Bangladesh Ex-Cadets' Association - BECA

Bangladesh Ex-Cadets' Association - BECA THE OFFICIAL FB PAGE:

Bangladesh Ex-Cadets' Association [BECA] is formed by the ex-cadets of UTC, UOTC & BNCC. It is the national organaization.

Welcome to the official page of Bangladesh Ex-Cadets' Association (BECA), an Ex- Para-Military voluntary organization; was formed for helping Military forces & Mass people at the time of emergency. But we have a lot of duties to the society every time. This page is formed to communicate with each other of all Regiments & Wings. We can share our feelings, photos, experiences, problems etc, thus we can be updated & contacted to the whole country. BECA is only one force in Bangladesh, who's 85% members use Facebook/Internet. The youngest, most talented & most active force of the country. Please join the page/group, if you are/were a cadet of UTC, UOTC & BNCC & also never forget to add your Ex-Cadet friends to the page/group. We were members of a disciplined force, so we should keep it up every moment, everywhere. The group has some restrictions too-
► Don't post any political post.
► Don't post any adult post.
► Don't comment like a illiterate.
► Don't make anything which can harass/annoy someone or create violent.
► Don't talk about anyone's personal matter. We always expect that everyone will suggest & help us to make the page nice, active & valuable. We need help from Ex-senior sir(s) & the Ex-juniors too. The active members will be promoted to the admin of this popular page.

◆◇◆◇◆◇◆◇◆◇◆◇◆◇◆◇◆◇◆◇◆◇◆◇◆◇◆◇◆◇

★ BANGLADESH EX-CADETS' ASSOCIATION ★
_______ 'Cadets For Serve' _______

☼ 'UNITY'☼ 'DISCIPLINE' ☼ 'SERVE' ☼

05/07/2026

বেকা'র সন্মানিত চেয়ারম্যান গুরুতর অসুস্থ ; সকলের দোয়া করবেন

বাংলাদেশ এক্স ক্যাডেটস্ এসোসিয়েশন (বেকা) এর সম্মানিত চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল একেএম শাহজাহান (অবঃ) বেশ কিছু দিন যাবৎ অসুস্থ। গতকাল হঠাৎ হার্ট অ্যাটাক করলে তাঁকে সাথে সাথে ঢাকা সিএমএইচ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত সামরিক চিকিৎসক তাঁকে নিবিড় পরিচর্যা কক্ষ স্থানান্তর করেন। বর্তমানে তিনি সিসিইউ'তে রয়েছেন। তাঁর সুস্থতার জন্য সকল এক্স ক্যাডেটদের কাছে দোয়া চেয়েছেন। মহান আল্লাহ তাঁকে সুস্থ করে আবারও আমাদের মাঝে ফিরিয়ে দিয়ে বেকা'তে সেবা ব্রত কার্যক্রম করার তৌফিক দান করুক -আমীন।

খুলনা সিটি মেডিকেল হাসপাতালের ভয়াবহ অগ্নিকাণ্ডে উদ্ধার কার্যক্রমে অংশ নিয়ে ১৭ জন মানুষকে নিরাপদে উদ্ধার করেছেন আযম খান স...
13/06/2026

খুলনা সিটি মেডিকেল হাসপাতালের ভয়াবহ অগ্নিকাণ্ডে উদ্ধার কার্যক্রমে অংশ নিয়ে ১৭ জন মানুষকে নিরাপদে উদ্ধার করেছেন আযম খান সরকারি কমার্স কলেজ বিএনসিসি প্লাটুনের ক্যাডেট নুহাস হোসেন ও তাঁর সহযোদ্ধারা। জীবন ঝুঁকিতে ফেলে পরিচালিত এই মানবিক উদ্যোগের জন্য তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)-এর মূল লক্ষ্য হলো তরুণদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, দেশপ্রেম ও মানবসেবার চেতনা গড়ে তোলা। বিভিন্ন প্রশিক্ষণ, ক্যাম্প ও বাস্তবমুখী কার্যক্রমের মাধ্যমে ক্যাডেটদের দুর্যোগ ও সংকটকালীন পরিস্থিতিতে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য প্রস্তুত করা হয়। খুলনা সিটি মেডিকেল হাসপাতালের অগ্নিকাণ্ডে ক্যাডেট নুহাস হোসেনের সাহসী অংশগ্রহণ সেই প্রশিক্ষণ ও আদর্শেরই বাস্তব প্রতিফলন। উদ্ধার অভিযানে সক্রিয় ভূমিকা পালন করে তিনি ও তাঁর দল সম্মিলিতভাবে ১৭ জন মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে সক্ষম হন। নুহাস হোসেনের এই অবদান শুধু ব্যক্তিগত সাফল্য নয়; বরং এটি বিএনসিসির মানবিক মূল্যবোধ, দায়িত্ববোধ এবং সেবামূলক আদর্শের এক উজ্জ্বল উদাহরণ। তাঁর এই সাহসিকতা প্রমাণ করে যে, একজন বিএনসিসি ক্যাডেট দেশের যেকোনো প্রয়োজনে এবং মানবতার সেবায় সর্বদা প্রস্তুত একজন দায়িত্বশীল নাগরিক।

