Adury's Bookish Bloom

Adury's Bookish Bloom Home, nature, books and the art of slowing down(~.~)
A visual diary of peaceful days. Stories written in light, leaves, and silence.

আজ নাকি বিশ্ব বই প্রেমী দিবস, এই দিবসের শেষ প্রহরে বলতে চাই, কিছু বই আশ্রয়, কিছু বই জানালা,কিছু বই আয়না—আর কিছু বই এমন এ...
09/08/2026

আজ নাকি বিশ্ব বই প্রেমী দিবস, এই দিবসের শেষ প্রহরে বলতে চাই,
কিছু বই আশ্রয়, কিছু বই জানালা,
কিছু বই আয়না—
আর কিছু বই এমন এক পৃথিবী, যেখানে বারবার ফিরে যেতে ইচ্ছে করে🍁

অস্থির মনকে শান্ত করার ওষুধ হলে বই। কিছুক্ষণ অন্য কোনো ভুবনের অন্য কারো জীবনে যেন সাঁতার কেটে বেড়ানো। নো ম্যাটার কতটা সম...
04/08/2026

অস্থির মনকে শান্ত করার ওষুধ হলে বই। কিছুক্ষণ অন্য কোনো ভুবনের অন্য কারো জীবনে যেন সাঁতার কেটে বেড়ানো। নো ম্যাটার কতটা সময় আমি বইটা পড়লাম, হ্রেস থাকে বেশ অনেকটা সময়। এই সময়টাতে নিজের জীবনের অস্থিরতা অনেকটাই ভুলে থাকা যায়, তাই অনেক দিন বাদে, রোজ একটু করে বই পড়া শুরু করেছি। আর বই কিনিনা কত বছর যে হলো তাও মনে নেই।

ভাবলাম ছানাপোনা ঘুমাইছে, এই ফাকে আরাম করে একটু চা খাই আর পড়ি। ওমাহ! আমি চা নিয়ে বসার  ০.০২ সেকেন্ড পরই উঠে গেল। উঠল তো উ...
23/07/2026

ভাবলাম ছানাপোনা ঘুমাইছে, এই ফাকে আরাম করে একটু চা খাই আর পড়ি। ওমাহ! আমি চা নিয়ে বসার ০.০২ সেকেন্ড পরই উঠে গেল। উঠল তো উঠলই সাথে হাগু মুতু করে ভাসায় দিয়ে কাউ কাউ করে কান্না শুরু। এমনি সময় একটু ঘুমালেও আমার চা খাওয়ার সময় ঝামেলা না করলেই নয়🙂
হ্যা এভাবেই চলছে প্রতিদিন🌚

আষাঢ়ের রজনীগন্ধা, সঙ্গে সাতকাহন 🦋"মধ্যবিত্ত জীবনের ছোট ছোট অভাব আর অভিমানগুলোই মানুষকে ভেতরে ভেতরে খায়। এই গণ্ডি পেরিয়...
21/07/2026

আষাঢ়ের রজনীগন্ধা, সঙ্গে সাতকাহন 🦋

"মধ্যবিত্ত জীবনের ছোট ছোট অভাব আর অভিমানগুলোই মানুষকে ভেতরে ভেতরে খায়। এই গণ্ডি পেরিয়ে যারা বের হতে পারে, তারাই আসলে জীবনের সাতকাহন বুঝতে পারে" 🌻

বই পড়া শুরু হয়েছিল যখন ক্লাস ফাইভে, বড় বোনের ক্লাস এইটের বাংলা সাহিত্যপাঠ বইয়ের মাধ্যমে। এরপর আর যেখানে যা পেতাম পড়ে ফেল...
13/07/2026

বই পড়া শুরু হয়েছিল যখন ক্লাস ফাইভে, বড় বোনের ক্লাস এইটের বাংলা সাহিত্যপাঠ বইয়ের মাধ্যমে। এরপর আর যেখানে যা পেতাম পড়ে ফেলতাম। পাশের বাড়ির কাকা পত্রিকা পড়তেন, তার বাড়িতে গিয়ে বসে থাকতাম পত্রিকা পড়ার জন্য। আমি একজন ছিলাম যে কিনা পড়ার ক্ষেত্রে একাডেমিক বই বা গল্পের বই বা পত্রিকা, কোনোটার মধ্যে কখনোই তফাৎ খুজে পেতাম না। সবই ভালো লাগত, মোটকথা পড়ার মত কিছু পেলেই হতো। কিন্তু আফসোস তখন চাইলেও বই খুজে পেতাম না। কিনতে যে পাওয়া যায় এও বুঝতাম না, স্কুলে লাইব্রেরি তে তেমন বই ও ছিল না। বাংলা বইয়ের কবি পরিচিতি অংশে লেখক দের বই দেখে মনে হতো একদিন আমি এই সব বই পড়ব।
মহান আল্লাহ আমাকে সেই সুযোগ দিয়েছেন, আমাকে নিয়ে ফেলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, নীলক্ষেতের বইয়ের রাজ্যের পাশ দিয়ে ছিল আমার নিত্যদিনের যাতায়াত। সেখান থেকেই আমার সংগ্রহের শুরু যা এখনো চলমান। ভবিষ্যত প্রজন্মের জন্য আর কিছু করি বা না করি একটা লাইব্রেরি আমি ঠিকই করব ইনশাআল্লাহ 😊

