Da Creative Eyes

  • Home
  • Da Creative Eyes

Da Creative Eyes এই পেজ তাদের জন্য তৈরী যারা সৃজনশীল কাজ ভালবাসেন ও এর মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা প্রত্যাসী।

Motive is to present Creative and Positive aspects for the Society through Graphics Design, Photography and Videography.

https://youtu.be/MGdxBCsiwLA?si=F535ATQKReKVkmqT
29/09/2025

https://youtu.be/MGdxBCsiwLA?si=F535ATQKReKVkmqT

Lalon geeti bhojle sonar manush hobi #লালনগীতি #মানুষ ভজলে সোনার মানুষ হবি by Bangladeshi popular singer Majumder in a religious c...

”মুখে মধু অন্তরে বিষ” -এর উদাহরণ যত্রতত্র। কিন্তু ”ফণিনীমূখী সূধাময় হৃদয়” দেখেছেন কজন? হ্যাঁ, ”ফণিনীমূখী সূধাময় হৃদয়”। ব...
23/10/2024

”মুখে মধু অন্তরে বিষ” -এর উদাহরণ যত্রতত্র। কিন্তু ”ফণিনীমূখী সূধাময় হৃদয়” দেখেছেন কজন?

হ্যাঁ, ”ফণিনীমূখী সূধাময় হৃদয়”। বিশেষণ মূলক বাক্যাংশের এই উপাধি আমিই দিলাম। দৃশ্যতঃ ভীতিকর অথচ উপকারী গুণ সম্পন্ন বুঝাতে আমি এই শব্দগুচ্ছ ব্যবহার করলাম। হয়তো এর চেয়ে ভাল কোনো প্রতিশব্দ বা শব্দগুচ্ছ আছে।

যাহোক, প্রথমোক্ত চরিত্র কারো পছন্দ নয়। তবু সমাজে এই শ্রেণীর সংখ্যাই বেশী। পক্ষান্তরে দ্বিতীয় চরিত্রটি বিরল ও এটি একজন মানুষের দীর্ঘ চর্চার মধ্য দিয়ে প্রতিফলিত হয়। নীতিবান মানুষ বাইরে কঠোর হলেও তার অন্তর সর্বদা দয়ালু।

ছবিঃ নিজ
প্রতিকী ছবিটিতে একটি বস্তু দেখা যাচ্ছে। গ্রামে বেড়েওঠা যেকেউ এর সাথে পরিচিত, হয়তো শহুরে অনেকেই চিনবেন না। পরিচয়টি আপনাদের কাছথেকে শুনতে চাই। শুধু এটুকু বলি; প্রাণবৈচিত্র সুরক্ষা ও মানব কল্যাণে এর ভূমিকা অপরিসীম।

জবা (ম্যানিপুলেটেড) Hibiscus rosa-sinensisBiswas Kamalesh Kamalesh Biswas
11/06/2024

জবা (ম্যানিপুলেটেড)
Hibiscus rosa-sinensis

Biswas Kamalesh Kamalesh Biswas

এখানে ফটোতে বাংলাদেশের একটি গ্রামের রাস্তার পাশে একটি মেয়ে ছাগল ঘাস খাচ্ছে। দৃশ্যটি বিরল নয় তবে আপনি যদি লক্ষ্য করেন, এ...
31/05/2024

এখানে ফটোতে বাংলাদেশের একটি গ্রামের রাস্তার পাশে একটি মেয়ে ছাগল ঘাস খাচ্ছে। দৃশ্যটি বিরল নয় তবে আপনি যদি লক্ষ্য করেন, একটি কাঠের লাঠি এর গলায় ঝুলানো রয়েছে। প্রশ্ন হল কেন?

এটি স্থানীয় ভাষায় "আড়কাঠা" নামের একটি টুল। সাধারণত টুলটি স্ত্রী ছাগলের গলায় ঝুলিয়ে রাখা হয়। কারণ সে দলকে নেতৃত্ব দেয়। এছাড়া কারিগরি কারণ হল মেয়ে ছাগল ছোট শিং বিশিষ্ট। কৃষকরা তাদের ফসলের ক্ষেত রক্ষার জন্য মাঠের চারপাশে বেড়া তৈরি করে। শিংবিহীন বা ছোট শিং বিশিষ্ট ছাগল সহজেই বেড়ার গর্ত দিয়ে মাথা প্রবেশ করাতে পারে। তারপর একটা ছোট্ট ধাক্কায় পুরো শরীর ভেদ করে চলে যায়। কিন্তু, যখন উপরোক্ত টুলটি ঝুলানো থাকে তখন সে গর্ত দিয়ে প্রবেশ করতে পারে না। নেতা প্রবেশ করতে না পারলে অন্য সদস্যরা আর ক্ষেতে ঢোকার চেষ্টা করে না। এভাবে ছাগলের দল থেকে ফসল রক্ষা পায়।

Here in the photo there is a female goat grassing beside a village road in Bangladesh. The scenery is not a rare but if you notice, a wooden stick is hanged to it's neck. Question is why?

It's a tool called "Arkatha (আড়কাঠা)" in local language. Usually the tool is hanged to the female goat's neck. Because she leads the team and the technical reason is it's short horn. Farmers, in order to protect their crop-field, prepares fence around the field. Goats without horn or with short horn can easily enter their head through the fence hole. Then with a small push, the whole body goes through it. But, as and when the said tool is hanged, she cannot enter through the hole. If leader cannot enter, then other members do not try to enter into the field. There by, crops are protected from a group of Goats.



