Itz photography

Itz photography চুপচুপ পায়ে নিস্তব্ধ দেয়ালিকায় বিচূর্ণ সব স্বপ্ন🧡

তোমার সাথে আমার মনের দূরত্ব যখন হঠাৎ তড়িৎ গতিতে বাড়ছিলো, তখন বুঝিনি আমাদের দূরত্ব গড়াবে পৃথিবীর এক মেরু থেকে বিপরীত মেরু...
18/05/2025

তোমার সাথে আমার মনের দূরত্ব যখন হঠাৎ তড়িৎ গতিতে বাড়ছিলো, তখন বুঝিনি আমাদের দূরত্ব গড়াবে পৃথিবীর এক মেরু থেকে বিপরীত মেরু অব্দি।

একদিন সন্ধ্যায় জানালার বাইরে সূর্যাস্তের পরবর্তী অন্ধকারাচ্ছন্ন পৃথিবীর দিকে তাকিয়ে মনে হলো- আমাদের যোগাযোগ এমন ভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে যেনো পাঁচশো বছর আগের পৃথিবী। একই রাজ্যে থেকেও মৃ`'ত্যুর খবরটুকু জানার সুযোগ নেই।

তোমার প্রিয় রং, পুরনো বদভ্যাস এসব প্রায় ভুলেই গেছি। শুধু মনে রয়ে গেছে আমাদের দূরত্ব বাড়ার আগমুহূর্তে কাছাকাছি থাকার সেই দিনগুলি।

28/01/2025

কথা জমতে জমতে একদিন ভীষণ হাসফাঁস লাগে। মনে হয়, চারপাশে কত শত মানুষ, কিন্তু কেউ কি আমার কথা শুনতে চায়?

দু'চোখে অন্ধ ভরসা নিয়ে কারো কাছে কথাগুলো উজাড় করে দিই। তারপর টের পাই, সে আমার বলা শব্দগুলোই শুনেছে কেবল, আমার কথা শোনে নি। শব্দের ভেতর প্রাণ থাকে না; কথার ভেতর আকুতি থাকে, যে আকুতি তার কাছে পৌঁছায় নি।

এ শহরে প্রতিদিন কেউ না কেউ চিরতরে হারিয়ে যায়। শোকগাঁথা, সমাধিফলক কিংবা পোস্টমর্টেম রিপোর্টটার কোথাও লেখা থাকে নাঃ বুকের ভেতর পর্বতসম না-বলা গল্পের ভার সইতে না পেরে সে চলে গেছে, ঝরে গেছে, বিলীন হয়ে গেছে।

কার সাথে বলো শব্দ ছুঁড়ে ফিরবো বাড়ি?
মাঝরাতে আমি তোমার কথা বলবো কাকে?"

26/01/2025

মানুষ যখন চিরতরে বিদায় নেয়, তখন প্রকৃতি একধরনের শোকবিহ্বলতায় নীরব হয়ে যায়। সে শোকের গভীরতা একসময় মনকে সান্ত্বনা দেয়, কারণ আমরা জানি, সেই হারানো মানুষ আর কখনোই ফিরে আসবে না। মৃত্যু আমাদের শিখিয়ে দেয় মেনে নেওয়া।

কিন্তু যখন জীবিত কেউ হারিয়ে যায়, তখন সেই শূন্যতা এক অদ্ভুত রহস্য হয়ে ওঠে। মনে হয়, সে যেন প্রকৃতিরই কোনো প্রশ্ন—যার উত্তর নেই। এখানে অপেক্ষা থাকে, কিন্তু সেই অপেক্ষার শেষ কোথায়, তা কেউ জানে না।

আশা থাকে, তবে সেই আশার ভেতরেই জড়িয়ে থাকে এক অনিশ্চয়তা। কেমন যেন এক অজানা ভয়—কাউকে বোঝানো যায় না, শব্দ দিয়ে প্রকাশ করা যায় না। এই শূন্যতার গভীরতায় কোনো সান্ত্বনা নেই।

হুমায়ূন স্যার বলেছিলেন,
“পৃথিবীর সবচেয়ে তীব্র শোক হলো জীবিত মানুষ হারিয়ে যাওয়ার শোক।”
এই শোকের ভার প্রকৃতি নিজেও হয়তো বহন করতে পারে না।

25/01/2025

তোমার যন্ত্রণায় মস্তিষ্কে আমার রক্তক্ষরণ - কেউ বলে মাথা ব্যাথা। কেউ বলে মাইগ্রেন।
তোমার অভাবে নির্ঘুম রাত - বুকের শহরে দুর্ভিক্ষ। বাম পাঁজরে বিষাক্ত ঘা। নিঃশ্বাস আটকে যায় হুট করেই - ঘুমোতে পারি না। লোকে বলে শ্বাসকষ্ট, কেউ বলে রক্তচাপ। ডাক্তার আমায় ঘুমের ওষুধ দিলো - কিন্তু তোমার অভাব পূরণের উপায় দিলো না।
আর না তো তোমায় ভোলার ওষুধ দিলো!

আমার শহরের দেয়ালে দেয়ালে আজ শুধু তোমায় হারানোর বিজ্ঞাপন।
আর তোমার শহরে অন্য নামে বসন্তের আয়োজন।

18/01/2025

যাকে হারিয়ে ফেলব ভাবলেই বুকের মধ্যে ব্যাথার বিস্ফোরণ ঘটতো - তাকে দেখিনা আজ শত বছর হয়।
এখন আর ব্যাথা অনুভব করিনা। শুধু আজও সমুদ্র দেখলে মনে পড়ে যায় - আমাদের একসাথে পায়ে পা মিলিয়ে হেঁটে, সমুদ্র দেখার কথা ছিলো।

18/01/2025

তুমি মাঝে মাঝে আমার কাছে কবিতা চাইতা,
আমি মনের বিরুদ্ধে কবিতা লিখিতাম রে...
তুমি মাঝে মাঝে আমার কাছে আমারে চাইতা,
আমি মনের বিরুদ্ধে নিজেরে দিতাম রে...!!

11/01/2025

বৃষ্টি নেমেছে আজ আকাশ ভেঙে
হাঁটছি আমি মেঠো পথে..
মনের ক্যানভাসে ভাসছে তোমার ছবি
বহুদিন তোমায় দেখিনা যে.....!!

11/01/2025

খুব বাজে ভাবে তোমাকে মনে পড়ছে...
খুব মিস করছি তোমায়💔..

15/10/2024

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Itz photography posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category