Conan's Photography

Conan's Photography It's about photography. My friend, Like this page.

বিষয়বস্তু  # ড্রেস ফটোগ্রাফি (খন্ড # ০১)আলোচ্য বিষয় # ড্রেস এর সুন্দর ছবি তোলার জন্য প্রাথমিকভাবে আপনাকে কি কি বিষয়ের ...
19/07/2020

বিষয়বস্তু # ড্রেস ফটোগ্রাফি (খন্ড # ০১)

আলোচ্য বিষয় # ড্রেস এর সুন্দর ছবি তোলার জন্য প্রাথমিকভাবে আপনাকে কি কি বিষয়ের প্রতি অবশ্যই লক্ষ্য রাখতে হবে। (আগেই বলে নিচ্ছি পোষ্টটি ভালোই বড় হবে)

যেকোন ধরনের ড্রেসের ছবি সুন্দর ও নিখুঁত হবার জন্য প্রাথমিকভাবে ০৩টি বিষয় (আলো, ব্যাকগ্রাউন্ড এবং ছবির ফ্রেম) আপনাকে অবশ্যই লক্ষ রাখতে হবে।

১. আলো #

ড্রেস ফটোগ্রাফিতে আলো একটি অতি প্রয়োজনীয় বিষয়। বেশীরভাগ সময় সঠিক আলো ব্যবহারের অভাবে অনেক সুন্দর ড্রেসের ছবি নষ্ট হয়ে যায়।

লক্ষ্য করুন ড্রেস এর শোরুমগুলো কেন আলোক উজ্জ্বল হয়?

ধরুন আপনি যখন ক্রেতা। এখন আপনি কোন ড্রেসের শোরুমে গিয়ে দেখলেন শোরুমটি বেশ অন্ধকার অন্ধকার। তখন সেলসম্যান আপনাকে যতই ভালো ডিজাইনের ড্রেস দেখাক না কেন আপনি কি তা নিতে আগ্রহী হবেন? (যদি উত্তর হ্যাঁ হয় তাহলে এই পোষ্ট না পড়ার অনুরোধ থাকলো। ধন্যবাদ)।

আলোর ব্যবহারের ক্ষেত্রে আপনি যেসকল বিষয় লক্ষ্য রাখবেন তা হলো,

(ক) শুধু ড্রেসের ছবি তুলতে চাইলে অবশ্যই ঘরের ভিতর রাতের বেলায় তুলুন। অবশ্যই ঘরের লাইট সুইচ অফ করবেন। আলোর উৎস হিসেবে ড্রেসের দুই পাশে দুইটি লেড লাইটের ল্যাম্প ব্যবহার করুন। তাতে পুরো আলো ড্রেসের উপর আসবে এবং ড্রেসের উজ্জ্বলতা প্রকাশ পাবে।

(খ) আপনি যদি নিজেই ড্রেসের মডেল হন অথবা কাউকে মডেল হিসেবে ব্যবহার করেন তাহলে ঘরের ভিতর ছবি তোলার প্রয়োজন নাই। এজন্য আপনি দিনের আলোতে (অবশ্যই সকালের আলোতে অথবা বিকেলের আলোতে) ছবি তুলুন।

(গ) আবছা আলোতে (দিনের বেলায় ঘরের ভিতরের আলো/ রাতের বেলায় ঘরের ভিতরের লাইটের আলো) ড্রেসের ছবি তোলার চিন্তা ভাবনা থাকলে তা মাথা থেকে ঝেড়ে ফেলুন।

২. ব্যাকগ্রাউন্ড #

ব্যাকগ্রাউন্ড ড্রেস ফটোগ্রাফিতে আরেকটি প্রয়োজনীয় বিষয়। বেশীরভাগ সময় সঠিক ব্যাকগ্রাউন্ড ব্যবহারের অভাবে আপনার অতি কষ্টে তোলা ছবিটি গ্রাহকের কাছে গ্রহনযোগ্যতা হারিয়ে ফেলে।

