Shajada

Shajada Hello my all friends I'm Manik . see my page

তুমি যাকে ভালোবাসো, সে-ই যে তোমাকে ভালোবাসবে-এমন কোনো নিশ্চয়তা নেই। ভালোবাসা কোনো ধনসম্পত্তি নয়, যা জোর করলেই পাওয়া য...
15/07/2026

তুমি যাকে ভালোবাসো, সে-ই যে তোমাকে ভালোবাসবে-এমন কোনো নিশ্চয়তা নেই। ভালোবাসা কোনো ধনসম্পত্তি নয়, যা জোর করলেই পাওয়া যায় বা দাবি করা যায়। ভালোবাসা আসে মন থেকে, আর মনকে কখনো বাধ্য করা যায় না।

তুমি চাইলে সততা নিয়ে ভালোবেসে যেতে পারো,
কিন্তু কাউকে ভালোবাসতে বাধ্য করার অধিকার তোমার নেই। তাই নিজের অনুভূতিকে সম্মান দাও, মন থেকে ভালোবাসো-কিন্তু প্রত্যাশার শিকলে বেঁধে রেখো না। বাকিটা সময় ঠিকই বলে দেবে-কে তোমার জন্য ছিল, আর কে শুধু জীবনের এক অধ্যায়।🩶

15/07/2026

আচ্ছা!
সব সময় কি ঘৃণা থেকেই কাউকে ব্লক করা হয়❓
না...….সব সময় ব্লক করা মানে তাকে ঘৃণা করা নয়। কখনো কখনো ব্লক করার কারণটা ভালোবাসার শেষ নয়, বরং নিজের মনের সঙ্গে লড়াই করা। কারণ মানুষটা সামনে থাকলে বারবার তার খোঁজ নিতে ইচ্ছে করে, কথা বলতে মন চায়।
নিজের সেই দুর্বল অনুভূতিগুলোকে থামাতেই ব্লক করা। কারণ কিছু দূরত্ব ঘৃণা থেকে নয়, নিজের শান্তি আর নিজেকে ধরে রাখার প্রয়োজন থেকেই তৈরি হয়।

প্রতিশোধ আমার..স্বভাবে নেই, আর কাউকে কষ্ট দিয়ে নিজের শান্তি খুঁজে নেওয়ার মানুষও আমি নই। জীবনে যত আঘাতই পেয়েছি, ততবার নিজ...
05/07/2026

প্রতিশোধ আমার..
স্বভাবে নেই, আর কাউকে কষ্ট দিয়ে নিজের শান্তি খুঁজে নেওয়ার মানুষও আমি নই। জীবনে যত আঘাতই পেয়েছি, ততবার নিজেকে সামলে নিয়েছি নীরবে। মানুষ আমাকে শান্ত স্বভাবের বলে, কারণ আমি চিৎকার করে নিজের কষ্ট প্রকাশ করতে জানি না; হাসিমুখে অনেক কিছু লুকিয়ে রাখতে শিখে গেছি।

তবে আফসোস একটাই— এই শান্ত মানুষটার ভাগ্য কখনো খুব একটা সঙ্গ দেয়নি। জীবনের অনেক পথে ধৈর্য ধরেছি, অপেক্ষা করেছি, সবার ভালো চেয়েছি, কিন্তু বিনিময়ে বারবার হতাশাই বেশি পেয়েছি। তবুও কারও প্রতি রাগ জমিয়ে রাখিনি, প্রতিশোধের কথাও ভাবিনি। কারণ আমি বিশ্বাস করি, সময়ই সবচেয়ে বড় বিচারক।

হয়তো ভাগ্য আমার পক্ষে ছিল না, কিন্তু নিজের চরিত্র আর মানবিকতা হারাইনি। আজও একইভাবে শান্ত আছি, কারণ ঝড়ের মতো বদলে যাওয়ার চেয়ে নদীর মতো নীরবে বয়ে চলাই আমার কাছে বেশি সুন্দর। 🙂

রাত বাজে ১:০০ চোখে এখনো কোনো ঘুম নাই..!💔🥺কাউকে ছাড়া বেঁচে থাকা অসম্ভব নয়—মানুষ অভ্যাস করে নেয়, নিজেকে শক্ত করে নেয়, সময়ে...
01/07/2026

রাত বাজে ১:০০ চোখে এখনো কোনো ঘুম নাই..!💔🥺কাউকে ছাড়া বেঁচে থাকা অসম্ভব নয়—মানুষ অভ্যাস করে নেয়, নিজেকে শক্ত করে নেয়, সময়ের সঙ্গে মানিয়ে নেয়। কিন্তু কোনো একজন মানুষকে ঘিরে যখন জীবনের প্রতিটি স্বপ্ন, প্রতিটি ইচ্ছে, প্রতিটি আগামী সাজানো হয়ে যায়—তখন তাকে ছাড়া বেঁচে থাকাটা আর শুধু বেঁচে থাকা থাকে না, সেটা হয়ে যায় ধীরে ধীরে নিঃশব্দে মরে যাওয়ার মতো এক যন্ত্রণা।
কারণ পৃথিবীর সবচেয়ে কঠিন কাজগুলোর একটি হলো সেই মানুষটির অভাব সহ্য করা, যার উপস্থিতিতেই একসময় নিজের পুরো পৃথিবী গড়ে উঠেছিল। যার হাসিতে নিজের আনন্দ খুঁজে পাওয়া যেত, যার পাশে থাকলেই সব দুঃখ ভুলে থাকা যেত—সেই মানুষটাই যখন আর থাকে না, তখন চারপাশ ভরা থাকলেও ভেতরটা ফাঁকা হয়ে যায়।
এই একাকীত্ব শুধু নিঃসঙ্গতা নয়, এটা এক ধরনের জীবন্ত যন্ত্রণা—যা প্রতিটি মুহূর্তে হৃদয়কে ক্ষত-বিক্ষত করে। প্রতিটি স্মৃতি তখন কাঁটার মতো বিঁধে, প্রতিটি জায়গা, প্রতিটি গান, প্রতিটি মুহূর্ত সেই মানুষটার অভাব আরও গভীর করে তোলে।
বেঁচে থাকা থেমে থাকে না—শ্বাস চলে, দিন কাটে, রাত আসে। কিন্তু প্রিয় মানুষটাকে হারানোর পর সেই জীবনে আর কোনো রং থাকে না, কোনো স্বপ্ন থাকে না, কোনো প্রাণ থাকে না। শুধু থেকে যায় এক অসীম শূন্যতা… আর সেই শূন্যতার ভেতর হারিয়ে যাওয়া একজন মানুষ।

