Deep Memories

Deep Memories Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Deep Memories, Photography Videography, Narayangonj, Dhaka.

05/10/2025

Biryani Cooks

Sumsha

জীবন্ত অবস্থায় একটা পাখি অনেক পিঁপড়ে কে খেয়ে ফেলে , আর পাখিটি যখন মারা যায় তখন ওই পিঁপড়ে গুলো পাখিটিকে খেয়ে ফেলেNO...
27/05/2025

জীবন্ত অবস্থায় একটা পাখি অনেক পিঁপড়ে কে খেয়ে ফেলে , আর পাখিটি যখন মারা যায় তখন ওই পিঁপড়ে গুলো পাখিটিকে খেয়ে ফেলে

NOTE:- আজ হয়তো তোমার ক্ষমতা আছে, কিন্তু মনে রেখো সময় সবার চেয়ে শক্তিশালী...
কাল তোমার ক্ষমতা নাও থাকতে পারে।

একটা ব্যাঙকে যদি আপনি ঠাণ্ডা পানির পাত্রে রাখেন, আর সেই পাত্রটিকে ধীরে ধীরে গরম করতে থাকেন—ব্যাঙটি কিন্তু তাড়াতাড়ি কোনো ...
12/05/2025

একটা ব্যাঙকে যদি আপনি ঠাণ্ডা পানির পাত্রে রাখেন, আর সেই পাত্রটিকে ধীরে ধীরে গরম করতে থাকেন—ব্যাঙটি কিন্তু তাড়াতাড়ি কোনো প্রতিক্রিয়া দেখায় না। সে চুপচাপ পানিতে বসে থাকে, আর নিজের শরীরের তাপমাত্রা পানির সঙ্গে সামঞ্জস্য করতে থাকে।

ধীরে ধীরে পানি গরম হতে থাকে, আর ব্যাঙও ধীরে ধীরে তার শরীরের ভেতর সেই উত্তাপ সহ্য করতে থাকে। সে ভাবে, "এটা তো এখনো সহ্য করা যাচ্ছে।"

কিন্তু সমস্যা তখনই শুরু হয়। পানির তাপ এক সময় এত বেশি হয়ে যায় যে, তখন আর সহ্য করা যায় না। ব্যাঙ তখন বুঝতে পারে, "এখন আমার লাফ দিয়ে বাঁচা দরকার!"

কিন্তু হায়! তখন আর তার শরীরে কোনো শক্তি অবশিষ্ট নেই। কারণ সে তার সমস্ত শক্তি খরচ করে ফেলেছে আগের তাপমাত্রাগুলো সহ্য করার জন্য! তাই সে চাইলেও আর লাফিয়ে বের হতে পারে না। ধীরে ধীরে সে পানিতে সেদ্ধ হয়ে মারা যায়…

আপনি কি জানেন—ব্যাঙটা আসলে মারা যায়নি পানির তাপে, বরং মারা গেছে সময়মতো সিদ্ধান্ত না নিতে পারায়!

এই ঘটনাটাকেই বলা হয় "Boiling Frog Syndrome"।

এই গল্প আমাদের জীবনের সঙ্গেও হুবহু মিলে যায়।
আমরা অনেক সময় একের পর এক অন্যায়, অবহেলা কিংবা কষ্ট সহ্য করতে থাকি—ভাবি, “এখন না হয় মেনে নিচ্ছি, পরে কিছু একটা করব।”

কিন্তু যে সমস্যা শুরুতেই ঠেকানো যেতো, তা ধীরে ধীরে এমন ভয়াবহ রূপ নেয় যে তখন আর কিছুই করার থাকে না।
তখন আমাদের মনের শক্তিটাও থাকে না, সাহসটাও ক্ষয়ে যায়।
শিক্ষনীয়
তাই, জীবনে কখনো এমন পর্যায়ে পৌঁছাবেন না যেখানে লাফ দেওয়ার মতো শক্তিটুকুও থাকবে না।
সময় থাকতে নিজের অবস্থান পরিষ্কার করুন, প্রতিবাদ করুন, নিজের সম্মানকে রক্ষা করুন।
না হলে একদিন হয়তো আপনিও সেই “সেদ্ধ ব্যাঙ” হয়ে যাবেন, যে বাঁচতে চেয়েও বাঁচতে পারল না।
©️

29/04/2025

" যখন টাইটানিক ডুবছিল তখন কাছাকাছি তিনটে জাহাজ ছিল।
একটির নাম ছিল " স্যাম্পসন "। মাত্র সাত মাইল দুরে ছিল সেই জাহাজ। ওরা দেখতে পেয়েছিল টাইটানিকের বিপদ সংকেত , কিন্তু বেআইনি সীল মাছ ধরছিল তারা। পাছে ধরা পড়ে যায় তাই তারা উল্টোদিকে জাহাজের মুখ ঘুরিয়ে বহুদুরে চলে যায়।
এই জাহাজটার কথা ভাবুন। দেখবেন আমাদের অনেকের সাথে মিল আছে এর। আমরা যাঁরা শুধু নিজেদের কথাই ভাবি। অন্যের জীবন কি এল কি গেল তা নিয়ে বিন্দুমাত্র মাথাব্যাথা নেই আমাদের। তাঁরাই ছিলেন ঐ জাহাজটিতে।