ব্যাকগ্রাউন্ড ব্যবহারের ক্ষেত্রে আপনি যেসকল বিষয় লক্ষ্য রাখবেন তা হলো,

(ক) আপাতত চেষ্টা করুন ব্যাকগ্রাউন্ড হিসেবে সবসময় সাদা কাপড় ব্যবহার করতে (তবে ড্রেসের রং সাদা/ অফহোয়াট হলে অন্য গাঢ় রংয়ের কাপড় ব্যবহার করতে পারেন।)

(খ) যদি সম্ভব হয় সাদা রংয়ের ব্যাকড্রপ ব্যবহার করুন। এত আলো ড্রেসের রং পরিষ্কার ফুটে উঠে।

(গ) আপনার ঘরের দেয়াল যদি সাদা রংয়ের হয় এবং দেয়ালে কোন দাগ না থাকে, তাহলে হ্যাঙ্গার ও ক্লিপ ব্যবহার করে দেয়ালটিকে ব্যাকগ্রাউন্ড হিসেবে করতে পারেন।

(ঘ) ঘরের মেঝেতে/ চেয়ারের উপর ছড়িয়ে দিয়ে/ আসবাবপত্রের উপর হ্যাঙ্গার দিয়ে টানিয়ে ড্রেসের ছবি তোলা থেকে বিরত থাকুন।

৩. ছবির ফ্রেম #

ড্রেসের ছবি তোলার লক্ষ্য রাখবেন যেন ছবিতে যেন শুধু এবং শুধু মাত্র ড্রেস এবং ব্যাকগ্রাউন্ড থাকে। অন্য কোন কিছু যেন ছবিতে না আসে। এতে আপনি যত ভালো করেই ছবি তুলুন না কেন, ছবিটি তার গ্রহনযোগ্যতা হারাবে।

শুধু এভাবে ভাবুন আপনি অনেক কষ্ট করে একটি ড্রেসের ছবি তুললেন। তোলার পর দেখা গেল ড্রেসের পাশে আলোর উৎস হিসেবে ব্যবহার করা ল্যাম্প এর ছবি চলে এসেছে অথবা দেয়ালকে ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করছেন দেখা গেল ড্রেসের পাশে দেয়ালের তারকাটা দেখা যাচ্ছে।

তাহলে এই ছবিটি কি গ্রাহকের মনোযোগ কাড়তে পারবে?

অনেক বকবক করলাম। আজ এই টুকুই। পরের খন্ডগুলোতে কোন ড্রেসের ছবি কীভাবে তুলতে হবে সে বিষয়ে বলবো।

আপনারা যদি আগ্রহী থাকেন তাহলে পরের পর্বগুলোতে কোন ড্রেসের ফটোগ্রাফি কীভাবে করবেন সে বিষয়ে ভবিষ্যতে আরো পোষ্ট দিবো। কারন সব ড্রেসের ফটোগ্রাফির ধরন এক রকম নয়।

এছাড়া পন্যের ছবি তোলার সময় যেকোন প্রয়োজনে আপনারা মুক্তমনে আমাকে মেসেন্জারে প্রশ্ন করতে পারেন। আমি অবশ্যই আপনাকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে সর্বোচ্চ সহযোগীতা করব।

ধন্যবাদ
পলাশ,
স্বত্তাধিকারী
Conan’s Photography এবং চায়ের পাতি

বিষয়বস্তু  # বিভিন্ন ধরনের মসলাপাতির ছবি কীভাবে তুলবেন।সামনে কোরবানির ঈদ। মশলাপাতি নিয়ে কাজ করতে আগ্রহী উদ্যোক্তারা ...
19/07/2020

বিষয়বস্তু # বিভিন্ন ধরনের মসলাপাতির ছবি কীভাবে তুলবেন।

সামনে কোরবানির ঈদ। মশলাপাতি নিয়ে কাজ করতে আগ্রহী উদ্যোক্তারা তৈরী আছেন তো? নিজেকে প্রচার করার এটাই কিন্তু মোক্ষম সময়।

