আজকের সরিষাবাড়ি

আজকের সরিষাবাড়ি ছবি এবং ভিডিওর মাধ্যমে সরিষাবাড়ির সৌন্দর্য মানুষের মাঝে উপস্থাপন করা। আসুন পরিচিত হই এ অঞ্চলের সাথে।
(1)

সরিষাবাড়ী বাংলাদেশের জামালপুর জেলার অন্তর্গত একটি উপজেলা। এটি ৮টি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে গঠিত। এটি ময়মনসিংহ বিভাগের অধীন জামালপুর জেলার ৭ টি উপজেলার একটি এবং এটি জেলার দক্ষিণভাগে অবস্থিত। এ উপজেলার উত্তরে মাদারগঞ্জ ও জামালপুর সদর উপজেলা, দক্ষিণে ভূঞাপুর উপজেলা, পূর্বে গোপালপুর ও ধনবাড়ী উপজেলা, পশ্চিমে সারিয়াকান্দি, কাজীপুর ও সিরাজগঞ্জ সদর উপজেলা অবস্থিত। এটি একটি গুরত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা। এখানে দেশের সবচেয়ে বড় সার কারখানা 'যমুনা সার কারখানা' অবস্থিত।
পাকিস্তান শাসনামলে ১৯৬০ সালে সরিষাবাড়ী থানা গঠিত হয়। বাংলাদেশ স্বাধীনতা লাভের পর ১৯৮৩ সালে সরিষাবাড়ী উপজেলা প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনে সরিষাবাড়ী উপজেলা জামালপুর-৪ সংসদীয় আসনের অন্তর্ভুক্ত । এ আসনটি জাতীয় সংসদে ১৪১ নং আসন হিসেবে চিহ্নিত।
সরিষাবাড়ী উপজেলার আয়তন ২৬৩.৫০ বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা ২০১১ সনের আদম শুমারী অনুযায়ী ৩,২৫,৩২০ জন। পুরষ ও নারীর অনুপাত ১০০ঃ৯৬, জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে ১২৩৫ জন, শিক্ষার হার ৪৪.৬%।

শিক্ষা;
সরিষাবাড়ী উপজেলার গুরুত্বপূর্ণ মাধ্যমিক পর্যায়ের গুরুত্বপূর্ণ বিদ্যালয়গুলো হলো- পিংনা উচ্চ বিদ্যালয় (১৮৯৬), ডোয়াইল উচ্চ বিদ্যালয় (১৯১১), চাপারকোনা মহেষচন্দ্র উচ্চ বিদ্যালয় (১৯১৯), সরিষাবাড়ী আর.ডি.এম. পাইলট উচ্চ বিদ্যালয় (১৯২০), রিয়াজউদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয় (১৯৪৯), ভাটারা হাইস্কুল ইত্যাদি।

পিংনা উচ্চ বিদ্যালয়টি স্থাপিত হয় ১৮৯৬ সালে। ১৯০৭ সালে শশীমোহন চৌধুরী স্কুলটি বর্তমান স্থানে স্থানান্তর করেন। প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ এই স্কুলে পড়েছেন। ১৯৩৯ সালে অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী শেরে বাংলা এ.কে. ফজলুল হক এই স্কুল পরিদর্শন করেন। তার সফরসঙ্গী ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী, খাজা নাজিম উদ্দিন ও মৌলবি তমিজ উদ্দিন খান প্রমুখ। সরিষাবাড়ী আর.ডি.এম. পাইলট উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন রানী দিনমনি চৌধুরানী। মৌলবি মোতাহের আলী খানের পরিশ্রমে প্রতিষ্ঠিত হয় ভাটারা হাই স্কুল। তিনি দূরদূরান্তের শিক্ষার্থীদের জন্য স্কুল সংলগ্ন একটি ছাত্রাবাসও স্থাপন করেন।
উপজেলার উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে গুরুত্বপূর্ণ হলো- আলহাজ্ব রিয়াজউদ্দিন তালুকদার ডিগ্রি কলেজ (১৯৬৭), পোগলদিঘা কলেজ, মাহমুদা সালাম মহিলা কলেজ, পিংনা সুজাত আলী কলেজ, এডভোকেট মতিউর রহমান কলেজ, সরিষাবাড়ী কলেজ, সানাকৈর আইডিয়াল কলেজ, বঙ্গবন্ধু কলেজ ইত্যাদি।
সরিষাবাড়ীর উল্লেখযোগ্য ফাজিল মাদ্রাসা হলো সেঙ্গুয়া দারুল হুদা ফাজিল মাদ্রাসা, দৌলতপুর ফাজিল মাদ্রাসা।
২০১১ সালের পরিসংখ্যান অনুসারে সরিষাবাড়ী উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৮৫টি, রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় ৩৪টি, বেসরাকারি প্রাথমিক বিদ্যালয় ৭টি, কিন্ডার গার্টেন ৬৩টি, এনজিও স্কুল ২৮টি; বেসরকারি উচ্চ বিদ্যালয় ৩৬টি, স্কুল এন্ড কলেজ ৩টি; বেসরকারি কলেজ ৮টি; মাদ্রাসা ২২টি, কওমি মাদ্রাসা ২টি, এবতেদায়ি মাদ্রাসা ১৭টি; টেকনিক্যাল এবং ভোকেশনাল ইন্সিটিটিউট ৩টি, এগ্রিকালচারাল ও ভেটেনারি কলেজ ১টি।

