Kamrul Mithon Photography

Kamrul Mithon Photography Photography is my passion as well as profession.

রবীন্দ্রনাথের ঢাকার দিনগুলিকামরুল হাসান মিথুনএ পঁচিশে বৈশাখে রবীন্দ্রনাথের ১৬৫তম জন্মজয়ন্তী। আর শেষবার ঢাকা আগমনের শত বর...
09/05/2026

রবীন্দ্রনাথের ঢাকার দিনগুলি
কামরুল হাসান মিথুন

এ পঁচিশে বৈশাখে রবীন্দ্রনাথের ১৬৫তম জন্মজয়ন্তী। আর শেষবার ঢাকা আগমনের শত বর্ষপূর্তি।

রবীন্দ্রনাথ প্রথমবার যখন ঢাকায় পা রাখেন, তখন এ শহরে ছিল মুঘল সাম্রাজ্যের ঘ্রাণ। দ্বিতীয়বার যখন ঢাকায় আসেন তখন এ শহর ছিল ব্রিটিশদের অধীনে। আজ ঢাকা স্বাধীন বাংলাদেশের রাজধানী। প্রশাসনিকভাবে দেশের নাম, শাসনক্ষমতা অনেকবার বদল হয়েছে। কিন্তু দেশের প্রকৃতি বদল হয়নি। হাজার বছর ধরে নদীমাতৃক এই বঙ্গভূমি বা বাংলাদেশের ভাষা, সংস্কৃতি বদল হয়নি।

১৬১০, ১৯০৫, ১৯৪৭ ও ১৯৭১—এ চারবার রাজধানী হওয়ার মর্যাদা অর্জন করেছে চারশ বছরের পুরোনো শহর ঢাকা। সেই ঢাকার অন্যতম মর্যাদাপূর্ণ ঘটনা রবীন্দ্রনাথের দুবার ঢাকা আগমন। এ দেশের মাটির সঙ্গে রবীন্দ্রনাথের রয়েছে নাড়ির টান। জমিদারির নৌকায় চড়ে পদ্মার জলে ভেসে ভেসে ঘুরে দেখেছেন পারিবারিক পরগনা—শিলাইদহ, পতিসর এবং সাহজাদপুর। রাজনৈতিক সফর, বন্ধুদের নিমন্ত্রণ এবং ভক্তদের অনুরোধে যেতে হয়েছে চট্টগ্রাম, বরিশাল, কুমিল্লা, সিলেট, রাজশাহী, নাটোর ও নারায়ণগঞ্জ।

কবি এ বাংলায় বসবাস করেছেন ১৮৯১-১৯০০ সাল পর্যন্ত। প্রথমবার ঢাকায় আসেন ১৮৯৮ খ্রিষ্টাব্দে। কবির বয়স তখন সাঁইত্রিশ। দ্বিতীয়বার বা শেষবার ঢাকায় আসেন ১৯২৬ খ্রিষ্টাব্দে। তখন কবির বয়স পঁয়ষট্টি বছর।...

বিস্তারিত প্রথম কমেন্টে—

ফুলে ফুলে রবীন্দ্রনাথ সঞ্চিতা রাখি বাঙালির আশ্রয়অজয় দাশগুপ্ত রবীন্দ্রভক্ত শ্রীমতী হাশিমোতো মাকিকোপ্রবীর বিকাশ সরকার রবীন...
09/05/2026

ফুলে ফুলে রবীন্দ্রনাথ
সঞ্চিতা রাখি

বাঙালির আশ্রয়
অজয় দাশগুপ্ত

রবীন্দ্রভক্ত শ্রীমতী হাশিমোতো মাকিকো
প্রবীর বিকাশ সরকার

রবীন্দ্রনাথের ঢাকার দিনগুলি
কামরুল হাসান মিথুন

দৈনিক কালবেলা
শুক্রবার | ২৬ বৈশাখ ১৪৩৩ : ৯ মে ২০২৬

কেন কবিতাঅমিয় মণ্ডল প্রচ্ছদ রূপায়ণ মৌসুমী ব্রহ্মচারীপ্রচ্ছদের আলোকচিত্র কামরুল হাসান মিথুন প্রকাশকএবং অধ্যায়
13/04/2026