বিভিন্ন ধরনের মসলাপাতির ছবি সুন্দর ও নিখুঁত হবার জন্য নিচের বিষয়গুলো লক্ষ রাখুন।

১. ছবিটি তোলার সময় ঘরে পর্যাপ্ত আলো আছে কিনা সেদিকে লক্ষ রাখুন।

২. পরিবেশনের জন্য একই রং এবং সাইজের ছোট ছোট কাঁচের/ মেলামাইনের/ মাটির তৈরী বাটি ব্যবহার করুন। এছাড়া কাঠের তৈরী চামচ ব্যবহার করতে পারেন।

৩. কোনমতেই ট্রান্সপারেন্ট বাটি ব্যবহার করবেন না। এছাড়া ভিন্ন ভিন্ন রংয়ের বাটি ব্যবহার করার চিন্তা থাকলে তা মাথা থেকে ঝেড়ে ফেলুন।

৪. বড়ো কুলা, ট্রে ব্যাবহার করা থেকে বিরত থাকুন। এতে করে ছবিতে মনে হবে মসলাপাতিরা মিছিল করছে।

৫. আউটার ডেকোরেশনের জন্য একটি হামান দিস্তা রাখতে পারেন। না রাখলেও কোন সমস্যা নেই।

৬. বাটা মসলা নিয়ে কাজ করলে একটি মসলার জন্য একটি ছবি বরাদ্দ রাখুন। এক্ষেত্রে ছবিতে দুইটি বাটি থাকবে, যার একটিতে থাকবে বাটা মসলা এবং অপরটিতে থাকবে আস্ত মসলা।

৭. বাটা মসলার ছবিতে অবশ্যই আউটার ডেকোরেশন হিসেবে হামান দিস্তা রাখুন। না হলে অন্তত শোয়ানো পুটা রাখুন (পাটাপুটার পুটাকে বলছি)।

৮. ০৫ টি ছবি তুলুন,
(ক) সরাসরি উপর থেকে (আউটার ডেকোরেশন ছাড়া)।
(খ) সরাসরি উপর থেকে (আউটার ডেকোরেশন সহ)।
(গ) সামনাসামনি (আউটার ডেকোরেশন সহ)।
(ঘ) কোনাকুনি ভাবে (আউটার ডেকোরেশন ছাড়া)।
(ঙ) কোনাকুনি ভাবে (আউটার ডেকোরেশন সহ)

৯. আউটার ডেকোরেশন ব্যবহার না করলে সামনাসামনি ছবি তোলার প্রয়োজন নেই।

১০. প্যাকেটজাত মসলার ছবি তুললে ভালো কিন্তু আমি বলবো না তুললে বেশী ভালো হবে।

আপনারা যদি আগ্রহী থাকেন তাহলে বিভিন্ন ধরনের পন্যের ফটোগ্রাফি কীভাবে করবেন সে বিষয়ে ভবিষ্যতে আরো পোষ্ট দিবো। কারন সব পণ্যের ফটোগ্রাফির ধরন এক রকম নয়।

এছাড়া পন্যের ছবি তোলার সময় যেকোন প্রয়োজনে আপনারা মুক্তমনে আমাকে মেসেন্জারে ইনবক্স করতে পারেন। আমি অবশ্যই আপনাকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে সর্বোচ্চ সহযোগীতা করব।

ধন্যবাদ
পলাশ,
স্বত্তাধিকারী
Conan’s Photography এবং চায়ের পাতি

বিষয়বস্তু  # কিভাবে হোমমেইড ফুড এর সুন্দর ছবি তোলা সম্ভব? (আলোচনা # ২)ফুড আইটেম  # ঘরে বানানো বিভিন্ন ফ্লেভারের কেক ...
19/07/2020

বিষয়বস্তু # কিভাবে হোমমেইড ফুড এর সুন্দর ছবি তোলা সম্ভব? (আলোচনা # ২)