দ্বিতীয় জাহাজটির নাম " ক্যালিফোর্নিয়ান "। মাত্র চোদ্দ মাইল দুরে ছিল টাইটানিকের থেকে সেই সময়। ঐ জাহাজের চারপাশে জমাট বরফ ছিল। ক্যাপ্টেন দেখেছিলেন টাইটানিকের বাঁচতে চাওয়ার আকুতি। কিন্তু পরিস্থিতি অনুকুল ছিল না এবং ঘন অন্ধকার ছিল চারপাশ তাই তিনি সিদ্ধান্ত নেন ঘুমোতে যাবেন। সকালে দেখবেন কিছু করা যায় কিনা। জাহাজটির অন্য সব ক্রিউএরা নিজেদের মনকে প্রবোধ দিয়েছিল এই বলে যে ব্যাপারটা এত গুরুতর নয়।

এই জাহাজটাও আমাদের অনেকের মনের কথা বলে। আমাদের মধ্যে যারা মনে করেন একটা ঘটনার পর , যে ঠিক সেই মুহুর্তে আমাদের কিছুই করার নেই। পরিস্থিতি অনুকুল হলে ঝাঁপিয়ে পড়বো।

শেষ জাহাজটির নাম ছিল " কারপাথিয়ান্স "।
এই জাহাজটি আসলে যাচ্ছিল উল্টোদিকে। ছিল প্রায় আটান্ন মাইল দুরে যখন ওরা রেডিওতে শুনতে পায় টাইটানিকের যাত্রীদের আর্ত চিৎকার।
জাহাজের ক্যাপ্টেন হাঁটুমুড়ে বসে পড়েন ডেকের ওপর। ঈশ্বরের কাছে প্রার্থনা করেন যাতে তিনি সঠিক পথ দেখান তাঁদের। তারপর পুর্ণশক্তিতে বরফ ভেঙ্গে এগিয়ে চলেন টাইটানিকের দিকে।
ঠিক এই জাহাজটির এই সিদ্ধান্তের জন্যেই টাইটানিকের সাতশো পাঁচজন যাত্রী প্রাণে বেঁচে যান।

মনে রাখা ভাল এক হাজার কারণ থাকবে আপনার কাছে দায়িত্ব এড়াবার কিন্তু তাঁরাই মানুষের মনে চিরস্থায়ী জায়গা করে নেবেন যাঁরা অন্যের বিপদের সময় কিছু না ভেবেই ঝাঁপিয়ে পড়েবেন । ইতিহাস হয়তো মনে রাখবেনা তাঁদের,কিন্ত যুগে যুগে তাঁরাই বন্দিত হবেন মানুষের মুখে মুখে গাওয়া লোকগাথায়।

©

04/03/2025

যারা সম্মান দিয়ে ভদ্রতা বজায় রেখে কথা বলতে জানে তারা মূলত পারিবারিক শিক্ষায় শিক্ষিত। এমন মানুষ কে দুর্বল ভাবা অসম্মান করা মানে আপনার পারিবারিক শিক্ষার অভাব। অনেকেরই হয়তো গায়ে লাগবে। লাগা উচিৎ।
ম্যানার্স না থাকা শিক্ষিত মূর্খের লক্ষ্মণ।

24/02/2025

দুই হাজার বিশ অথবা একুশ সালে এক মেয়ে একটা অদ্ভুত প্রশ্ন করেছিল সোশ্যাল মিডিয়ায়,তাঁর কাছের দশ-বারোজন মেয়ে বন্ধুকে জিজ্ঞেস করেছিল, চব্বিশ ঘণ্টার জন্য যদি পৃথিবীর সব পুরুষ উধাও হ'য়ে যায়, তুমি কী করবে?

আমার মনে আছে, একজন উত্তর দিয়েছিলো - আব্বুকে মিস করবো, বাকিরা উত্তর দিয়েছিল, রাস্তায় নিঃসঙ্কোচে হাঁটব, পাহাড় দেখতে যাবো, সমুদ্র দেখতে যাবো একা, মাঝরাতে ঘুরে বেড়াবো অলিগলিতে, টং-এ বসে চা খাবো ইত্যাদি

কোনো স্বর্ণ-রোপ্য মোড়ানো রাজপ্রাসাদ নয়, গহনার সিন্দুক নয়, আলিবাবার গুহার সমস্ত সম্পদ নয়, আলাদিনের চেরাগ নয়- আমাদের আশপাশের মেয়েরা চব্বিশ ঘণ্টার একটা পুরুষহীন পৃথিবীতে শুধুমাত্র রাস্তায় অল্প একটু হাঁটতে চেয়েছিলো, বাংলার আপামর পুরুষজাতির জন্য এরচেয়ে লজ্জার কিছু আর নাই

© Shakhawat Hossen

22/02/2025

বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে যে,
এই দেশে,
জনসংখ্যা বেশি' কিন্তু মানুষ কম 🖤

19/01/2025

বর্তমান সময়ে মেয়েদের অ`শ্লী`লতা`য় বড় ক্যারিয়ার 🖤

বউ নিয়ে ব্লগ করার যুগে'এমন একজন জীবন সঙ্গী হোক,যে নব্বই দশকের স্বামী দের মতো স্ত্রীকে, মুক্তোর ন্যায় লুকিয়ে রাখবে|🌸
31/12/2024

বউ নিয়ে ব্লগ করার যুগে'
এমন একজন জীবন সঙ্গী হোক,যে নব্বই দশকের স্বামী দের মতো স্ত্রীকে, মুক্তোর ন্যায় লুকিয়ে রাখবে|🌸

জীবন যদি হতো নারী সাহাবিদের মতো’ বই থেকে... #নারী
25/11/2024

জীবন যদি হতো নারী সাহাবিদের মতো’ বই থেকে...

#নারী

Address

Narayangonj
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Deep Memories posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share