ফেনীর প্রবীণ সাংবাদিক  ও বেকা ফেনী ইউনিটের সাবেক সভাপতি  ওসমান হারুন মাহমুদ দুলালের মূত্যুফেনীর প্রবীণ সাংবাদিক, এনটিভি ...
09/06/2026

ফেনীর প্রবীণ সাংবাদিক ও বেকা ফেনী ইউনিটের সাবেক সভাপতি ওসমান হারুন মাহমুদ দুলালের মূত্যু

ফেনীর প্রবীণ সাংবাদিক, এনটিভি ও দৈনিক জনকণ্ঠের সাবেক জেলা প্রতিনিধি ও বাংলাদেশ এক্স ক্যাডেটস্ এসোসিয়েশন (বেকা) ফেনী ইউনিটের সাবেক সভাপতি ওসমান হারুন মাহমুদ দুলাল আর আমাদের মাঝে নেই।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
আজ (৯ জুন) ভোরে তিনি ফেনী ডায়াবেটিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আজ বাদ জোহর ফেনীর মিজান ময়দানে মরহুমের নামাজের জানাযা অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, এক্স ক্যাডেট বন্ধু, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।
দীর্ঘদিন ধরে তিনি দুরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন এবং বেশ কিছুদিন ধরে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন।
মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমিন।

জাতীয় প্যারেডে আনসারের পরে ক্যাডেটদের অবস্থান নিয়ে প্রস্তাবঃ শত বছরের ক্যাডেট কোর আইন লঙ্ঘনঃ আমাদের ঐক্য প্রয়োজন। বেশ কি...
11/03/2026

জাতীয় প্যারেডে আনসারের পরে ক্যাডেটদের অবস্থান নিয়ে প্রস্তাবঃ শত বছরের ক্যাডেট কোর আইন লঙ্ঘনঃ আমাদের ঐক্য প্রয়োজন।

বেশ কিছু দিন ধরে বেকা ভাঙতে ও আমাকে জড়িয়ে কিছু অশুভ শক্তি কাজ করেছিল। তখনই আমি কয়েকজনকে বলেছিলেন বিএনসিসি'তে কিছু পরিবর্তন আনা হবে- তাই বেকা ও আমাকে নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। কারণ বেকা আর বিএনসিসি'র অধিকার নিয়ে বিভেদ করণ লোভী ব্যক্তিরা হয়ত বেকা নয় বিএনসিসি'কে ধ্বংস করতে চায়! তারই প্রতিফলন দেখা যাচ্ছে যে, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কুচকাওয়াজ প্যারেডে এবার বিএনসিসি ক্যাডেটদের আনসার ভিডিপি পরে স্যালুট দিতে হবে- এমন কথা আমার কানে এসেছে। বিএনসিসি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি ২য় সারীর যুদ্ধকালিন আধা সামরিক বাহিনী। এটি প্রতিরক্ষা বাহিনীর একটি সম্মিলিত কোর বা ডিভিশন। অনার্স-মাস্টার্স পড়ুয়া শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে সামরিক কঠোর প্রশিক্ষণের গড়ে উঠে একজন ক্যাডেট। তারা আনসার বা গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পিছনে থাকবে তা হতে পারে না। নৌবাহিনী পরে জাতীয় প্যারেডে বিএনসিসি'র অবস্থান - অথচ বিজিবি - কোস্ট গার্ড- পুলিশ- রেপ- আনসারের পরে বিএনসিসি তা মানা যায় না। ১৯২১ সনে হতে এই ক্যাডেট কোর সামরিক নিয়ম - সামরিক প্রশিক্ষণ আচ্ছাদন সৃষ্টি। শত বছরের ঐতিহ্য ও প্রথা বিলুপ্ত করে ক্যাডেট কোর কোন অবস্থাতেই আনসারের পিছনে দাঁড়াতে পারে না। যত ষড়যন্ত্র হোক- যত কিছুই করা হোক ক্যাডেট কোর'কে সামরিক মর্যাদাসম্পন্ন একটি ২য় সারির সামরিক বাহিনীর সন্মান ও পেইজ দিতে হবে। সুতরাং আওয়াজ তুলুন- বিএনসিসি'কে নষ্ট হতে দিব না। ক্যাডেটদের হারানো সন্মান ফিরিয়ে আনবো।

মোঃ মাহবুব আলম
১১/০৩/২০২৬

শোক সংবাদ: উইং কমান্ডার জুলফিকার স্যার আর নেই বেকা ঢাকা জেলা ইউনিটের সন্মানিত সভাপতি  উইং কমান্ডার জুলফিকার উদ্দিন মোল্ল...
27/02/2026