ফুড আইটেম # ঘরে বানানো বিভিন্ন ফ্লেভারের কেক জাতীয় খাবার।

উল্লেখিত ফুড আইটেমের ছবি সুন্দর ও নিখুঁত হবার জন্য নিচের বিষয়গুলো লক্ষ রাখুন।

১. ছবিটি তোলার সময় ঘরে পর্যাপ্ত আলো আছে কিনা সেদিকে লক্ষ রাখুন। কোনক্রমেই যেন কেক এবং আউটার ডেকোরেশনের ছায়া যেন কোনক্রমেই ছবিতে না থাকে। অবশ্যই সাদা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করুন।

২. পরিবেশনের জন্য সমতল কার্ডবোর্ড ব্যবহার করুন। প্লেট/বউল/ ট্রে ইত্যাদি ব্যবহার করা থেকে বিরত থাকুন।

৩. কেকটি সাজানোর জন্য ক্রিম, চকলেট, ফনডেন্ট ব্যবহার করতে পারেন।

৪. ড্রাই ফ্রুটস দিয়েও কেক সাজাতে পারেন। তবে তাজা ফল, যেমন স্ট্রবেরি, কিউই, চেরি, আম দিয়েও সাজানো যায়। সেক্ষেত্রে সাজানোর আগে ফল কেটে সুগার সিরাপে ডুবিয়ে নিতে হবে।

৫. আউটার ডেকোরেশনের জন্য তাজা ফুল কেকের রং এর সাথে মানানসই রং এর ফুলদানিতে রেখে ব্যবহার করতে পারেন।

৬. ফ্রুট কেক এর ছবি তোলার জন্য আপনি যে ফ্লেভারের ফ্রুট কেক বানিয়েছেন সেই ফলটি কেক এর পাশে আউটার ডেকোরেশন হিসেবে রাখতে পারেন।

৭. এছাড়া ফলের জুসসহ ক্রিস্টাল গ্লাস আউটার ডেকোরেশন হিসেবে ব্যবহার করতে পারেন।

৮. কেকটির ০৫ টি ছবি তুলুন,
(ক) সরাসরি উপর থেকে (আউটার ডেকোরেশন ছাড়া)।
(খ) সরাসরি উপর থেকে (আউটার ডেকোরেশন সহ)।
(গ) সামনাসামনি (আউটার ডেকোরেশন সহ)।
(ঘ) কোনাকুনি ভাবে (আউটার ডেকোরেশন ছাড়া)।
(ঙ) কোনাকুনি ভাবে (আউটার ডেকোরেশন সহ)

আপনারা যদি আগ্রহী থাকেন তাহলে বিভিন্ন ধরনের পন্যের ফটোগ্রাফি কীভাবে করবেন সে বিষয়ে ভবিষ্যতে আরো পোষ্ট দিবো। কারন সব পণ্যের ফটোগ্রাফির ধরন এক রকম নয়।

এছাড়া পন্যের ছবি তোলার সময় যেকোন প্রয়োজনে আপনারা মুক্তমনে আমাকে মেসেন্জারে ইনবক্স করতে পারেন। আমি অবশ্যই আপনাকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে সর্বোচ্চ সহযোগীতা করব।

ধন্যবাদ
পলাশ,
স্বত্তাধিকারী
Conan’s Photography এবং চায়ের পাতি

বিষয়বস্তু  # কিভাবে হোমমেইড ফুড এর সুন্দর ছবি তোলা সম্ভব?ফুড আইটেম  # বিরিয়ানি, তেহারী ইত্যাদি রাইস জাতীয় খাবার।উল্...
19/07/2020

বিষয়বস্তু # কিভাবে হোমমেইড ফুড এর সুন্দর ছবি তোলা সম্ভব?