স্বাস্থ্য;
উপজেলায় ৫০ শয্যা বিশিষ্ট একটি সরকারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ৮টি উপ-স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, ৩৯টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। ২০১১ সালের পরিসংখ্যান অনুসারে সরিষাবাড়ী উপজেলায় ১টি বেসরকারি হাসপাতাল/ক্লিনিক এবং ১২টি ডায়াগনোস্টিক সেন্টার, ৭টি মিশনারি হাসপাতাল রয়েছে।

যোগাযোগ;
সরিষাবাড়ী উপজেলার যোগাযোগ সড়ক ও রেল এই দুইভাবেই আছে। এছাড়া সীমিতভাবে নৌপথে চলাচল করা যায়। উপজেলার মোট সড়ক পথের দৈর্ঘ্য ৫৩২.৩৩ কিলোমিটার; এর মধ্যে পাকা রাস্তা ১৬৮.৩৮ কিলোমিটার এবং কাঁচা রাস্তা ৩৬৩.৯৫ কিলোমিটার।এ উপজেলায় রেলপথ আছে ১৭ কিলোমিটার এবং নৌপথ আছে ১৬ নটিক্যাল মাইল।
১৮৮৫ সালে ময়মনসিংহের সঙ্গে ঢাকার সংযোগ স্থাপন করে রেলপথ স্থাপিত হয়। এই রেলপথ ১৮৯৪ সালে জামালপুর পর্যন্ত, ১৮৯৯ সালে সরিষাবাড়ী উপজেলার জগন্নাথগঞ্জ পর্যন্ত সম্প্রসারিত হয়। সরিষাবাড়ি থেকে চলাচলকারী তিনটি আন্তঃনগর ট্রেন হল অগ্নিবীণা,জামালপুর এক্সপ্রেস ও যমুনা এক্সপ্রেস। এছাড়া ময়মনসিংহ এক্সপ্রেস ও ধলেশ্বরী এক্সপ্রেস নামে দুটি মেইল ট্রেন চলাচল করে।

তথ্যসূত্র
উইকিপিডিয়া।

প্রিয়নাথ বাবুর, জমিদার বাড়ির প্রবেশ পথ ⚡😘~ উপজেলা, সরিষাবাড়ি ||
15/08/2026

প্রিয়নাথ বাবুর, জমিদার বাড়ির প্রবেশ পথ ⚡😘
~ উপজেলা, সরিষাবাড়ি ||

নীল আকাশ আজ কালো মেঘের দখলে ☘️~ বাউসী রেল এরিয়া,সরিষাবাড়ি ||
14/08/2026

নীল আকাশ আজ কালো মেঘের দখলে ☘️
~ বাউসী রেল এরিয়া,সরিষাবাড়ি ||

12/08/2026

মহোদয়,
আমরা চর শিশুয়া ও বাঘমারা গ্রামের অধিবাসী। আমাদের দুই গ্রামের মাঝে প্রবাহিত খালটি পারাপারের জন্য দীর্ঘদিন ধরে টিনের ড্রামের নৌকা ব্যবহার করা হচ্ছে। যাত্রী একটু বেশি হলেই এই নৌকাটি ডুবে যায়, যা শিক্ষার্থী ও সাধারণ মানুষের জন্য চরম ঝুঁকিপূর্ণ।
​গ্রামবাসীর নিরাপত্তার স্বার্থে, গ্রামের রাস্তা সংস্কার এবং এই খালে একটি টেকসই ব্রিজ নির্মাণের আশু ব্যবস্থা গ্রহণের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
​বিনীত,
চর শিশুয়া ও বাঘমারা গ্রামবাসী,সরিষাবাড়ি।

মেঘের ছায়ায় জিগাতলা ব্রিজ 🍀~চর সরিষাবাড়ি, সরিষাবাড়ি ||
10/08/2026

মেঘের ছায়ায় জিগাতলা ব্রিজ 🍀
~চর সরিষাবাড়ি, সরিষাবাড়ি ||

08/08/2026

বৃষ্টির রাতে আমাদের সরিষাবাড়ির ঐতিহ্যবাহী খাবার, স্বাদের মেন্দা 💗

05/08/2026

সবুজের মাঝে বৃষ্টির জলপ্রপাত ☘️🌿
~সরিষাবাড়ি 💕

03/08/2026

ভাদ্রের মেঘ, বৃষ্টি আর সরিষাবাড়ি ⚡

সন্ধ্যের গুড়ি বৃষ্টি ও পপুলার, বাউসীর সৌন্দর্য ☘️~পপুলার, বাউসী, সরিষাবাড়ি ||
01/08/2026

সন্ধ্যের গুড়ি বৃষ্টি ও পপুলার, বাউসীর সৌন্দর্য ☘️
~পপুলার, বাউসী, সরিষাবাড়ি ||

চর সরিষাবাড়ি to ঘোড়ামারার চর যাওয়ার সড়ক পথ 🌺~ সরিষাবাড়ি ||
30/07/2026

চর সরিষাবাড়ি to ঘোড়ামারার চর যাওয়ার সড়ক পথ 🌺
~ সরিষাবাড়ি ||

28/07/2026

অনেকদিন পর উদয়ন মোড়ে,
অনেক পরিবর্তন হয়েছে মোড়টির 💗
~ উদয়ন মোড়, সাতপোয়া, সরিষাবাড়ি ||

Address

Dhaka
2050

Alerts

Be the first to know and let us send you an email when আজকের সরিষাবাড়ি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share