সত্য মিথ্যার প্রমাণ কেমনে দিব? আমি তো গুছিয়ে কথা বলতে জানি না, অপবাদ দিলেও গায়ে মাখি নি তাই।কতখানি দুঃখ পাইলাম কেমনে বুঝ...
01/07/2026

সত্য মিথ্যার প্রমাণ কেমনে দিব? আমি তো গুছিয়ে কথা বলতে জানি না, অপবাদ দিলেও গায়ে মাখি নি তাই।

কতখানি দুঃখ পাইলাম কেমনে বুঝাবো? আমি তো গলা কাঁপা আর নিশ্বাস আটকে আসার জন্য কথাই বলতে পারি না, তাই সবার দেওয়া দুঃখ সহ্য করে নি। অপমান অপবাদ কথার আঘাতে দুঃখ দেওয়া সব নিরবে সময়ে যাই, আমি গুছিয়ে কথা বলতে জানি না তাই, আমি আমার দুঃখ বুঝাতে ব্যার্থ, আমি বুঝাতে ব্যার্থ আমার ভিতরের অনুভূতি, আমি বুঝাতে ব্যার্থ আমার কষ্ট হয়, আমি ও আঘাত পাই অন্তরে!🙂

ওইযে একটা লাইন আছে না? “মুছে ফেলো সব মায়া,ভুলে যাও সব স্মৃতি। মানুষ হল বহুরূপী,মনে রাখলেই ক্ষতি" ।এটা শুধুমাত্র একটা ক্য...
01/07/2026

ওইযে একটা লাইন আছে না? “মুছে ফেলো সব মায়া,ভুলে যাও সব স্মৃতি। মানুষ হল বহুরূপী,মনে রাখলেই ক্ষতি" ।এটা শুধুমাত্র একটা ক্যাপশন।কিন্তু আদৌও কি আমরা তাদের ভুলতে পারি..? পারি না.. আক্ষেপ—আফসোস থেকেই যায়। সে কেনো আমার হলো না, নাকি সে আমার থেকেও Better Option পেয়েছে..!এটাও জানার আগ্রহ জাগে যে.. আমি-ই কি তার যোগ্য ছিলাম না..? মনের ভেতর অনেক প্রশ্ন থাকে। নিজেকে নিজে প্রশ্ন করি? প্রতিটা মানুষ-ই কিছু না কিছু আক্ষেপ নিয়ে বেঁচে থাকে..! ❤️‍🩹

15/06/2026

কিছু মানুষ আছে না, যাদেরকে নিজের সর্বোচ্চ এফোর্ট, সর্বোচ্চ প্রায়োরিটি, ভালোবাসা আর কেয়ার দেওয়ার পরও মনে হয় কোনোভাবেই তাদেরকে ধরে রাখা যায় না? দিনশেষে সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে তারা ঠিকই দূরে সরে যায়। আসলে এমন পরিস্থিতিতে নিজের ওপর দোষ নেওয়া বন্ধ করুন। এখানে আপনার কোনো ভুল ছিল না, ভুল মানুষটাকে ধরে রাখার চেষ্টাটাই ছিল ভুল। সমস্যাটা আপনার ভালোবাসায় নয়, সমস্যাটা ছিল তার চরিত্রে আর মানসিকতায়। যার স্বভাবই চলে যাওয়া, তাকে বুকের পাজর দিয়ে আগলে রাখলেও সে একদিন অজুহাত দেখিয়ে চলে যাবেই।

~Shahidul Sumon

আমি খুব সহজেই মানুষকে আপন করে নিই!হয়তো এটাই আমার স্বভাব। কাউকে বিশ্বাস করতে বেশি সময় লাগে না, কাউকে নিজের মানুষ ভাবতেও...
05/06/2026

আমি খুব সহজেই মানুষকে আপন করে নিই!
হয়তো এটাই আমার স্বভাব। কাউকে বিশ্বাস করতে বেশি সময় লাগে না, কাউকে নিজের মানুষ ভাবতেও না। কিন্তু আজ পর্যন্ত কেউ আমাকে সেইভাবে আপন করে নেয়নি, যেভাবে আমি নিঃস্বার্থভাবে তাদের আপন ভেবেছি।

আমি সবার গল্পে ছিলাম, অথচ কারও আপন মানুষ হয়ে উঠতে পারিনি। 🖤

05/05/2026

My favorite place to be is watching sunset with you❣️

08/04/2026

A Kiss Says It All
And Heres One To Say
I Want You
And Yes
I Love You ♡ Too.❤️‍🔥


Address

Dhaka
4371

Telephone

+8801330441396

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shajada posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shajada:

Shortcuts

Share