Kamalesh Biswas Biswas Kamalesh Drh Sagar Krishnandu Paul Home Touch Rampal Super Thermal Power Plant - রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র Mukta Mondal

বড় কে?=====শিশুকালে শেখা সেই কবিতা,”তালগাছ এক পায়ে দাঁড়িয়েসব গাছ ছাড়িয়েউঁকি মারে আকাশে।” মনেই ছিল গেঁথে।হিংসে হততুই কেন ...
14/05/2024

বড় কে?
=====
শিশুকালে শেখা সেই কবিতা,
”তালগাছ এক পায়ে দাঁড়িয়ে
সব গাছ ছাড়িয়ে
উঁকি মারে আকাশে।”
মনেই ছিল গেঁথে।
হিংসে হত
তুই কেন সবার চেয়ে বড় হবি?
আমি মানুষ, হতেপারি সাড়ে তিন হাত
তাই বলে হার মানব এই তাল গাছের কাছে?
মোটেই না।

দ্যাখ ব্যাটা, ইট, বালু আর পাথর সাজিয়ে
তোর থেকে আজ আমি কত বেশী উঁচুতে।
আগে তোর ছায়ায় আমি বিশ্রাম নিতাম
আর এখন আমার আড়ালে
তুই আলোর মুখই দেখতে পাস না।
আকাশ? ওটাও আমার দখলে।
বোঝ এখন বড় কে?

(উপরের পংক্তিগুলি প্রতীকি অর্থে বলা হয়েছে। আমরা মানুষেরা প্রাকৃতিক নিয়ম অগ্রাহ্য করে শুধু ব্যক্তিগত সুবিধার কথা ভেবে যেসব স্থাপনা তৈরী করছি তা যে কোনো একদিন আমাদেরই ধ্বংসের কারণ হবে সেকথা আমরা ভুলে যাই। ভুলে যাই, বৃক্ষকুল মানুষ সৃষ্টির আগে সৃষ্টি হয়েছে। তারাই পৃথিবীটাকে মানুষ তথা প্রাণীকুলের বসবাসের যোগ্য করে তুলেছে। সেই অর্থে বৃক্ষ হল মানুষের অভিভাবক। তাদের চাওয়া পাওয়াকে অগ্রাহ্য করলে প্রানীকুল টিকে থাকতে পারবে না।)

ছবিতে প্রদর্শিত তালগাছটি ন্যুনতম ৫০ ফিট উঁচু হবে (বয়স আনুমানিক ১০০ বছর) । এখন সে সকাল ও বিকালের সূর্যালোক পায় না, কারণ পূর্ব ও পশ্চিম পাশে সুউচ্চ ভবন তৈরী করেছি আমরা। এরকম অসংখ্য উদাহরণ আছে।

©

পরিবেশ সচেতন আমি যখন বাড়ি বানাই========================পরিবেশ আন্দোলনের সামনের সারিতে থাকি,বন বাঁচাও স্লোগানে সরব আমি,দু...
21/04/2024

পরিবেশ সচেতন আমি যখন বাড়ি বানাই
========================
পরিবেশ আন্দোলনের সামনের সারিতে থাকি,
বন বাঁচাও স্লোগানে সরব আমি,
দুর্নীতিবাজ হটাও বলে বক্তব্য ঝাড়ি,
কথায় কথায় সরকারের সমালোচনা;
পান থেকে চুন খসতে দেইনা কখনো।
বলতে গেলে আমি হলাম সচেতন নাগরিকদের মধ্যে
প্রথম সারির লোক।
এইযে দেখুননা, দেশের নাম করা স্থপতি ডেকে
এমন বাড়ি ডিজাইন করিয়েছি
যেকেউ দেখলে অবাক হবেই হবে।
যেমন নান্দনিক তেমনি আরামদায়ক,
হাজার হোক আমার বাড়ি বলে কথা!!

শ্রোতা: তা আপনার বাড়ি কোন ইট দিয়ে তৈরী করেছেন?
আমি: কেন, পোড়ামাটির ইট!
শোতা: ও.....। ওটা তৈরীতে বোধ হয় পরিবেশের কোনো ক্ষতি হয় না!
আমি: সরি, আমার একটা ফোন এসেছে, পরে কথা হবে।



ঢাকা বাসী ( Dhaka Residentsi ) Hatirjheel Lake, Dhaka Dhaka, Bangladesh Sundarbans Trees & Nature Environmentalist চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় Everyone Da Creative Eyes Home Touch

এককালের আগাছা এখন উপাদেয় খাবার। এই শাকের উপকারিতা কি কি? কিভাবে রান্না করলে খেতে মজা হয়? Da Creative Eyes Home Touch GMS...
19/04/2024

এককালের আগাছা এখন উপাদেয় খাবার। এই শাকের উপকারিতা কি কি? কিভাবে রান্না করলে খেতে মজা হয়?

Da Creative Eyes Home Touch GMS Secondary School Rampal Super Thermal Power Plant - রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র

#বথুয়া #বথুয়াশাক #বোতো #ভাতোশাক

Address


1217

Telephone

+8801720122321

Website

Alerts

Be the first to know and let us send you an email when Da Creative Eyes posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Da Creative Eyes:

  • Want your business to be the top-listed Photography Service?

Share