Sonu's Blog

Sonu's Blog Explore something �

31/05/2025

আফসোস হয় জানো? তোমাকে যদি একটু কম ভালোবাসতাম? যদি তোমার জন্য মায়া আরেকটু কম কাজ করতো? যদি নিজের এই বিচ্ছিরি মন টা রে আরেকটু সামলাইতে পারতাম? আর একটু সামলাইতে পারলেই কষ্ট একটু কম লাগতো বোধহয়!

কি একটা অবস্থা দেখো! ভালোবাসে দুজনেই,কিন্তু একজনের বেশি খারাপ লাগে! আরেকজন কষ্ট কে সহ্য করে নেয় হয়তো কিন্তু অন্যজন এতো পারেনা! তীব্র ভালোবাসায় তীব্র কষ্ট! এই কষ্ট যার,সেটা সে ছাড়া আর কেউ জানেনা! আর কেউ বুঝেনা!

তোমাকে যদি আরেকটু কম ভালোবাসতাম....

25/10/2024

I gained 4 followers, created 4 posts and received 1 reaction in the past 90 days! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

the irony of pain is that you want to be comforted by who hurt you.
08/09/2024

the irony of pain is that you want to be comforted by who hurt you.

10/06/2024

Ending should be like If we see each other after 10 years,we can smile with respect.

06/06/2024

আমার এখনো সেদিনের কথা মনে আছে, যেদিন আমাদের প্রথম কথা হয়েছিলো। মনে আছে কিভাবে, কী কথা দিয়ে সব কিছুর সূচনা। কাউকে চেনা জানার সময়টা সম্ভবত দারুণ হয়! অচেনা একটা মানুষকে ধীরে ধীরে জানার মধ্যে আলাদা একটা আকর্ষণ কাজ করে। তার নাম, জন্মতারিখ, কী করে, কোথায় থাকে। তার অতীত। কী পছন্দ, কী অপছন্দ। দিনে দিনে কত কী জেনে যাই আমরা! জানাইও বটে। তুমুল কথা হয়! সেই একজনের মেসেজের অপেক্ষা করার মধুর ব্যথা বুঝে উঠা হয়। সে মানুষটা হয়ে ওঠে 'প্রায়োরিটি'! দুর্বলতা জন্ম নেয়, চলে আসে অধিকার দেখানোর ইচ্ছা। তারপর? কিভাবে যেন সব শেষ হয়ে যায়। কত কিছুই তো মনে থাকে, থাকে না কেবল "সে"!
এরপর আমরা বুঝতে পারি, অচেনা মানুষ মূলত দুই প্রকার। এক, যারা অতীত ও বর্তমান দু'সময়েই অচেনা। দুই, যারা এখন অচেনা হলেও 'একসময়ের সবচেয়ে বেশি চেনা'! মাঝেমাঝে হয়তো মনে হয়, "আচ্ছা, ওরও কি মনে পড়ে আমার কথা?"🥀

'👉শিক্ষিত' মানুষজন আমার খুব ভাল্লাগে! 👉এদের সাথে মিশতে ভাল্লাগে, এদের পাশে বসে থাকতে ভাল্লাগে, এরা যখন কথা বলে তখন তা শু...
05/06/2024

'👉শিক্ষিত' মানুষজন আমার খুব ভাল্লাগে!
👉এদের সাথে মিশতে ভাল্লাগে, এদের পাশে বসে থাকতে ভাল্লাগে, এরা যখন কথা বলে তখন তা শুনতেও ভাল্লাগে!
👉এদেরকে দূর থেকে দেখতেও আমার প্রচন্ড ভাল্লাগে!
👉এরমানে এই না যে, আমি কাউকে অশিক্ষিত বলতেছি!
👉আমার কাছে শিক্ষিত তারাই 'যারা জায়গা বুঝে কথা বলতে জানে।
👉 মানুষকে সম্মান দিতে জানে।
👉যেকোনো সিচুয়েশন স্মার্টলি হ্যান্ডেল করতে জানে।
👉নিজেকে পরিপাটি রাখতে জানে,অপমান করার সুযোগ থাকা সও্বেও যারা চুপ থাকে।
👉আর সুন্দর আচরণ করতে জানে!'
👉এমন শিক্ষাগুলো আসলে 'পরিবার হতে আসে,পরিবেশ হতে আসে,নিজের মানসিকতা হতে আসে' প্রাতিষ্ঠানিক শিক্ষা কিছুটা ম্যাটার করে জাস্ট! আমার কাছে শিক্ষিত মানুষজন সবচেয়ে বেশি সুন্দর! ❤️।

20/05/2024

আমি সুন্দরের পূজারী। যা সুন্দর তাই আমার কাছে ভালো লাগে। কেউ আমার সাথে সুন্দর ব্যবহার করলে তাকে আমার ভালো লাগে। কেউ আমার নাম ধরে সুন্দর ভাবে ডাকলে তাকে আমার ভালো লাগে। কেউ আমার ব্যাপারে সুন্দর মন্তব্য করলে তাকে আমার ভালো লাগে। যখন কেউ অন্যের ব্যাপারে বাজে মন্তব্য করা থেকে বিরত থাকে তাকে আমার ভালো লাগে। ফুল, বৃষ্টি, আকাশ, জোছনা, গাছপালা, পাখি, নদী, প্রকৃতির সকল সৌন্দর্য উপভোগ করতে আমার ভালো লাগে। সুন্দর মনের মানুষদেরকে আমার ভালো লাগে। যা সুন্দর তার সবই আমার ভালো লাগে। সব। তবে আমার কাছে সৌন্দর্যের ডেফিনেশনটা একটু আলাদা। যা আমাকে মানসিক শান্তি দেয় আমার কাছে সেটাই সুন্দর। যাদের ব্যবহার, মানসিকতা আমাকে ভালো কিছু ভাবতে শিখায় আমার কাছে তারাই সবচেয়ে সুন্দর। 🌸❤️

©️

19/05/2024

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sonu's Blog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share