Twinkle Night Photography

Twinkle Night Photography photography is my side passion

দলের প্রতি ভালবাসা দেখাতে যদি জার্সি পরতে পারো। তাহলে নবী (সাঃ)এর ভালবাসায় কেন সুন্নতী পোশাক ও দাঁড়ি রাখতে পার না? হাই আ...
26/11/2022

দলের প্রতি ভালবাসা দেখাতে যদি জার্সি পরতে পারো। তাহলে নবী (সাঃ)এর ভালবাসায় কেন সুন্নতী পোশাক ও দাঁড়ি রাখতে পার না?
হাই আফসোস

©

If you make fun of someone with a sunnah beard, hat, hair or dresses, remember that you made fun of the Sunnah of Muhamm...
15/05/2022

If you make fun of someone with a sunnah beard, hat, hair or dresses, remember that you made fun of the Sunnah of Muhammad (ﷺ) & that is horrible. So be careful

-Ratul


শুধু বর্তমান জেনারেশন এর কাছে না আমাদের সময়েও ঈদ মানেই ছিলো ঘুম, বোরিং কোনো একটা কিছু। -দোস্ত ঈদে প্লেন কি! -কি আর প্লেন...
02/05/2022

শুধু বর্তমান জেনারেশন এর কাছে না আমাদের সময়েও ঈদ মানেই ছিলো ঘুম, বোরিং কোনো একটা কিছু।

-দোস্ত ঈদে প্লেন কি!
-কি আর প্লেন নামাজ পড়ে দিবো একটা ঘুম ব্যাস ঈদ কাভার

ঠিক ৩-৪ বছর আগেও এই আমিও আমার ঈদ গুলো এভাবেই পার করেছি। কিন্তু হেদায়েত এর মাত্রা বৃদ্ধি পাওয়ার পর পরই ঈদ মানেই আমার কাছে এখন সব থেকে আনন্দের একটা দিন আলহামদুলিল্লাহ।

ঠিক কি কারনে তখন ঈদটাকে বোরিং লাগতো বা এরকম খুশির দিনকে এক ঘুমে কাটিয়ে দিতাম তা কিছুটা উপলব্ধি করতে পেরেছি।

ব্যাপারটা হলো আমরা মুসলিম ঘরের সন্তানেরা আমাদের ধর্মিয় উৎসব বাদে যত সব বিধর্মিয় কৃষ্টি কালচার আছে সে সব পালনে বলা যাই আমরা পারদর্শি আধুনিক ভাবে বলতে গেলে একদম প্রো ম্যাক্স। এর মধ্যে শুধুমাত্র দুটি ঈদ বাদে জন্মদিন, নিউ এয়ার, হোলি সহ যাবতীয় সব কিছুই অন্তর্ভুক্ত। এখন ছেলেবেলেরা এত্ত এত্ত সব কালচার ফলো করে তারা একেবারেই টাইয়ার্ড। এজন্য এখন তাদের কাছে তাদের ডিফোল্ট যে ধর্মিয় অনুষ্ঠান সেইটা আর ভালো লাগে না।

এই যে তারা বাই ডিফোল্ট আল্লাহ প্রদত্ত রীতি নীতিকে এক পাশে রেখে, যে পশ্চিমা কালাচার সহ নিজেদের মন গড়া সংস্কৃতি বুকে লালন করে কুল হওয়ার চেষ্টা করছে এতে তারা ঈদ কে ফিল করবে কিভাবে!!

অথচ আজকে যদি তারা ইসলামে এর কাছাকাছি থাকতো, অন্য সকল কালাচার আল্লাহর জন্য ছেড়ে দিতো তবেই না পৃথিবীর বৃহত্তম জাতির উৎসব ঈদ ফিল করতে পারতো, আসলেই আফসোস।

আমি দেখেছি অন্যান্য ধর্মালম্বী ভাই বোনদের আমাদের ঈদ কে ঘিরে খুশি হতে, আন্তরিক হতে কুশলি সালামি আদান প্রদান করতে। মানে তারাও কিছুটা ফিল করতে পারে আমাদের এই আনন্দ। আর আমরা কিনা ঈদ ঘুমিয়ে কাটাই

-সানিম মাহমুদ রাতুল

আমার বিয়ের পরবর্তী সময়গুলো ছিলো অসাধারণ। প্রত্যেকটা দিন মনে রাখার মতো আলহামদুলিল্লাহ। যেমন দু'আ করেছিলাম তেমন একটি পরিবা...
09/04/2022

