Post Traumatic Noir

Post Traumatic Noir A good director creates an environment, which gives the actor the encouragement to fly.

18/10/2023

Tribute to lost guitar.

Director : Lain Iwakura
story : Lain Iwakura ( Ariful islam emon )
Cinematography & Editing : Mehedi Hasan Farabi
Poem : lain Iwakura ( Ariful islam emon )
Reciting : Jahed Hasan Farhad
Translator : Sajid Ahmed..

আঙ্গুলে ছিলো তার যন্ত্রণা, তবুও সুরে ছিলো একদিনের অমরতা।
আমি পেয়েছিলাম জীবনের স্বাদ ; কান্নায় আমার জন্ম, প্রসববেদনায় শিশুর প্রলাপ।

কিন্তু তুমি কি জানো না?

যা দেয় নিশ্চয়তা তা গড়ে তুলে ভঙ্গুরতা।
মাতাল হয় না কেবল আঙ্গুরের রসে, কেবল শব্দে প্রসব হয় না সন্তান।

রক্ত এবং হৃদস্পন্দন জানে সে তীব্রতা, কবিতা দেয় না ধরা যখন অঙ্গে, পুড়ে যায় কঠিন মাছ জলে।

স্বাদে স্বাদে আসে শব্দ, ঘ্রাণের বাদুড়, স্পর্শের শিয়াল, জানো না- আগুন বাতাসের মতো আওয়াজ করে?

সাপের কুন্ডলী দেখেছি, মনের প্রজাপতি যায় উড়ে সেখানে।
আমি দেখেছি রাস্তার বিভীষিকা; সুন্দরের পঁচন।
আমি আজ হারিয়ে, আমার একটা ঠিকানা চাই।
আমায় কোলে নিবে শিশুর মতো; আমার বেদনার প্রলাপ শুনবে সকলে।

অনাথ আমার চারিপাশ, দুঃখী মাকড়শা, চোখের জলের অনুদান কোথায় খুঁজি, কোথায় তার আস্তানা?
আফসোস এই শব, মাটি হতে মাটি শিকড় ছুঁয়ে সূর্য দেখেনি!
আমি সে' সূর্যের আলো বুকে নিয়ে চলি।

মহাপ্রলয়ের দিনে, মাটি এবং আকাশ ফেড়ে আসবে যে নক্ষত্র, পাহাড়-সব গুড়ো হবে, সমুদ্রের পানি হবে ফেনা, ভাসবে তরী সকলের, নক্ষত্রের চাবুকে একটি একটি শব্দ কানে বাজবে।
যে মৃত্যু পথের শিশু দেখেছিলো অনাহারে;
একাকীত্ব প্রাণীটির জন্ম হবে সেদিন।
স্তন্যপায়ী, চার পাঁয়ে হাটে, অন্ধকারে দেখে।
আলো হবে অভিশপ্ত, শূন্য হবে মিষ্টি।
সবুজের দুনিয়া হবে বিষাক্ত নীল।
ট্রেনের মতো ছুটবে হৃদয়ধ্বনি।
কাগজের পাতায় লেখা হরফ হবে লেলিহান শিখা।
শৈশবের মতো মসৃণ,
আরেকটি পৃথিবী হবে ঠিকানা।

আঙ্গুলে ছিলো তার যন্ত্রণা, তবুও এই গান গেয়ে তিনি থেমে গিয়েছিলো কাল-বেলায়।
.....

Though fingers deep in pain,
One day's eternity was there in the music.
The flavour of life i got;
In tears i was born,
In Labor-pain a child's delirium.

But do you know?

What gives assurance also builds fragility.
And only grape juice doesn’t make anyone drunk,
Only words can't give birth to children.
Blood and the palpitation of the heart have the knowledge of intensity—when poetry bursts out of the body—a hard fish gets burned in its water.

In taste and in sense there are words,a bat of scent,a fox of touch—they don't know,the fire makes a sound like the wind.

I have seen a coiled snake,where flies away the butterfly of my heart.
I have seen the apparition of the road—beauty's rottenness.
I am lost now,i need a home.
They will take me in their lap like a child and they will listen to the murmur of my pain.

Orphan is my world—a melancholic spider;where would i search for the assurance of my tears,where is its shelter?

Regretful this corpse!—from earth to the soil touching the roots it didn’t even glimpse the sun!
I live carrying in my breast the light of that very sun.

During the universal cataclysm, bursting out of the sky and the earth will come a star,the mountains will be destroyed, the water of the sea will become foam,everyone's boat will float away and in the star's burning whip every word will ring in their ears.

The death which the hungry child saw,
That lonely creature will be born that day;
With four legs it merges with darkness.
The light will be cursed,nothingness will be sweet.
Written words on the paper will be a tongue of flame.
Smooth like the infancy,
Another world will be a home.

Fingers deep in pain,he stopped playing the music at this inauspicious time

দীর্ঘসময়ী ব্যবহারের ফলে কিছু জিনিসের সাথে আমাদের আত্মিক সম্পর্ক গড়ে উঠে, সেটি হোক বই, বাদ্যযন্ত্র, সাইকেল কিংবা এমন কিছু...
18/10/2023

দীর্ঘসময়ী ব্যবহারের ফলে কিছু জিনিসের সাথে আমাদের আত্মিক সম্পর্ক গড়ে উঠে, সেটি হোক বই, বাদ্যযন্ত্র, সাইকেল কিংবা এমন কিছু যা কেউ কল্পনা করে নাই৷ আমাদের গল্পের ক্ষেত্রে একটি বাদ্যযন্ত্র - গিটার। ২০২১ সালে আমাদের প্রিয় মাহবুব ভাই মারা যান। রেখে যান তার গিটার। গিটারের দৃষ্টি থেকে এই গিটার আজ নিঃসঙ্গ, তার প্রার্থণার দুয়ার বন্ধ। সে আজ হারিয়ে, তার একটা ঠিকানা চাই। কিছু লোক তাকে ঠিকানা খুঁজে দিতে সাহায্য করছে। কিন্তু বেচারা, তার জন্য এই পৃথিবী ঠিকানাহীন।

কিন্তু এতটুকুই কি বলার আছে? এই গিটারের মতো আমরা কি আজ এই ব্যস্ত শহরে হারিয়ে আছি না? কেউ কারো পিতা-মাতা হারিয়ে, কেউ প্রেমিকা, আপনজন, দেশ থেকে বিতাড়িত কিংবা শরণার্থী আমরা সকলে কি ঠিকানা খুঁজে বেড়াচ্ছি না? কিছু মানুষ আমাদের ঠিকানা হচ্ছে, কিছু পরিস্থিতি আমাদের ঠিকানা অথবা কেবল একটি ঘর আমাদের ঠিকানা।

ট্রিবিউট টু লস্ট গিটার সে'সকল মানুষদের জন্য যারা ঠিকানা হারিয়েছে বা খুঁজছে।

Address

Shewrapara, Mirpur
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Post Traumatic Noir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category