Daffodil Polytechnic Film Society

Daffodil Polytechnic Film Society Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Daffodil Polytechnic Film Society, Photography Videography, Kamrangir Char, Dhaka.

Daffodil Polytechnic Film Society আপনাদের জন্য নিয়ে এসেছে "আমার চোখে ক্যাম্পাস" শিরোনামে ফটোগ্রাফি এবং সিনেমাটোগ্রাফি ক...
17/10/2023

Daffodil Polytechnic Film Society আপনাদের জন্য নিয়ে এসেছে "আমার চোখে ক্যাম্পাস" শিরোনামে ফটোগ্রাফি এবং সিনেমাটোগ্রাফি কনটেস্ট।

আপনার ক্যাম্পাসের অদেখা সৌন্দর্যকে আপনার ক্যামেরা লেন্সে আবদ্ধ করে প্রদর্শন করার এক অসাধারণ সুযোগ!

থিম:

১। ক্যাম্পাসের সৌন্দর্য।

২। ক্যাম্পাস লাইফ।

■ প্রতিযোগীতার সময়সীমা হচ্ছে- ১৯-১০-২০২৩ থেকে ২৫-১০-২০২৩ পর্যন্ত

পোস্ট করতে হবে আমাদের Daffodil Polytechnic Film Society গ্রুপে

■ নিয়মাবলিঃ

১. শুধুমাত্র নিজের তোলা ছবি এবং ভিডিও সাবমিট করা যাবে ।
[অন্যের তোলা ছবি বা ভিডিও সাবমিট করা হলে স্থায়ীভাবে ব্যান করা হবে ]

২. অধিক ম্যানুপুলেটেড ছবি কনটেস্ট এর অন্তর্ভুক্ত হবে না।

৩. ভিডিও এডিটিং এর টাইমলাইন যেকোনো সময় দেখতে চাওয়া হতে পারে।

৪. অতিরিক্ত এডিট, ফ্রেম ঠিক না থাকলে, অশ্লীল ছবি বাতিল বলে গণ্য হবে।

৫. ১০০ জন ফ্রেন্ডকে গ্রুপে ইনভাইট করতে হবে।

৬.
এই হ্যাশট্যাগ টি অবশ্যই ব্যবহার করতে হবে।

৭. পোষ্টটি গ্রুপে এপ্রুভ হবার পরে পোষ্টটির কমেন্টে আপনার ২০ জন বন্ধুকে মেনশন দিবেন।

■ পোস্টে রিয়েক্টের পরিমাণের উপর থাকবে ৪০ মার্ক, বাকি ৬০ মার্ক থাকবে এডমিন চয়েস এর উপর।
[ তাই পোস্ট এ রিয়েক্ট পেতে বন্ধুদের কমেন্টে ম্যানশন, লিংক শেয়ার, গ্রুপে ইনভাইট করতে পারেন ]

পোস্টের ক্যাপশন এবং লাইক, কমেন্ট সহ ডিটেইলস, সার্পনেস, লাইটিং, পিক্সেল, কন্ট্রাস্ট, রেজুলেশন, বিষয় ইত্যাদির ওপর ভিত্তি করে এডমিন প্যানেল ছবি নির্বাচন করবেন।

পোস্টের সময় ক্যাপশন, ডিভাইস, ডিপার্টমেন্ট, সেমিস্টার এবং হ্যাশট্যাগ উল্লেখ করতে হবে।

উদাহরণ:

Caption:

Device:

Department:

Semester:



পুরস্কারঃ

> ১ম পুরস্কারঃ প্রাইজ মানি ~ ১২০০ টাকা, ক্রেস্ট ও সার্টিফিকেট।

> ২য় পুরস্কারঃ প্রাইজ মানি~ ৮০০ টাকা, ক্রেস্ট ও সার্টিফিকেট।

> ৩য় পুরস্কারঃ প্রাইজ মানি~ ৫০০ টাকা, ক্রেস্ট ও সার্টিফিকেট।

এছাড়াও কোনো কিছু জানার থাকলে এডমিন কে ম্যাসেজ করতে পারেন।

বিঃদ্রঃ- এই নিয়মাবলি এবং শর্তসমূহে উল্লেখ নেই এমন বিষয় নিয়ে যে কোন জটিলতা তৈরি হলে, বিচারক প্যানেলের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে।

উপরোক্ত কোনো বিষয় না বুঝে থাকলে কিংবা আরও কিছু জানার থাকলে কমেন্ট করবেন।

আশা করি উপরোক্ত সকল নিয়ম মেনে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে প্রতিযোগিতাটি সম্পন্ন করতে সবাই অমাদের সহযোগিতা করবেন।

Daffodil Polytechnic Film Society এর পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। ❤️📽️

Address

Kamrangir Char
Dhaka
1211

Website

Alerts

Be the first to know and let us send you an email when Daffodil Polytechnic Film Society posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share