29/06/2026
আমি সেই প্রজন্মের একজন, যারা ছোটবেলা থেকে একটা নাম শুনে, একটা জার্সি দেখে, একটা বাঁ পায়ের জাদু দেখে বড় হয়েছি-লিওনেল মেসি।
আমার ফুটবল জীবনের সবচেয়ে বড় স্বপ্ন ছিল, একদিন মেসির হাতে বিশ্বকাপ দেখতে। অনেক অপমান, অনেক ট্রল, অনেক ব্যর্থতার পর আল্লাহ সেই দিনটা দেখিয়েছেন। ২০২২ সালে যখন মেসি বিশ্বকাপটা মাথার ওপর তুলেছিল, সেদিন মনে হয়েছিল আমার ফুটবল জীবনের সবচেয়ে বড় অপূর্ণতা শেষ হয়ে গেছে।তাই আজ ২০২৬ বিশ্বকাপ আমি অন্যরকম শান্তি নিয়ে উপভোগ করছি।
কে জিতবে, কে হারবে, কোন দল সেরা এসব নিয়ে আর তর্ক করার ইচ্ছে নেই। এই বিশ্বকাপে আমার কারও সঙ্গে যুদ্ধ নেই, কাউকে কিছু প্রমাণ করারও নেই।অনেকে আসে, তর্ক করতে চায়, খোঁচা দেয়, তুলনা করে। আমি শুধু হেসে বলি,
“ভাই, আমার মেসি বিশ্বকাপ জিতেছে। এখন আমি শুধু ফুটবলটা উপভোগ করি।”
এটাই হয়তো একজন সত্যিকারের সমর্থকের সবচেয়ে বড় শান্তি। যখন প্রিয় মানুষটার অসম্পূর্ণ গল্পটা পূর্ণ হয়ে যায়, তখন আর জয়ের জন্য চিৎকার করতে হয় না।শুধু প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, প্রতিটা স্মৃতি উপভোগ করতে ইচ্ছে করে।
২০২৬ হয়তো মেসির শেষ বিশ্বকাপ। তাই ফলাফলের চেয়ে আমার কাছে বেশি মূল্যবান। মাঠে তার শেষ কয়েকটা হাঁটা, শেষ কয়েকটা পাস, শেষ কয়েকটা হাসি।
বাকি সব ইতিহাস লিখবে সময়।
আর আমি?
আমি শুধু ভাগ্যবান, কারণ আমি লিওনেল মেসির যুগে জন্মেছি। 🐐🇦🇷💙