12/11/2025
সময়ের করিডোরে—
অতীতের পায়ের শব্দ বাজে,
আইটেম টেবিলের ধোঁয়াটে হাসি
ঝরে পড়ে রোদের মতোন,
পুরনো বারান্দায় কাঁপন দিয়ে।
আমরা অপেক্ষায়—
হৃদয় কাঁপে সবুজ পাতার মতো।
যারা ফুল হয়ে ফুটেছিলো,
আজও তাদের রঙিন ছায়া ভেসে বেড়ায় ক্যাম্পাস প্রাঙ্গণে!
স্মৃতির নদী উল্টো দিকে বয়ে চলে,
সাদা এপ্রোন গায়ে জড়ানোর ইতিহাস—
আসে স্বপ্ন হয়ে।
লেকের পার ধরে হেঁটে বেড়ায়,
দিনের আলো নামতেই কারা ছুটে চলে,
গন্তব্য বড়-ক্যান্টিন—
মিলেমিশে একাকার আড্ডা,ছবি, গানে!
বন্ধুমহলের খুনসুটি,
যেখানে কখনও বাঁধা হয় নি,
হোয়াটসঅ্যাপ, ইনস্টা, হেসবুক।
ওরা ফিরছে—
অতিথি নয়,
বরং প্রতিধ্বনি হয়ে,
প্রতিটি দেয়াল বারবার ফিসফিস করে বলছে—
“স্বাগতম ঘরে, হে জেআইএমসিয়ান।”
JIMC DAY 2025