24/05/2026
Day 5 of 30 Days of Ordinary Magic ✨
বৃষ্টি সুন্দর, যদি সেটা কারও জন্য কবিতা হয়—আর কারও জন্য দুশ্চিন্তা না হয়।
যদি জানালার কাঁচে টুপটাপ শব্দ শুনে মন ভালো হয়ে যায়, কিন্তু কারও ঘরে পানি ঢুকে রাত জাগতে না হয়।
আমার কাছে বৃষ্টি মানে কখনো নরম একরাশ nostalgia, কখনো গরম চায়ের কাপ, ভেজা মাটির গন্ধ… আবার কখনো মনে করিয়ে দেয়, একই বৃষ্টি সবার জীবনে একই রকম নামে না।
তবু এমন কিছু বিকেল আছে—
যেখানে বৃষ্টি শুধু বৃষ্টি না, একটু শান্তি। 🌧️