22/11/2025
গতকাল ভূমিকম্প সংঘটিত হওয়ার পর অনেক ভিডিও দেখলাম। আমি নিজেও এর স্বাক্ষী হয়েছি, ভয়ও পেয়েছি বেশ। মহান রব্বুল আলামীন মাফ করুন আমাদের।
আমি নিজেও গতকাল দেখেছি কতটা আতংক ছিলো মানুষের চেহেরায়। যা অনেক ভয়ংকর ছিলো।
রাসুলুল্লাহ ﷺ বলেছেন:
“কিয়ামত আসবে না যতক্ষণ না ভূমিকম্প বেড়ে যাবে।”
— সহীহ বুখারি, হাদীস ৬৫০৩।
আমরা বর্তমানে পাপ করতে পিছুপা হই না। আর বর্তমানে অনেক পাপ কাজকে আমরা ট্রেন্ড মনে করি। আর এই পাপের ফল আমাদের দুনিয়াতেই কিছু পেতে হয়।
আবদুল্লাহ ইবনে উমর (রাঃ) বলেন:
যখন মদিনায় ভূমিকম্প হলো, তখন রাসুলুল্লাহ ﷺ বললেন:
“হে মানুষ! তোমরা তোমাদের প্রতিপালকের দিকে ফিরে এসো, তাওবা করো।”
— ইমাম বাইহাকী, শু‘আবুল ঈমান
তাই সময় থাকতেই আমাদের নিজেদের ঈমান মজবুত করা উচিত। মহান রব্বুল আলামীন আমাদের সবাইকে হেদায়েত দান করুন।
— আমীন।।
#ভূমিকম্প #আল্লাহ #পাপী