04/04/2026
আচল ছেঁড়া চাঁদের আলো
ঝলমলিয়ে ফোঁটে,
পাল তুইল্লো না নাও’য়ের মাঝি,
কপালে যা-ই জোটে।
দাঁড় টাইন্না যাও শক্ত হাতে
শক্তি লাগুক ঢেড়!
জোছনা স্নানে নামবো মোরা
তীরে ভীরলে ফের।
সাগর বুকে ঝড় দেখে তুই
ডরিস নে মোর সখা,
মনের বাঘ রে বিদায় করিস
জীবন একটা ধোঁকা।
কবিতা-‘চাঁদের আলো’