আমার বিয়ের পরবর্তী সময়গুলো ছিলো অসাধারণ। প্রত্যেকটা দিন মনে রাখার মতো আলহামদুলিল্লাহ। যেমন দু'আ করেছিলাম তেমন একটি পরিবার পেয়েছি। আব্বুর পরিবর্তে আব্বু আর আম্মুর পরিবর্তে আম্মু। আর পেয়েছিলাম একজন উত্তম জীবনসঙ্গী। বিয়ের আগে আমি আমার যাওজকে প্রশ্ন করেছিলাম,
'আপনার যিনি আহলিয়া হবেন আপনি কি তার পর্দা রক্ষার সম্পূর্ণ দায়িত্ব নিবেন?'
তাঁর মাথা ছিলো নিচের দিকে ঝুঁকানো। তিনি ক্ষীণ কন্ঠে বললেন,
'আমার মৃত্যুর আগ পর্যন্ত আমার আহলিয়াকে পর্দায় রাখার দায়িত্ব আমার। তার যাতে কোনোভাবে পর্দা ছুটে না যায় আমি সেদিকে সম্পূর্ণ খেয়াল রাখবো ইনশাআল্লাহ।'

সেদিন আল্লাহর রহমতে আমাদের বিয়ে হলো। আমাকে নিয়ে আসা হলো শ্বশুর বাড়িতে। আমার শাশুড়ি আমাকে নিজে ঘরে তুললেন। তিনি আমার কপালে চুমু খেয়ে বললেন,
'মেয়ে হয়ে থেকো, আমি মা হয়ে আজীবন পাশে থাকবো। আমাদের ভুল আমরা শোধরাবো। বান্ধবীর মতো একজন আরেকজনকে সাহায্য করবো।'
সেদিন আমি সত্যিই অনেক খুশি হয়েছিলাম।

আমার স্বামী কুরআনে হাফিজ ছিলেন। বিয়ের পর হতে প্রত্যেক রাতে তিনি আমাকে কমপক্ষে ১০ পৃষ্ঠা কুরআন পড়ে শুনাতেন। আমি কেবল মুগ্ধ হয়ে শুনতাম। আল্লাহু আকবার! রব তাকে এতো সুন্দর কন্ঠ দান করেছেন আমাকে তেলাওয়াত শুনানোর জন্য। মাঝেমধ্যে উনাকে বলতাম,
'আপনার কন্ঠ এতো সুন্দর কেন? ওয়াল্লাহি! আমি এর আগে এতো সুন্দর কন্ঠ কখনো শুনিনি।'
তিনি মুচকি হেসে বলতেন,
'বিবিজান! আমার রব চেয়েছেন এই কন্ঠে আমি তার প্রিয় বান্দীকে তেলাওয়াত শুনাই, এজন্যই তিনি আমাকে এই সুর এই কন্ঠ দান করেছেন। এই সুর কেবল আপনার জন্য আমার বিবি!

উনার কথায় আমার চোখ ছলছল করে উঠতো। কখনো আমি কান্নায় ভেঙ্গে পড়তাম। তিনি আমাকে সম্পূর্ণ কুরআন মুখস্থ করান আলহামদুলিল্লাহ। বিয়ের পর আমাদের দিনগুলো ছিলো অসাধারণ। আমাদের কথা হয়েছিলো জান্নাতে একসাথে থাকবার। একজন অপরজনকে প্রতিশ্রুতি দিয়েছি কেউ যদি আগে দুনিয়া থেকে বিদায় নিই তাহলে অপরজন আর বিয়ে করবো না। অপেক্ষায় থাকবো জান্নাতে প্রণয়ের। আমরা দুজন জান্নাতে মিলিত হওয়ার অপেক্ষায় প্রহর গুনবো।

বিয়ের দশবছর পূর্ণ হলো। আমি চার সন্তানের জননী। আমাদের কোনো কিছুর অভাব নেই। রব আমাদের কোনো দিক দিয়ে কষ্টে রাখেননি আলহামদুলিল্লাহ। বিয়ের পর কোনোদিন আমার পর্দা ছুটেনি। সবচেয়ে আনন্দের ব্যাপার হলো আমি যখন আমার যাওজের সাথে কোথাও বেরোতাম তখন তিনি আমায় আগলে রাখতেন। পথচারীদের খুব বিনয়ের সুরে বলতেন আমাকে জায়গা করে দেওয়ার জন্য। তিনি চলে যাওয়ার পর আমি আর বের হইনি। বের হলে আমার জন্য রাস্তা খালি করবে কে এই ভয়ে!