কেন কবিতা
অমিয় মণ্ডল

প্রচ্ছদ রূপায়ণ
মৌসুমী ব্রহ্মচারী

প্রচ্ছদের আলোকচিত্র
কামরুল হাসান মিথুন

প্রকাশক
এবং অধ্যায়

শুভ জন্মদিন সুচিত্রা সেন ❤️
06/04/2026

শুভ জন্মদিন সুচিত্রা সেন ❤️

বিস্তারিত পড়ার লিংক প্রথম কমেন্টে!
সুচিত্রা সেনের আদি বাড়ি যশোর। পাবনা– তাঁর শৈশবের শহর। প্রথম যৌবনের শহর। প্রথম সিনেমা দেখার শহর। পাবনা শহরের গোপালপুর মহল্লার হেমসাগর লেনে সুচিত্রাদের বাড়ি। বাবা করুণাময় দাশগুপ্ত ছিলেন পাবনা পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর, পরবর্তী সময়ে পদোন্নতি পেয়ে হেডক্লার্ক হয়েছিলেন। সুচিত্রা সেনের জন্মদিনে ফিরে পড়া কামরুল হাসান মিথুনের লেখা।

বিস্তারিত পড়ার লিংক প্রথম কমেন্টে!১৯৮৮-তে প্রথমবার স্বাধীন বাংলাদেশে পা রাখেন পবিত্র সরকার। পরে বহুবার এসেছেন। কিন্তু বো...
28/03/2026

বিস্তারিত পড়ার লিংক প্রথম কমেন্টে!
১৯৮৮-তে প্রথমবার স্বাধীন বাংলাদেশে পা রাখেন পবিত্র সরকার। পরে বহুবার এসেছেন। কিন্তু বোন লীলার সঙ্গে দেখা হয়নি কয়েক যুগ। তারপর ২০১২ সালের দিকে বাংলা একাডেমির আমন্ত্রণে ঢাকায় আসেন। অনুষ্ঠান শেষে বোনের সঙ্গে দেখা করতে ছুটে যান ভাদালিয়া। পবিত্র সরকারের জন্মদিনে লিখছেন কামরুল হাসান মিথুন।

মানুষ মমতা দিয়ে গড়ে তার দেশকে আর দেশ আবার গড়ে সেই মানুষকে। মানুষ আর মাটির এই দেওয়া-নেওয়া টানাপোড়েনেই রচিত হয় জাতির পতন-অ...
27/03/2026

মানুষ মমতা দিয়ে গড়ে তার দেশকে আর দেশ আবার গড়ে সেই মানুষকে। মানুষ আর মাটির এই দেওয়া-নেওয়া টানাপোড়েনেই রচিত হয় জাতির পতন-অভ্যুদয় বন্ধুর ইতিহাস তার সাফল্যের দীপ্তি আর ব্যর্থতার কালিমা।...

📕

এই আমাদের বাংলাদেশ
মুনতাসীর মামুন

প্রথম প্রকাশ
২৬ মার্চ ১৯৯৪

প্রচ্ছদ
ধ্রুব এষ

প্রচ্ছদের আলোকচিত্র
কামরুল হাসান মিথুন

প্রকাশক
সুবর্ণ

প্রচ্ছদ : ধ্রুব এষ প্রচ্ছদের আলোকচিত্র : কামরুল হাসান মিথুন
16/03/2026

প্রচ্ছদ : ধ্রুব এষ
প্রচ্ছদের আলোকচিত্র : কামরুল হাসান মিথুন

RESURRECTING THE LOST PAGES OF 1952How Language Movement's print legacy shaped a nation...
25/02/2026

RESURRECTING THE LOST PAGES OF 1952
How Language Movement's print legacy shaped a nation...

22/02/2026

আমাদের প্রদর্শনী...

রফিকুল ইসলামের ‘ভয়েগ ল্যান্ডার’ ও একুশে ফেব্রুয়ারির ১৬টি ছবিকামরুল হাসান মিথুনরফিকুল ইসলামের ক্যামেরা একুশে ফেব্রুয়ারির ...
22/02/2026

রফিকুল ইসলামের ‘ভয়েগ ল্যান্ডার’ ও একুশে ফেব্রুয়ারির ১৬টি ছবি
কামরুল হাসান মিথুন

রফিকুল ইসলামের ক্যামেরা একুশে ফেব্রুয়ারির অগ্নিবীণা। তিনি মাতৃভাষার জন্য বিদ্রোহী। একুশের মহাবিদ্রোহের প্রত্যক্ষদর্শী। তার কলম ও ক্যামেরা ইতিহাস রচনা করেছে।

ভাষাসংগ্রামী ও জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম (১৯৩৪-২০২১) বাংলাদেশের ভাষা আন্দোলন ও স্বাধীনতা যুদ্ধের আলোকচিত্রকর। তার তোলা ছবি আমাদের জাতীয় জীবনে ঐতিহাসিক দলিল। ১৯৫১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। ১৯৫৭ সালে কর্মজীবন শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক হিসেবে।

