও ইসরাফীলের রব! আমাকে জাহান্নামের উত্তাপ ও কবরের আযাব থেকে রক্ষা করুন।
রেফারেন্স: মুসনাদে আহমাদ, হাদিস নং ৬/৬১।

১৩. উপকারী জ্ঞানের দোয়া (শুধু ফজরের পর) :
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬☞
আরবী: اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ عِلْمًا نَافِعًا، وَرِزْقًا طَيِّبًا، وَعَمَلًا مُتَقَبَّلًا
বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ‘ইলমান নাফি‘আ, ওয়া রিযকান ত্বইয়িবা, ওয়া ‘আমালাম মুতাকাব্বালা।
অর্থ: হে আল্লাহ! আমি আপনার কাছে উপকারী জ্ঞান, পবিত্র রিযিক এবং কবুলযোগ্য আমল চাই।
রেফারেন্স: সুনানে ইবনে মাজাহ, হাদিস নং ৯২৫।

📌 ইসলামের যে কোনো বিষয় সুন্দরভাবে জানতে-বুঝতে এবং মহা-জরুরী মাসয়ালাগুলো সহজে পেতে 'আলোর ভূবন' পেজ কে ফলো দিয়ে রাখুন।👍🌻💛

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when আলোর ভূবন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share