24/06/2026
এর পর থেকে এখন পর্যন্ত যত আপডেটেড জিনিস এসেছে, তার অনেকগুলোই আমি ব্যবহার করেছি, ছুঁয়েছি।
এই সময়ের মধ্যে জীবনে কত পরিবর্তন এসেছে, কত মানুষ এসেছে আবার চলে গেছে। কিন্তু ২০১৮ সাল থেকে ❝ও❞-ই একমাত্র, যে আজও আমার সঙ্গে রয়ে গেছে।
কত অবহেলায় এক কোণে পড়ে ছিল, তবুও ও থেমে যায়নি, ক্লান্ত হয়নি। কত অভিমান, কত রাগ—সবকিছুরই নীরব সাক্ষী ও।
একদিন লক্ষ্মীবাজার মোড়ে ওকে নিয়ে আমি পড়ে গিয়েছিলাম। ❝ও❞-ই একমাত্র খেলনা, যে আমার রাগ, অভিমান, ভালো লাগা আর খারাপ লাগা বুঝতে পারে।
আর সত্যি বলতে, ❝ও❞-ই আমার জীবনের ফার্স্ট প্রায়োরিটি।
এখন আর আগের মত ছবি তোলা হয়না, ও হয়তো একদিন এন্টিক হবে।