রফিকুল ইসলামের জন্ম জামালপুর শহরে। পৈতৃক বাড়ি চাঁদপুর। পিতা রেলওয়ে হাসপাতালের ডাক্তার। পিতার চাকরি সূত্রে ‘৪৩ সাল থেকে ঢাকায় বসবাস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের পেছনে রমনা রেলওয়ে কোয়ার্টার্সে থাকতেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তার কৈশোর আর যৌবনের উজ্জ্বল দিনগুলো কাটে।

১৯৫২ ভাষা আন্দোলনের চরম পর্যায়। তখন ঢাকা ছিল দারুণ উত্তপ্ত। প্রকৃতি প্রস্তুত পলাশ ফোটার দিনের অপেক্ষায়। বাংলার লোককবি শামসুদ্দিন আহমেদ গান গাইলেন—‘রাষ্ট্রভাষা আন্দোলন করিলিরে বাঙালি ঢাকার শহর রক্তে রাঙায়লি’। কবি মাহবুব উল আলম চৌধুরী রচনা করেন—‘কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি’। আবদুল গাফ্ফার চৌধুরী লিখলেন—‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি?’ আব্দুল লতিফ সুরে সুরে দেশবাসীকে জানিয়ে দিলেন—‘ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়’। প্রভাতফেরির জন্য প্রথম গান রচনা করলেন—‘মৃত্যুকে যারা তুচ্ছ করিল ভাষা বাঁচাবার তরে’। ছাত্রনেতা গাজীউল হক লিখলেন—‘ভুলব না ভুলব না, একুশে ফেব্রুয়ারি ভুলব না’। মুনীর চৌধুরী লিখলেন একুশের প্রথম নাটক—‘কবর’। এইসব ভাষা আন্দোলনের কালজয়ী সৃষ্টির পাশে সচিত্র দলিল হিসেবে জ্বলজ্বল করছে রফিকুল ইসলামের আলোকচিত্র।

আজ যেখানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরনো ক্যাম্পাসের মধুর ক্যান্টিনের সামনের আমতলা), সেখানে ঐতিহাসিক ছাত্র-জনতার সভায় সিদ্ধান্ত হয় সরকারের জারীকৃত ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল হবে ‘রাষ্ট্র ভাষা বাংলা চাই’। এই ঐতিহাসিক মিছিলের স্থিরচিত্র ধরে রাখা দিয়ে শুরু করলেন। বাংলা ভাষার আন্দোলন শুরু থেকে বাংলাদেশের জন্মমুহূর্ত পর্যন্ত ছবি তুলে রাখলেন রফিকুল ইসলাম।

ছবি তোলা শুরু করেন ১৯৪৩ সাল থেকে—‘কোডাক’ সিক্স টোয়েন্টি বক্স ক্যামেরা দিয়ে। ’৪৭ সালের ১৪ আগস্ট দেশবিভাগ এবং পাকিস্তান রাষ্ট্রের জন্মমুহূর্তে আনুষ্ঠানিকতার সাক্ষী এবং সেই অনুষ্ঠানের ছবি তোলা দিয়ে রাজনৈতিক ছবির যাত্রা শুরু করেন। এরপর ’৪৮ সালে মার্চের তৃতীয় সপ্তাহে রমনার রেসকোর্স ময়দানে পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ যে বক্তব্য রাখেন সেই জনসভার ছবি তোলেন রফিকুল ইসলাম। ’৫০ সালে ঢাকা ‘আর্ট গ্রুপ’-এর উদ্যোগে ঢাকার ইতিহাসে প্রথমবারের মতো যে চিত্রকলার প্রদর্শনী হয় সেই প্রদর্শনীর আলোকচিত্রী রফিকুল ইসলাম। এরপর আসে ইতিহাসের সেই মাহেন্দ্রক্ষণ ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি। ‘রাষ্ট্র ভাষা বাংলা চাই’ দাবিতে ছাত্র-জনতা ১৪৪ ধারা ভঙ্গের জন্য প্রস্তুত। রফিকুল ইসলামও প্রস্তুত ‘ভয়েগ ল্যান্ডার’ ক্যামেরা নিয়ে। ঐতিহাসিক এই দিন ১৬টি ছবি তোলেন। যে ছবিগুলো আমাদেরকে আজও জাগ্রত রেখেছে। যে ছবি দেখে মুহূর্তে পৌঁছে যেতে পারি ৭৪ বছর আগের মহাবিদ্রোহের দিনে।

১৯৫২ থেকে টানা ’৫৫ সাল পর্যন্ত একুশে ফেব্রুয়ারির সব ঘটনাবলির সাক্ষী রফিকুল ইসলাম এবং এসব ঘটনাকে ক্যামেরাবন্দি করেন তিনি।

বণিকবার্তা || শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬

Address

Kalatia, Keranigonj
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Kamrul Mithon Photography posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kamrul Mithon Photography:

Share

Category