15/05/2023
এটা বাস্তবিক ই একটি সত্য উপলব্ধি। আমার জীবনের আকাশ পাতাল পরিবর্তনে পরিচিত অপরিচিত সকলেই স্তব্ধ হয়ে তাকিয়েছিল কিন্তু আমি আমার অবস্থানে অটল ছিলাম বলে কেউ খুব একটা কিছু বলার সুযোগ পায়নি। আলহামদুলিল্লাহ্ আমি আমার দুর্দিনগুলো হাসিমুখে পার করতে পেরেছি। একটা দিনের জন্যও ভেঙে পড়িনি , একটা দিনের জন্যও হতাশ হইনি। আমি খারাপ সময় পার করছি , একদিন এই পরিস্থিতি বদলে যাবে এই দুরাশাতেও মনকে কখনো প্রবোধ দেইনি।
আমাদের ভালো সময় , খারাপ সময় সবই আসলে আমাদের জন্য সৃষ্টিকর্তার পরীক্ষা স্বরূপ। যেকোন পরিস্থিতিই আসলে সৃষ্টিকর্তা চোখের পলকে পরিবর্তন করে দিতে পারেন। আর দিয়েছেনও আলহামদুলিল্লাহ ❤️
যদি প্রশ্ন হয়ে থাকে , মানুষের জীবনের উদ্দেশ্য কী- তবে এর উত্তর হওয়া উচিত সুখী হওয়া। অর্থ-বিত্ত , যশ-প্রতিপত্তি কখনো মানুষের জীবনের লক্ষ্য হতে পারে না। কারণ অর্থ-বিত্তের চাহিদার কোনো পরিসীমা নেই। আপনার আজকের গ্রহণযোগ্যতা কালকে না-ও থাকতে পারে।
তাই আমাদের সর্বাবস্থায় সুখী হতে হবে , এটাই হোক আমাদের জীবনের মূলমন্ত্র। সুখী হতে বেশি কিছু লাগে না।
যদি বলা হয় পুরনো সময়ের কোন জিনিসটা সবসময় মনে পড়ে। তাহলে বলবো , যে মানুষগুলো সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে পাশে ছিল, না চাইতেই সব প্রয়োজন মিটিয়েছিল তাদের মনে পড়ে। সচেতনে, অবচেতনে সবসময় তাদের জন্য দোয়া করে যাই। সৃষ্টিকর্তা তাদের জীবনে কখনো খারাপ সময় না দিন , সুখী করুন।---আমিন।
আবার খারাপ সময়ে মানুষের ছোট্ট একটা খারাপ মন্তব্যও মানুষ ভোলে না , এটাই সত্যি। এজন্য কাউকে কিছু বলার আগে সতর্কতা অবলম্বন করুন।