11/01/2023
আসসালামু আলাইকুম, বাংলাদেশের সাম্প্রতিক সময়ে ই-কমার্সের একটি বিরাট বিপ্লব ঘটে গেছে এবং প্রতিনিয়ত নতুন নতুন প্রতিষ্ঠান এবং উদ্যোক্তারা ই-কমার্স ব্যবসায় যোগ দিচ্ছেন। তাছাড়া ইতিমধ্যে বিশ্ববাজারে রাজত্ব করা বড় বড় প্রতিষ্ঠানগুলোও বাংলাদেশে আসা শুরু করেছে। ইন্টারনেট থেকে দ্রুত জিনিস খুঁজে পাওয়া যায় – শুধুমাত্র এই কারণে অনলাইন কেনাকাটা এতটা জনপ্রিয় হয়ে ওঠেনি, বরং এটি একই সাথে সময় এবং অর্থ সাশ্রয় করে। সম্পূর্ণ ঝামেলামুক্ত ও নির্বিঘ্নে কেনাকাটা নিশ্চিত করা যায় অনলাইনে। তাই অনলাইনে ক্রেতার সংখ্যা দিনের পর দিন বাড়ছে। স্বভাবতই এই খাতে ক্রমান্বয়ে প্রতিযোগিতাও বাড়ছে
এই বাস্তবতায় ই-কমার্স ব্যবসায়ীদের জন্য প্রোডাক্ট ফটোগ্রাফি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ই-কমার্স ব্যবসায় প্রোডাক্ট ফটোগ্রাফি এতটা গুরুত্বপূর্ণ এই কারণে যে, বিপুল পরিমাণ বিক্রি নিশ্চিত করা অথবা তার বিপরীতে প্রচুর পরিমাণ ক্রেতা হারানোর মূল পার্থক্যকারী বিষয় এই প্রোডাক্ট ফটোগ্রাফি! কেননা ক্রেতা, দর্শকরা আপনার পণ্যের বিবরণী পড়ার আগেই সর্বপ্রথম পণ্যের ছবি দেখবেন। সুতরাং ছবিটা সবচেয়ে আকর্ষণীয় হওয়া জরুরী। আপনারা যারা প্রোডাক্ট ফটোগ্রাফি করতে চাচ্ছেন খুবই রিজনেবল প্রাইজে কওমি স্টুডিও ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করে থাকে এবং স্টুডিও ভাড়া, ক্যামেরা এবং এবং আউটডোর ফটোগ্রাফির জন্য ফটোগ্রাফার ভাড়া দেওয়া হয়। আপনারা দেরি না করে যোগাযোগ করেন আপনার অনলাইন ব্যবসা কে আরও এক ধাপ এগিয়ে নিতে। ধন্যবাদ