জীবনে শারীরিক সুস্থতার সাথে মানসিক সুস্থতা ও জরুরি,  শারীরিক ভাবে কেউ অসুস্থ হলে তার চারপাশের মানুষ বুঝতে পারে, তার যত্ন...
10/07/2026

জীবনে শারীরিক সুস্থতার সাথে মানসিক সুস্থতা ও জরুরি, শারীরিক ভাবে কেউ অসুস্থ হলে তার চারপাশের মানুষ বুঝতে পারে, তার যত্ন নিতে পারে, চিকিৎসা করাতে পারে। কিম্তু মানসিক ভাবে অসুস্থ একজন মানুষকে ওপর থেকে কেউ সহজে বুঝতে পারে না। খুব কাছের কেউ না হলে কেউ জানতেও পারে না।
তাই দিনশেষে নিজের মানসিক স্বাস্থ্যের যত্ন নিজেরই নেওয়া উচিত, নিজেকে কিভাবে ভালো রাখা যায়, কি করলে মন ভালো থাকে সেসব দিকে খেয়াল নিজেকেই রাখা উচিত।

ছোটবেলা থেকেই মাথায় কম চুল ছিল বলে মা আমার চুলের এক্সট্রা কেয়ার নিত সবসময়। ডিম, কালোকেশরী, প্রতি সপ্তাহে মেহেদি পাতা বাট...
09/07/2026

ছোটবেলা থেকেই মাথায় কম চুল ছিল বলে মা আমার চুলের এক্সট্রা কেয়ার নিত সবসময়। ডিম, কালোকেশরী, প্রতি সপ্তাহে মেহেদি পাতা বাটা কোনো কিছুই বাদ রাখে নাই।
যত যত্নই করুক চুলে তেল টা আর দিতে পারত না। তেল দিলেই আমার ভালো লাগত না, পারলে ২৪ ঘন্টা চুল ছেরে রাখতাম শ্যাম্পু করে। মাকে বলতাম তুৃমি কেন চুলে তেল না দিয়ে থাকতে পারো না?
এখন আমি ২টা বাচ্চার মা। এখন আমি বুঝি মা কেন চুলে তেল না দিয়ে থাকতে পারে না। শেষ কবে মাথায় মেহেদি নিয়েছি মনে পড়ে না। মাথায় তেল না দিলে পাগল হয়ে যাই, সপ্তাহে ৩দিন শ্যাম্পু করাটাও টাফ ই হয়ে গেছে। কতদিন হয় টানা ৪ঘন্টা ও ঘুমাই না। অথচ এক সময় আমি সন্ধ্যায় ঘুমিয়ে পরের দিন উঠেছি।
মেয়ে থেকে মা হয়ে ওঠার গল্প গুলো এমনই।
আপনার মেয়ে সন্তানের যত্ন নিন, মেয়েদের জীবন পদ্ম পাতার জলের মত।
যতদিন সে মেয়ে হয়ে থাকবে ততদিন ই সে শখের❤️
দায়িত্বের ভার আসার আগ পর্যন্ত তাকে প্রজাপতি হয়ে উড়তে দিন🦋

আমাদের জীবনে এমন কিছু সময় আসে যখন বোঝাপড়াটা একান্তই নিজের সাথে হয়। কেন যেন আর নিজেকে প্রকাশ করা যায় না। মন ভার হলেও বলা ...
06/07/2026

আমাদের জীবনে এমন কিছু সময় আসে যখন বোঝাপড়াটা একান্তই নিজের সাথে হয়। কেন যেন আর নিজেকে প্রকাশ করা যায় না। মন ভার হলেও বলা যায় না, কান্না পেলেও সেই কান্নায় শব্দ আর হয় না। নিজেকে নিজে শান্ত করতে পারা টাও একটা আর্ট, একটা যোগ্যতা। কতজন এভাবে হারিয়ে যায় নিজেকে নিজের আয়ত্তে রাখতে না পেরে🌻🌻

বিয়ের পরে মেয়েদের বাপের যাওয়া মানে হলো একেকটা আলসে সকাল, ধীরগতির দিন আর পছন্দের সব খাবার, বাপ মায়ের কাছে কাছে থাকার এক অ...
28/06/2026

বিয়ের পরে মেয়েদের বাপের যাওয়া মানে হলো একেকটা আলসে সকাল, ধীরগতির দিন আর পছন্দের সব খাবার,
বাপ মায়ের কাছে কাছে থাকার এক অসম্ভব সুন্দর মানসিক শান্তি❣️
মনে হয় কেনই বা বড় হলাম, কেনই বা এই সঙ্গ এই শান্তি এত দ্রুত ফুরিয়ে গেল।

Address

Nilkhet Road
Dhaka
1000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Adury's Bookish Bloom posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category