শোক সংবাদ:
উইং কমান্ডার জুলফিকার স্যার আর নেই

বেকা ঢাকা জেলা ইউনিটের সন্মানিত সভাপতি উইং কমান্ডার জুলফিকার উদ্দিন মোল্লা (অব:) আজ ২৭শে ফেব্রুয়ারী রোজ শুক্রবার বিকেল সাড়ে ৩ টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।
গত ১৩ ফেব্রুয়ারী'২৬ রাস্তা পড়ে গিয়ে আঘাতপ্রাপ্ত হয়ে ঢাকা সিএমএইচ হাসপাতালে ভর্তি হলে কর্তব্যরত চিকিৎসক অজ্ঞান অবস্থা মাথায় অপারেশন করে। তিনি কোমায় চলে যান এবং আজ বিকাল সাড়ে তিন টায় তিনি মৃত্যু বরন করেন। আগামীকাল ২৮ ফেব্রুয়ারী'২৬ রোজ শনিবার বাদ যোহর বিএএফ শাহীন মসজিদে ( জাহাঙ্গীর গেট সংলগ্ন) জানাজা শেষে সামরিক নিয়ম দাফন করা হবে।
তিনি বেকা ঢাকা জেলা ইউনিটব গঠনে অগ্রনী ভুমিকা পালন করেন। বেকা জাতীয় নির্বাহী পরিষদ (২০১০-১৬) তিনি কো-অপ্ট সদস্য এবং ২০১৭- ২০ পরিষদে সচিব( ত্রাণ), ২০২১-২৩ পরিষদের যুগ্ম মহাসচিব হিসেবে বেকা'তে দায়িত্ব পালনে এক্স ক্যাডেটদের সাথে কাজ করেছেন। তাঁর বেকা আজীবন সদস্য নম্বর BLM-1062. তিনি ঢাকা আদমজী ক্যান্ট কলেজের ১৯৭৬-৭৮ সেশনে বিএনসিসি বিমান বাহিনী উইংয়ের একজন ক্যাডেট কর্পোরাল ছিলেন।

বেকা পরিবারের একজন নিবেদিত প্রাণের মৃত্যুতে এক্স ক্যাডেটরা গভীরভাবে মর্মাহত। আল্লাহ পাক উনাকে বেহেস্তের সুউচ্চ মাকাম দান করুন।

আগুনে দগ্ধ এক্স ক্যাডেট মানিক'কে সহযোগিতা করুন। যে যতটুকু পারেন এগিয়ে আসুন। আমরা ক্যাডেট পরিবার ঐক্যবদ্ধ হয়ে তাকে বাঁচিয়...
10/02/2026

আগুনে দগ্ধ এক্স ক্যাডেট মানিক'কে সহযোগিতা করুন। যে যতটুকু পারেন এগিয়ে আসুন। আমরা ক্যাডেট পরিবার ঐক্যবদ্ধ হয়ে তাকে বাঁচিয়ে তুলবো ইনশাআল্লাহ।
উল্লেখ্য বেকা নওগাঁ ইউনিটের সাধারণ সম্পাদক মানিক হোসেন গত ০৯/০২/২৬) দুপুরে বিদ্যুৎ স্পর্শ হয়ে গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার শরীরের ৭০% পুড়ে গেছে। দোতলায় রডের কাজ করতে গিয়ে বিদ্যুৎ (১১ শত ভোল্ড) তারে সাথে স্পর্শ হলে গোটা গাঁ পুড়ে যায় এবং নিচে পড়ে যায়। প্রথমে তাকে নওগাঁ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফাড করলে সঙ্গে সঙ্গে তাকে রাজশাহী নেওয়া হয়। তার জন্য দোয়া ও আর্থিক সহযোগিতা আহবান করছি।

বেকা নওগাঁ ইউনিট এর
যুগ্ন সাধারণ সম্পাদক
মিশরুল হামিদ
নগদ -০১৭৬৪৮২৭৮১৫
বিকাশ- ০১৭০৬৯১৭৭৪৭

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচনি কাজে সহযোগিতার নিমিত্তে বিএনসিসি এর ক্যাডেট মোতায়েন ।ত্রয়োদশ জ...
29/01/2026

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচনি কাজে সহযোগিতার নিমিত্তে বিএনসিসি এর ক্যাডেট মোতায়েন ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচনীয় কাজে সহযোগিতার নিমিত্তে বিএনসিসি এর ক্যাডেট মোতায়েনে নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি।
নিয়মিত বাহিনী ছাড়া এমন ঝুঁকি পুর্ণ কাজে ক্যাডেটদের নিয়োজিত কতটা সুখকর হবে - প্রশ্ন থেকে যায়! ভাতা- চিকিৎসা সেবা- দায়িত্ব পালনে মৃত্যু, পঙ্গুত্ব পলিসিতে -আইন কাঠানো এবং পরবর্তী ক্যাডেটদের নিরাপত্তা বিযয়গুলো বিবেচিত হয়েছে কি?

Address

220, Begum Rokeya Sharoni, Agargaon Taltola Bus Stand More
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Ex-Cadets' Association - BECA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bangladesh Ex-Cadets' Association - BECA:

Shortcuts

Share