Photo Pixza

Photo Pixza © M U S H F E K • M A N Z O O R All about Photography...

😊 Love the Lord your God with all your heart and with all your soul and with all your strength. -Deuteronomy 6:5 (NIV)  ...
31/08/2025

😊 Love the Lord your God with all your heart and with all your soul and with all your strength. -Deuteronomy 6:5 (NIV)

নীতা পাশ কাটিয়ে চলে যায়। পায়ে জল ছিটে পড়ছে। মুখে এক কঠিন শান্তি। বৃষ্টি ঝাপসা করে দেয় রাস্তা। শহরের শব্দ মিইয়ে যায...
28/08/2025

নীতা পাশ কাটিয়ে চলে যায়। পায়ে জল ছিটে পড়ছে। মুখে এক কঠিন শান্তি। বৃষ্টি ঝাপসা করে দেয় রাস্তা। শহরের শব্দ মিইয়ে যায়। শুধু পায়ের নিচে জলের ছপছপ, আর আকাশ গর্জনে নীতা মিলিয়ে যায়- দূরে একটানা ট্রেনের হুইসেল…
সেই ঋত্বিকের চেনা বিষণ্ন ডাক।

নীতা থামে না। ঘুরতে থাকে। চোখের কোণে জল- বৃষ্টি না কান্না বোঝা যায় না।নীতা- দাদা… আমি বাঁচতে চাই।                      ...
27/08/2025

নীতা থামে না। ঘুরতে থাকে। চোখের কোণে জল- বৃষ্টি না কান্না বোঝা যায় না।
নীতা- দাদা… আমি বাঁচতে চাই।

দূরে থেকে দু-তিনজন মানুষ ছাতা মাথায় দৌড়ে আসে।প্রথম লোক- মাথায় কাপড় দেন, এইভাবে…। দ্বিতীয় লোক- বাসায় চলে যান।       ...
25/08/2025

দূরে থেকে দু-তিনজন মানুষ ছাতা মাথায় দৌড়ে আসে।
প্রথম লোক- মাথায় কাপড় দেন, এইভাবে…।
দ্বিতীয় লোক- বাসায় চলে যান।

নীতা হঠাৎ ঘুরে দাঁড়ায়- হাত মেলে ধরে। নাচের মতো, এ যেন- মাটি, আকাশ, শরীর একসাথে খোঁজার চেষ্টা।                         ...
24/08/2025

নীতা হঠাৎ ঘুরে দাঁড়ায়- হাত মেলে ধরে। নাচের মতো, এ যেন- মাটি, আকাশ, শরীর একসাথে খোঁজার চেষ্টা।

বৃষ্টির প্রথম ফোঁটা নীতার গালে। তারপর আরেকটা। তারপর একসাথে অঝোরে শুরু হয় বৃষ্টি ।নীতা ব্যাগ থেকে ছাতা বের করে না। বরং বে...
23/08/2025

বৃষ্টির প্রথম ফোঁটা নীতার গালে। তারপর আরেকটা। তারপর একসাথে অঝোরে শুরু হয় বৃষ্টি ।
নীতা ব্যাগ থেকে ছাতা বের করে না। বরং বেঞ্চ থেকে উঠে দাঁড়ায়।

দূরে একজোড়া কাক ডাকছে। নিতা ঘাসের গন্ধ মেশা হাওয়ায় গভীর শ্বাস নেয়। হঠাৎ হাওয়া বদলায়। আকাশের রঙ গাঢ় হয়ে ওঠে- কালো...
22/08/2025

দূরে একজোড়া কাক ডাকছে। নিতা ঘাসের গন্ধ মেশা হাওয়ায় গভীর শ্বাস নেয়। হঠাৎ হাওয়া বদলায়। আকাশের রঙ গাঢ় হয়ে ওঠে- কালো মেঘ চেপে আসে।

পেছন থেকে হঠাৎ- দিদি… একটা কুলফি কিনে দে না।নীতা ঘুরে তাকায়। এক মুহূর্ত নীরবতা। তারপর ধীরে মাথা নাড়ে।দোকানদার- আপা, কী...
21/08/2025

পেছন থেকে হঠাৎ- দিদি… একটা কুলফি কিনে দে না।
নীতা ঘুরে তাকায়। এক মুহূর্ত নীরবতা। তারপর ধীরে মাথা নাড়ে।
দোকানদার- আপা, কী নিবেন?
নীতা কিছু বলে না। মৃদু হাসি। পা এগিয়ে যায় পার্কের দিকে।

নীতার চোখ হঠাৎ থেমে যায়- রাস্তার কোণে পুরনো কাঠের ফ্রেমের আইসক্রিমের দোকানে… ঠান্ডা ফ্রিজ খুলতেই ধোঁয়ার মতো বাষ্প উড়ে...
20/08/2025

নীতার চোখ হঠাৎ থেমে যায়- রাস্তার কোণে পুরনো কাঠের ফ্রেমের আইসক্রিমের দোকানে… ঠান্ডা ফ্রিজ খুলতেই ধোঁয়ার মতো বাষ্প উড়ে আসে। যেন শৈশবের বিকেল হঠাৎ ফিরে এসেছে।

পায়ের তলায় ধুলোর গন্ধ, রিকশার টুং- টুং শব্দ, চারদিকে ভ্যাবসা গরম, বিকেলের শহর।নীতা- অফিস শেষে বাড়ির পথে। কাঁধে ব্যাগ,...
19/08/2025

পায়ের তলায় ধুলোর গন্ধ, রিকশার টুং- টুং শব্দ, চারদিকে ভ্যাবসা গরম, বিকেলের শহর।
নীতা- অফিস শেষে বাড়ির পথে। কাঁধে ব্যাগ, মুখে ঘামের লবণ স্বাদ। বাস স্টপের ধারে দাঁড়িয়ে।

Address

Dhaka

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Photo Pixza posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Photo Pixza:

Share