Listen And Learn Shura

Listen And Learn Shura Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Listen And Learn Shura, Photography Videography, Dhaka.

04/03/2025

অনেকেই এক ফোটা পানি গিলে ফেলাকে খুব ভয় পায়,
রোজা নষ্ট হয়ে যাবে বলে।
অথচ অন্যের হক গিলে ফেলায় তাদের কোনো ভয় নেই!😢😢😢

04/03/2025

ইফতারের সময় বেশি বেশি আল্লাহর কাছে চাইবেন।
একমাত্র মূসা নবীই আল্লাহর সাথে ঘন ঘন সাক্ষাৎ করার বায়না ধরতেন এবং সুযোগও পেতেন। একবার তিনি মহান আল্লাহ সুবহানাহু তাআলার কে জিজ্ঞেস করেছিলেন__

"হে আল্লাহ্ একমাত্র আমাকে আপনার সাথে সরাসরি কথা বলার সম্মান ও সুযোগ দিয়েছেন।এমন সুযোগ কি অন্য কাউকে দিয়েছেন বা দিবেন?"

আল্লাহ সুবহানাহু তা'আলা বললেন __"পরবর্তীকালে আমি একদল লোক পাঠাবো যারা মুহাম্মদ (সঃ) এর উম্মত হবে,যারা রোজা রাখবে এবং রোজা অবস্থায় তারা তোমার চেয়েও আমার অধিক নিকটবর্তী হবে।হে মূসা যখন তুমি আমার সাথে কথা বলো তখন আমার আর তোমার মধ্যে ৭০,০০০ সূক্ষ পর্দা থাকে যা তুমি দেখতে পাও না। কিন্তু ইফতারের সময় আমার ও আমার ঐ সব বান্দার মাঝে একটি পর্দা ও থাকবে না। (সুবহানাল্লাহ)হে মূসা আমি দায়িত্ব নিচ্ছি__ইফতারের সময় আমি একজন রোজাদারের দোয়াও অস্বীকার করব না।"

সুবহানাল্লাহ,, আলহামদুলিল্লাহ, আল্লাহু-আকবার।🖤🌸

- Ameen🤲🏼❤️🕌আল্লাহ আমাদের আমল করার তাওফিক দান করুক। (আমিন)
03/03/2025

- Ameen🤲🏼❤️🕌আল্লাহ আমাদের আমল করার তাওফিক দান করুক। (আমিন)

03/03/2025

#ইস্তেগফার:
আস্তাগফিরুল্লাহ,আস্তাগফিরুল্লাহ,আস্তাগফিরুল্লাহ।

#জিকির:
সুবহানআল্লাহ ,আলহামদুলিল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার

#তওবা:
আস্তাগফিরুল্লাহ হাল্লাজি লা ইলাহা ইল্লা
হুওয়াল হাইয়্যুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি।

#দোয়া_ইউনুস:
লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী
কুংতু মিনাজ জোয়ালীমিন।

#দুরুদ_শরীফ: সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।

লা হাওলা ওয়ালা কুয়্যাতা ইল্লা বিল্লাহ
লা হাওলা ওয়ালা কুয়্যাতা ইল্লা বিল্লাহ।

জান্নাত লাভ ও জাহান্নাম থেকে মুক্তির দোয়াঃ

আল্লাহুম্মা ইন্নীআস আলুকাল জান্নাতা,
ওয়া আউযুবিকা মিনান্নার।

লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ।

পড়া শেষে আলহামদুলিল্লাহ

আজ রাত ৩ টায় এভাবে আলোকিত হবে প্রতিটি ঘর।❤️
01/03/2025

আজ রাত ৩ টায় এভাবে আলোকিত হবে প্রতিটি ঘর।❤️

01/03/2025

হজরত কা’ব বিন উজরাহ (রা.) হতে বর্ণিত, তিনি বলেন—
নবী করিম (ﷺ) যখন মিম্বরে উঠলেন,
তখন তিনবার বললেন:
"আমীন, আমীন, আমীন"।
সাহাবিরা জিজ্ঞাসা করলেন:
"হে আল্লাহর রাসুল!
যখন আপনি মিম্বরে উঠলেন, তখন কেন তিনবার আমীন বললেন?"
তিনি বললেন: "জিবরাইল (আ.) আমার কাছে এসেছিলেন এবং বললেন—

১. 'যে ব্যক্তি রমজান মাস পেল, কিন্তু তার গুনাহ মাফ করাতে পারল না, সে ধ্বংস হোক!'
আমি বললাম: আমীন।

২. 'যে ব্যক্তি তার পিতামাতা বা তাদের একজনকে পেল, কিন্তু তাদের খেদমত করার মাধ্যমে সে জান্নাতী হতে পারলনা,
সে ধ্বংস হোক!'
আমি বললাম: আমীন।

৩. 'যার সামনে আপনার নাম উচ্চারিত হয়, কিন্তু সে আপনার প্রতি দরুদ পাঠ করে না, সে ধ্বংস হোক!'
আমি বললাম: আমীন।

(সূত্র: তিরমিজি, হাদিস নং ৩৫৪৫; সুনান ইবন মাজাহ ৯০৩)

01/03/2025

৩০ দিন রোজা রাখার পর যদি জানতে পারেন আপনার একটা রোজাও কবুল হয়নি!