একদিনের জ্বরে আমার যাওজ একদম অসুস্থ হয়ে পড়লেন। বাকি অংশ কমেন্টে

৩ এপ্রিল, ২০২২বছর ঘুরে আবারো রমজান এলো, কিন্তু আপনি আর এলেন না এবারও আপনাকে ছাড়াই আমার রমজান শুরু
05/04/2022

৩ এপ্রিল, ২০২২
বছর ঘুরে আবারো রমজান এলো, কিন্তু আপনি আর এলেন না এবারও আপনাকে ছাড়াই আমার রমজান শুরু

এই যে আগামীকাল থেকে যে আপনি ৫ ওয়াক্ত নামাজ, কুরআন তেলোয়াত, পর্দা সহ যাবতীয় যে সব বিষয় মানার চেষ্টা করবেন এগুলো কিন্তু শু...
05/04/2022

এই যে আগামীকাল থেকে যে আপনি ৫ ওয়াক্ত নামাজ, কুরআন তেলোয়াত, পর্দা সহ যাবতীয় যে সব বিষয় মানার চেষ্টা করবেন এগুলো কিন্তু শুধু ১ মাসের জন্য নই। আপনাকে সৃষ্টির উদ্দেশ্য অনুধাবন করতে হবে নামাজ, পর্দা শুধু ১ মাসের জন্য‌ নয়।

ওহ এখন ১ মাসের জন্য পরিবর্তন হলেও সমস্যা !! তাহলে আগের মতই চলাফেরা করি নাকি। ব্যাপারটা আসলে এমন না আপনি ১ মাসের জন্য এই পরিবর্তন আপনার জন্য বাধ্যতামূলক বা বলা যায় ফরজ বানিয়ে নিয়েছেন, ঠিক আল্লাহ্‌ তেমনি ভাবে নামাজ, পর্দা আপনার শেষ নিঃশ্বাস অবদি ফরজ করে দিয়েছেন। কিন্তু আপনি মনে করছেন এগুলো শুধু ১ মাসের জন্যই আপনার জন্য বাধ্যতামূলক।

আল্লাহ্‌ সুবাহানুতালা কুরআনে কি বলেছেন দেখুন -
وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ

আমি জিন ও মানবজাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমারই ‘ইবাদাত করার জন্যে। (সুরা যারিয়াত : আয়াত ৫৬)

পর্দা নিয়ে আল্লাহ্‌ সুবাহানুতালা কুরআনে কি বলেছেন দেখুন-

قُل لِّلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ وَيَحْفَظُوا فُرُوجَهُمْ ذَلِكَ أَزْكَى لَهُمْ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا يَصْنَعُونَ

وَقُل لِّلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَى جُيُوبِهِنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا لِبُعُولَتِهِنَّ أَوْ آبَائِهِنَّ أَوْ آبَاء بُعُولَتِهِنَّ أَوْ أَبْنَائِهِنَّ أَوْ أَبْنَاء بُعُولَتِهِنَّ أَوْ إِخْوَانِهِنَّ أَوْ بَنِي إِخْوَانِهِنَّ أَوْ بَنِي أَخَوَاتِهِنَّ أَوْ نِسَائِهِنَّ أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُهُنَّ أَوِ التَّابِعِينَ غَيْرِ أُوْلِي الْإِرْبَةِ مِنَ الرِّجَالِ أَوِ الطِّفْلِ الَّذِينَ لَمْ يَظْهَرُوا عَلَى عَوْرَاتِ النِّسَاء وَلَا يَضْرِبْنَ بِأَرْجُلِهِنَّ لِيُعْلَمَ مَا يُخْفِينَ مِن زِينَتِهِنَّ وَتُوبُوا إِلَى اللَّهِ جَمِيعًا أَيُّهَا الْمُؤْمِنُونَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ

মুমিনদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের লজ্জাস্থান হেফাযত করে। এতে তাদের জন্য খুব পবিত্রতা আছে। নিশ্চয় তারা যা করে আল্লাহ তা অবহিত আছেন।

বাকি অংশ কমেন্টে...

