15/04/2019
একটি মানবিক আবেদন
আমরা ব্যাক্তিগতভাবে অবগত আছি এই রোগীর ব্যাপারে। বন্ধুরা শেয়ার করে সবার কাছে আবেদনটি পৌঁছে দেবেন।
আমাদের একটু ত্যাগে একটু সাহায্যে যদি হাসিবুর ফিরে পায় জীবন, দু’বছর বয়সী শিশু ফিরে পায় তার বাবাকে তাহলে কি আমাদের আনন্দ হবে না? গর্ব হবে না? আগামীকাল আমাদেরই কারো এমন হবে না সে কথা কি আমরা জানি? তখনও যদি সবাই নিশ্চুপ থেকে যায়?
২৯ বছর বয়সী হাসিবুর রহমান, রুরাল সার্ভিস ফাউন্ডেশন ‘র সিনিয়র অফিসার হিসেবে ঢাকায় কর্মরত ছিলেন। গত ১৮ জুলাই, ২০১৮ তারিখে হাসিবুরের ব্লাড ক্যান্সার ধরা পরে। ডাক্তার হক মাহফুজ এর অধীনে ঢাকার সিরাজ খালেদা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হলে জানা যায় দ্রুতই তার অস্থিমজ্জা প্রতিস্থাপন (বোনম্যারো ট্রান্সপ্লান্টেশন) করাতে হবে যার জন্য ৭০ থেকে ৮০ লাখ টাকা প্রয়োজন।
এই মুহূর্তে মুম্বাইয়ের এস, এল, রাহেজা হাসপাতালে ডাঃ সুরেশ আদভানির অধীনে হাসিবের কেমো থেরাপি চলছে এবং নানা রকম পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।
হাসিবুরের পিতা বিশ্বাস হাবিবুর রহমান, বাংলাদেশ সরকারের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়, পটুয়াখালীর একজন কর্মকর্তা হিসেবে অবসর গ্রহণ করেছেন। সৎ, আদর্শবান এবং সাহিত্যপ্রেমী মানুষ হিসেবে তিনি সমাজে পরিচিত। চিকিৎসার এই খরচ পরিবারের জন্য বহন করা অসম্ভব। সামাজের বিভিন্ন স্থান থেকে মানুষ এগিয়ে এসেছে। তবে যে টাকা সংগ্রহ হয়েছে তা চিকিৎসা ব্যায়ের তুলনায় খুবই সামান্য।
এই পরিস্থিতিতে হাসিবুরকে বাঁচাতে সমাজের বিত্তবান ও দয়ালু মানুষগুলোর সহযোগিতা কামনা করেছেন তার বন্ধু-স্বজনরা।
হাসিবুরকে আর্থিক সহায়তার জন্য
জিল্লুর রহমান (দুলাভাই) ০১৭৫৫৬৮৮৭৮৯
সঞ্চয়ী হিসাব নং (ডাচ-বাংলা ব্যাংক) ১১৪.১০৩.২৬১১৪৯,
হিসাব নাম: মো. জিল্লুর রহমান।
মহাখালী ব্রাঞ্চ, ঢাকা
রকেট:০১৭৫৫৬৮৮৭৮৯৬,
বিকাশ:০১৯১৪২৩৯৪৪২।