প্রতিদিন ১৩ ঘণ্টার বেশি না খেয়ে রোজা রাখলেন। লুকিয়েও কিছু খাননি। প্রচণ্ড গরমের মধ্যে কষ্ট করেছেন, তবুও রোজা ভাঙ্গেননি।

কিন্তু, মাস শেষে যদি জানার সুযোগ থাকতো, আর আপনি জানতে পারলেন আপনার একটা রোজাও হয়নি, তখন কেমন লাগবে? রোজা রেখেছেন, সওয়াব পাননি। বিনিময়ে শুধু ক্ষুধার্তই থেকেছেন! আমাদের সমাজের অনেকেরই এমন হয়!

রাসূলুল্লাহ ﷺ বলেন: “কত রোজাদার আছে যাদের রোজার বিনিময়ে ক্ষুধা ছাড়া আর কিছুই জোটে না!” [সুনানে ইবনে মাজাহ: ১৬৯০]

তারা কারা? রাসূলুল্লাহ ﷺ বলেন: “যে ব্যক্তি মিথ্যা বলা ও সে অনুযায়ী আমল বর্জন করেনি, তাঁর এ পানাহার পরিত্যাগ করায় আল্লাহর কোন প্রয়োজন নেই।” [সহিহ বুখারী: ১৯০৩]

অর্থাৎ, রমাদান মাস শুধুমাত্র উপোষ থাকার মাস না। কেবল না খেয়ে থাকলেই রোজা হবে না। রোজার সওয়াব পেতে হলে আপনাকে চরিত্রবান হতে হবে। মিথ্যা বলা ত্যাগ করতে হবে, আমানত রক্ষা করতে হবে, কাউকে গালি দেয়া যাবে না, গীবত করা যাবে না।
অথচ আমরা অহরহই এমন করি।

বাইরে কাজকর্ম করে বাসায় এসে কোনো কিছু এলোমেলো দেখলে স্বামী রাগারাগি করে, স্ত্রীকে বকা দেয়, গালি দেয়। রিক্সা ভাড়া ঠিক না করে রিক্সায় চড়ে নামার সময় ঝগড়া করে। সময় কাটানোর জন্য বন্ধুদের সাথে বসে বসে গীবত করে। রোজা রেখে মিথ্যা বলে, ঘুষ খায়।

আপনি হয়তো ভাবছেন রোজা রাখছেন। কিন্তু, রাসূলুল্লাহ ﷺ বলছেন- এগুলো রোজা না, এমন রোজার আল্লাহর কোনো প্রয়োজন নেই। আল্লাহ এমন রোজা কবুল করেন না। তাহলে কীভাবে পরিপূর্ণভাবে রোজার সওয়াব পাওয়া যাবে? নিজের চরিত্রকে উন্নত করা। সচ্চরিত্রবান হওয়া।

রাসূলুল্লাহ ﷺ বলেন: “যে ব্যক্তি তার চরিত্রকে সৌন্দর্যমন্ডিত করেছে, আমি তার জন্য জান্নাতের সর্বোচ্চ স্থানে একটি ঘরের জিম্মাদার।” [সুনানে আবু দাউদ: ৪৮০০]

Alhamdulillah 💖
01/03/2025

Alhamdulillah 💖

Alhamdulillah ajke theke tarabir namaj shuro klke prothom roja Alhamdulillah 🥺💖
01/03/2025

Alhamdulillah ajke theke tarabir namaj shuro klke prothom roja Alhamdulillah 🥺💖

01/03/2025

আজ মাগরিবের আযান এর সাথে সাথে বন্ধ করে দেওয়া হবে সব জা'হান্নামের দরজা। আ-যা-ব বন্ধ করে দেওয়া হবে সব কবরবাসীদের। ৭০ গুণ করে দেওয়া হবে সব সওয়াব। আটকে ফেলা হবে সব শয়/তানদের। প্রত্যেকদিন ইফতারীতে কবুল করা হবে একটি করে দোয়া। এমন একটি রাত দ্বান করা হবে যে রাতে যে যা চাইবে তাই পাবে।
আল্লাহ এর পক্ষ থেকে তাঁর বান্দাদের প্রতি এই অফার শুধু এই মাসের জন্য। যে জগৎ দেখার ক্ষমতা আমাদের চোখের নেই, সেই জগতে ঘটে গেছে অনেক বড় বড় ঘটনা!
রমাদান মোবারক❤️

Ramadan Mubarak 💖
01/03/2025

Ramadan Mubarak 💖

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Listen And Learn Shura posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share