28/03/2017
খুব ভালভাবেই শেষ হলো তৃতীয় পার্বত্য চলচ্চিত্র উৎসব। ১৭ থেকে ১৯ মার্চ, ২০১৭ আয়োজিত এই চলচ্চিত্র উৎসবে দেখানো হয় দুইটি ডকুমেন্টারী, একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এবং তিনটি চলচ্চিত্র। অনুষ্ঠানে বিশেষ উপস্থিতি হিসেবে উপস্থিত ছিলেন চাকমা রাজা ব্যারিষ্টার দেবাশীষ রায়, জাক এর সভাপতি বাবু শিশির চাকমা, এম এন লারমা মেমোরিয়াল ফাউন্ডেশন এর সভাপতি বাবু বিজয় কেতন চাকমা এবং ক্ষুদ্র- নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনষ্টিটিউট এর পরিচালক বাবু রুনেল চাকমা।
আমরা ধন্যবাদ জানাই সকলকে, বিশেষ করে দর্শকদের যারা সিনেমা দেখতে এসেছিলেন এবং কৃতজ্ঞতা জানায় আমাদের দাতাদের এবং শুভাকাঙ্খীদের। এবং একটি বিশেষ ঘোষনা দিতে চাই, আমরা সামনের ৪র্থ চলচ্চিত্র উৎসব থেকেই ‘সেরা স্বল্পদৈর্ঘ্য’ এবং ‘সেরা প্রামাণ্যচিত্র’ এই দুই ক্যাটাগরীতে সম্মাননা প্রদান করব। আর্থিক মূল্য জানি না কত টাকা দিতে পারব তবে এটা নিশ্চিত আমরা আপনাদেরকে সম্মান দিতে পারব। আপনারা ছবি বানান। আমরা পার্বত্য চট্টগ্রামের প্রত্যেক জাতিগোষ্ঠীর সিনেমা এই চলচ্চিত্র উৎসবে প্রদর্শন করতে চাই এবং আমরা এই লক্ষ্যে কাজ করছি।
চলচ্চিত্র উৎসবে একটা ঘোষনা দেওয়া হয়েছিল যে, এরপর থেকে এই ‘পার্বত্য চলচ্চিত্র উৎসব’ প্রতি দুই বছর অন্তর অন্তর অনুষ্ঠিত হবে। কিন্তু সেখানেই অনেকে এটাকে প্রতি বছর আয়োজন করার প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং সাধ্যমত সাহায্য করার আশ্বাস দেন। আমরা সেটা ভেবে দেখছি। আমরা এটাও চেষ্টা করব যেন এই পার্বত্য চলচ্চিত্র উৎসব রাংগামাটির পাশাপাশি খাগড়াছড়িতে ও যেন আয়োজিত হয়। আমাদের শুরু থেকেই পরিকল্পনা ছিল এবং আছে, এই পার্বত্য চলচ্চিত্র উৎসব যেন তিন পার্বত্য জেলাতেই আয়োজন করা যায়।
ধন্যবাদ সবাইকে।
This video is made on the occasion of '3rd hill Film Festival'. It shows the comments, opinions of viewers, actors, actresses and guests about the festival.