আলহামদুলিল্লাহ বছরের প্রথম জুম্মায় একইসাথে ২টা বিয়ের সাক্ষি হলাম। সত্যিই সুন্নতি তরিকাই বিয়ে কতই না সুন্দর ❤️           ...
07/01/2022

আলহামদুলিল্লাহ বছরের প্রথম জুম্মায় একইসাথে ২টা বিয়ের সাক্ষি হলাম। সত্যিই সুন্নতি তরিকাই বিয়ে কতই না সুন্দর ❤️

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ আর সবচেয়ে নিকৃষ্ট জা...
20/08/2021

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার।’ (মুসলিম, হাদিস : ১৪১৪)

হাদিস শরিফে ইরশাদ হয়েছে, ‘যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করবে, মহান আল্লাহ তার জন্য জান্নাতে অনুরূপ ঘর তৈরি করে দেবেন।’ (বুখারি, হাদিস : ৪৫০)

#

আল্লাহ তাআলা মানুষকে ভালো কাজ করার নির্দেশ দিয়েছেন। একে অন্যকে ভালো কাজে সহযোগিতা করার কথা বলেছেন। আল্লাহ বলেন, ‘হে ঈমান...
09/06/2021

আল্লাহ তাআলা মানুষকে ভালো কাজ করার নির্দেশ দিয়েছেন। একে অন্যকে ভালো কাজে সহযোগিতা করার কথা বলেছেন। আল্লাহ বলেন, ‘হে ঈমানদারগণ! তোমরা পূণ্যশীলতা ও তাকওয়ার কাজে একে অপরকে সাহায্য কর।’ (সুরা মায়েদা : আয়াত ২)

পক্ষান্তরে যে ব্যক্তি (লোকদেরকে) ভালো কাজের উপদেশ দেয় এবং মন্দ কাজ থেকে বিরত থাকতে বলে কিন্তু নিজেরাই উপদেশ অনুযায়ী ভালো কাজ করে এবং মন্দ কাজ থেকে বিরত হয় না, তাদের সম্পর্কে কুরআন ও হাদিসে রয়েছে সুস্পষ্ট দিক-নির্দেশনা। আল্লাহ তাআলা বলেন-‘তোমরা লোকদেরকে ন্যায়ের পথ অবলম্বন করতে বল; কিন্তু নিজেদের কথা ভুলে যাও। অথচ তোমরা কিতাব অধ্যয়ন করতে থাক। তোমরা কি বিচার-বুদ্ধিকে কোনো কাজেই লাগাও না?’ (সুরা বাকারা : আয়াত ৪৪)

আপনার দ্বিন এর দাওয়াত আমাদের কমিউনিটি-তে শেয়ার করতে পারেন https://www.facebook.com/groups/1147915348672523/






কাউকে পানি পান করানোর বিষয়টি আজ আমাদের কাছে হয়তো আহামরি কোনো দান কিংবা বিষয় নয়, অথচ ইসলামের দৃষ্টিতে এ সামান্য কাজটিও অস...
19/04/2021

কাউকে পানি পান করানোর বিষয়টি আজ আমাদের কাছে হয়তো আহামরি কোনো দান কিংবা বিষয় নয়, অথচ ইসলামের দৃষ্টিতে এ সামান্য কাজটিও অসীম পূণ্যের কাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, সবচেয়ে উত্তম সদকা হলো মানুষকে পানি পান করানো। (আহমদ, আবু দাউদ)

হজরত ইবনে আব্বাসকে জিজ্ঞেস করা হয়েছিল, কোন দানটি সর্বোত্তম? তিনি বললেন, অন্যকে পানি পান করানো। ইমাম কুরতুবি একটি আয়াতের তাফসির প্রসঙ্গে বলেছেন, যার গোনাহ বেশি হয়ে গেছে, সে যেন মানুষকে পানি পান করায়।
সহিহ বুখারি শরিফে বর্ণিত হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, পিপাসার্ত কুকুরকে পানি পান করানোর বদৌলতে এক পাপী ব্যক্তিকেও আল্লাহ পাক মাফ করে দিয়েছেন।

সামান্য কুকুরের তৃষ্ণা মেটানোয় যদি এতো বড়ো পুরস্কার হয়, তবে সৃষ্টির সেরা জীব মানুষকে পানি পান করানোর বিনিময় আরও কতো মহান হতে পারে- তা কি কখনো ভেবে দেখেছি!

@ kuakata sea beach, Patuakhali.

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার।’ (মুসলিম, হাদিস ...
14/03/2021

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার।’ (মুসলিম, হাদিস : ১৪১৪)
🇧🇩

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Twinkle Night Photography posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Twinkle Night Photography:

Share

Category