ফুড আইটেম # বিরিয়ানি, তেহারী ইত্যাদি রাইস জাতীয় খাবার।

উল্লেখিত ফুড আইটেমের ছবি সুন্দর ও নিখুঁত হবার জন্য নিচের বিষয়গুলো লক্ষ রাখুন।

১. ছবিটি তোলার সময় ঘরে পর্যাপ্ত আলো আছে কিনা সেদিকে লক্ষ রাখুন।

২. পরিবেশনের জন্য সাদা এবং ট্রান্সপারেন্ট রং এর প্লেট ব্যবহার না করে নীল, বেগুনী জাতীয় গাঢ় রং এর প্লেট ব্যবহার করুন। তবে আরেকটু বৈচিত্র আনার জন্য কলা পাতা ব্যবহার করতে পারেন।

৩. ইনার ডেকোরেশনের জন্য স্লাইস করে খাটা টমেটো/ গাজর/লেটুস পাতা/লম্বা কাঁচা মরিচ/শসা ব্যবহার করুন।

৪. আউটার ডেকোরেশনের জন্য ট্রান্সপারেন্ট কাচের গ্লাসে (অবশ্যই ওয়ান টাইম প্লাস্টিক গ্লাস নয়) বোরহানি/ লাচ্ছি ব্যবহার করুন। যেহেতু হোম মেইড ফুড তাই ভুলেও কোমল পানীয় ব্যবহার করবেন না।

৫. খাবারটির ০৫ টি ছবি তুলুন,
(ক) সরাসরি উপর থেকে (পানীয় ছাড়া)
(খ) সরাসরি উপর থেকে (পানীয় সহ)
(গ) সামনাসামনি (পানীয় সহ)
(ঘ) কোনাকুনি ভাবে (পানীয় সহ)
(ঙ) কোনাকুনি ভাবে (পানীয় ছাড়া)

৬. রান্না করা অবস্থার ছবি ভুলেও পোষ্ট করবেন না।

আপনারা যদি আগ্রহী থাকেন তাহলে বিভিন্ন ধরনের পন্যের ফটোগ্রাফি কীভাবে করবেন সে বিষয়ে ভবিষ্যতে আরো পোষ্ট দিবো। কারন সব পণ্যের ফটোগ্রাফির ধরন এক রকম নয়।

এছাড়া পন্যের ছবি তোলার সময় যেকোন প্রয়োজনে আপনারা মুক্তমনে আমাকে মেসেন্জারে ইনবক্স করতে পারেন। আমি অবশ্যই আপনাকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে সর্বোচ্চ সহযোগীতা করব।

ধন্যবাদ
পলাশ,
স্বত্তাধিকারী
Conan’s Photography এবং চায়ের পাতি

বিষয়বস্তু  # মোবাইল ফোন দিয়ে কি পন্যের সুন্দর ছবি তোলা সম্ভব?অবশ্যই সম্ভব। একটি ভালো মানের অন্তত ৮ মেগাপিক্সেলের মোবাইল ...
19/07/2020

বিষয়বস্তু # মোবাইল ফোন দিয়ে কি পন্যের সুন্দর ছবি তোলা সম্ভব?

অবশ্যই সম্ভব। একটি ভালো মানের অন্তত ৮ মেগাপিক্সেলের মোবাইল ক্যামেরা দিয়েই আপনি আপনার পন্যের চমৎকার ছবি তুলতে পারবেন।

তবে ছবি সুন্দর ও নিখুঁত হবার জন্য নিচের বিষয়গুলো লক্ষ রাখুন।

১. ছবিটি তোলার সময় ঘরে পর্যাপ্ত আলো আছে কিনা সেদিকে লক্ষ রাখুন।

২. বাইরে ছবি তোলার জন্য সকাল অথবা বিকেলের সময় বেছে নিন। কারন সে সময় নরম টোনের আলো পাওয়া যায়।

৩. রাতে ছবি তুলতে হলে পন্যের কাছাকাছি কৃত্তিম আলোর ব্যবস্থা রাখুন। নাহলে ছবিটি ডার্ক হয়ে পন্যটির সৌন্দর্য নষ্ট করবে।

৪. ছবির ব্যাকগ্রাউন্ড সম্পর্কে সচেতন হোন।

৫. আপনার হাত সহ পন্যের ছবি তোলা থেকে বিরত থাকুন।

আপনারা যদি আগ্রহী থাকেন তাহলে বিভিন্ন ধরনের পন্যের ফটোগ্রাফি কীভাবে করবেন সে বিষয়ে ভবিষ্যতে আরো পোষ্ট দিবো। কারন সব পণ্যের ফটোগ্রাফির ধরন এক রকম নয়।

এছাড়া পন্যের ছবি তোলার সময় যেকোন প্রয়োজনে আপনার মুক্তমনে আমাকে মেসেন্জারে ইনবক্স করতে পারেন। আমি অবশ্যই আপনাকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে সর্বোচ্চ সহযোগীতা করব।

ধন্যবাদ
পলাশ,
স্বত্তাধিকারী
Conan’s Photography এবং চায়ের পাতি

08/07/2020

বিষয়বস্তু # পন্যের বিক্রয় বৃদ্ধির ক্ষেত্রে ফটোগ্রাফির ভূমিকা।।

সুপ্রিয় উদ্যোগী ভাইয়া ও আপুরা,

আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি কথা বলবো পন্যের ফটোগ্রাফি নিয়ে। বলুন তো সরাসরি সেল এবং অনলাইন সেলের মধ্যে পার্থক্য কি?

সরাসরি সেলে গ্রাহক তার পছন্দের পন্যটি হাতে নিয়ে ঘুড়িয়ে ফিরিয়ে দেখার সুযোগ পায়, যেটা অনলাইন সেলে সম্ভব হয় না।

সেক্ষেত্রে উদ্যোতাকে অবশ্যই তার পন্যটি গ্রাহকের কাছে আকর্ষণীয় করে তুলতে হবে। এই বিষয়ে আমি কিছু টিপস দিতে পারি।

১. ছবির মাধ্যমে আপনার পন্যের সুযোগ সুবিধাগুলো গ্রাহকের তুলে ধরার চেষ্টা করুন।

২. ছবিতে আপনার পন্যটিকে স্পষ্টভাবে প্রদর্শন করুন।

৩. বিভিন্নভাবে পণ্যের একাধিক ছবি তুলে, ছবিটিকে গ্রাহকের কাছে উপস্থাপন করুন।

৪. আপনার পন্যের যে বিষয়গুলো গ্রাহক অনুসন্ধান করতে পারে সে বিষয়গুলো নজর রেখে পন্যের ছবি তুলুন।

৫. পোষ্ট দেওয়ার সময় নির্দিষ্ট সংখ্যক ছবি সিলেক্ট করুন (সর্বোচ্চ ০৫ টি)।

আপনারা যদি আগ্রহী থাকেন তাহলে বিভিন্ন ধরনের পন্যের ফটোগ্রাফি কীভাবে করবেন সে বিষয়ে ভবিষ্যতে আরো পোষ্ট দিবো। কারন সব পণ্যের ফটোগ্রাফির ধরন এক রকম নয়।

এছাড়া পন্যের ছবি তোলার সময় যেকোন প্রয়োজনে আপনার মুক্তমনে আমাকে মেসেন্জারে ইনবক্স করতে পারেন। আমি অবশ্যই আপনাকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে সর্বোচ্চ সহযোগীতা করব।

ধন্যবাদ
পলাশ,
স্বত্তাধিকারী
Conan’s Photography এবং চায়ের পাতি

13/12/2017

Hello to all. It's a nice feelings to stay with you.

Life of ant's...
10/12/2017

Life of ant's...

Beauty and what ????
07/12/2017

Beauty and what ????

Time of no sorrow..
02/12/2017

Time of no sorrow..

Time of no sorrow ...
02/12/2017

Time of no sorrow ...

Address

Dhaka

Telephone

+8801790736380

Website

Alerts

Be the first to know and let us send you an email when Conan's Photography posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Conan's Photography:

Share

Category