PKS All media

PKS All media "জীবনকে রঙিন করার জন্য প্রতিদিন খুঁজি নতুন সুর,নতুন রং ও অনুপ্রেরণা আর ভালোবাসা। 💝

চিন্তা করুন, ১০০০ টাকার নোট প্রথম ছাপানো হয় ২০০৮ সালে। ২০০৮ সালে ১ ভরি স্বর্ণের দাম ছিল ২৬০০০ টাকা। অর্থাৎ আপনি ২৬ টি ১০...
10/01/2026

চিন্তা করুন, ১০০০ টাকার নোট প্রথম ছাপানো হয় ২০০৮ সালে। ২০০৮ সালে ১ ভরি স্বর্ণের দাম ছিল ২৬০০০ টাকা। অর্থাৎ আপনি ২৬ টি ১০০০ টাকার নোট দিয়ে ১ ভরি স্বর্ণ পেতেন । বর্তমানে ১ ভরি স্বর্ণের দাম ২২৬০০০ টাকা। অর্থাৎ বর্তমানে ১ ভরি স্বর্ন কিনতে আপনাকে ২২৬ টি ১০০০ টাকার নোট দিতে হবে।

এবার আসুন, স্বর্ণের সাথে তুলনা করলে ১০০০ টাকার মান এখন কত একবার দেখে নিই।

২০০৮ সালে ২৬০০০/২৬= ১০০০

বর্তমানে ২৬০০০/২২৬= ১১৫.০৪৪

আপনার ২০০৮ সালের ১০০০ টাকার নোটটির আজকের মূল্য ১১৫.০৪৪ টাকা।

টাকার মূল্যমান কমে যাওয়া নিয়ে কি আপনি কখনও কিছু ভেবেছেন?

❤ মেট্রোরেল এ কোন স্টেশনে নামলে:- ঢাকার ভিতরে সহজে কোথায় কোথায় যেতে পারবেন!!❤টাইম লাইনে রেখে দিতে পারেন❤❤১)  #উত্তরা_উত্...
01/03/2025

❤ মেট্রোরেল এ কোন স্টেশনে নামলে:- ঢাকার ভিতরে সহজে কোথায় কোথায় যেতে পারবেন!!

❤টাইম লাইনে রেখে দিতে পারেন❤

❤১) #উত্তরা_উত্তর_স্টেশনে_নামলে:-(Metro Station - Uttara North): দিয়াবাড়ি, খালপাড়, রূপায়ণ সিটি, উত্তরা পশ্চিম থানা, জমজম টাওয়ার, সেক্টর-৭, ১০, ১২, ১৪,১৫,১৬, কামারপাড়া, সুইচগেইট, রানাভোলা, হাউজবিল্ডিং, রাজলক্ষী, জসীমউদ্দীন, এয়ারপোর্ট, টঙ্গী, কলেজ গেইট, টঙ্গী হয়ে বোর্ড বাজার, গাজীপুর, জয়দেবপুর। উত্তরা উত্তর থেকে মতিঝিলের ভাড়া ১০০ টাকা।

❤️২) #উত্তরা_সেন্টার_স্টেশনে_নামলে:-Metro Station - (Uttara Center): সেক্টর ১৮, রাজউক উত্তরা মডেল টাউন, বউ বাজার, পঞ্চবটি, বোটক্লাব, বীরুলিয়া ব্রীজ, বীরুলিয়া ব্রীজ থেকে সাভার, আশুলিয়া। উত্তরা উত্তর থেকে সর্বনিম্ন ভাড়া: ২০ টাকা। মতিঝিল থেকে: ৯০ টাকা।

❤৩) #উত্তরা_দক্ষিণ_স্টেশনে_নামলে:-(Metro Station - Uttara South): ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, শান্তা-মারিয়াম ইউনিভার্সিটি, বিজিএমইএ ভবন, বৃন্দাবন বাজার, এয়ারপোর্ট, । উত্তরা উত্তর থেকে ভাড়া: ২০ টাকা। মতিঝিল থেকে: ৯০ টাকা।

❤৪) #পল্লবী_স্টেশনে_নামলে:-(Metro Station - Pallabi): মিরপুর ১২, মিরপুর ডিওএইচএস, মিরপুর সেনানিবাস, ইষ্টার্ন হাউজিং, আফতাব নগর হাউজিং, বিইউপি, কালসী মোড়,মুসলিম বাজার, ইসিবি চত্বর,রুপনগর,আবাসিক,দুয়ারিপাড়া,আরিফাবাদ।
উত্তরা উত্তর থেকে ভাড়া: ৩০ টাকা।মতিঝিল থেকে: ৮০ টাকা।

❤৫) #মিরপুর_স্টেশনে_নামলে:-(Metro Station - Mirpur 11): পূরবী সিনেমা হল, কালসী মোড়, আধুনিক,ইসিবি চত্বর, মিরপুর ১১, মিল্কভিটা,চলন্তিকা মোড়,শিয়াল বাড়ি,প্রশিকা, মিরপুর-১,৬,৭, চিড়িয়াখানা।
উত্তরা উত্তর থেকে ভাড়া: ৩০ টাকা।মতিঝিল থেকে: ৭০ টাকা।

❤৬) #মিরপুর_১০_স্টেশনে_নামলে:-(Metro Station - Mirpur- 10): মিরপুর গোল চক্কর, সেনপাড়া, পাশেই ফলপট্টিতে ব্যাংক জব প্রস্তুতির সেরা প্রতিষ্ঠান Turning Point Job Aid পেয়ে যাবেন। মিরপুর-১,২,BRTA, হোপ মার্কেট,শাহ আলী মার্কেট,চিড়িয়াখানা , হার্ট ফাউন্ডেশন, পাকা মসজিদ, টেকনিক্যাল, শ্যামলী, কল্যাণপুর, গাবতলী, আমীনবাজার, সাভার, মিরপুর-১৩, ১৪, পুলিশ ব্যাটালিয়ন, ভাষাণটেক, কচুক্ষেত, বনানী, বনানী থেকে উত্তরা বা মহাখালী অভিমূখের যেকোনো জায়গা। উত্তরা উত্তর থেকে ভাড়া: ৪০ টাকা। মতিঝিল থেকে: ৬০ টাকা।

❤৭) #কাজীপাড়া_স্টেশনে_নামলে:-(Metro Station - Kazipara): কাজীপাড়া, বেগম রোকেয়া সরণী, ইটাখোলা বাজার, পূর্ব মনিপুর, বৌবাজার, সাততারা মসজিদ রোড এবং এর আশেপাশে। উত্তরা দিয়া বাড়ি থেকে ভাড়া: ৪০ টাকা। মতিঝিল থেকে: ৬০ টাকা।

❤৮) #শেওড়াপাড়া_স্টেশনে_নামলে:-(Metro Station - Shewrapara): শেওড়াপাড়া, কাজীপাড়া, আগারগাঁও, তালতলা, এবং এর আশেপাশে। ভাড়া: ৫০ টাকা। উত্তরা উত্তর থেকে মতিঝিল থেকে: ৫০ টাকা।

❤৯) #আগারগাঁও_স্টেশনে_নামলে:-(Metro Station - Agergaon) : আগারগাঁও পাসপোর্ট অফিস, বিসিএস কম্পিউটার সিটি, চক্ষু হাসপাতাল, নিউরোসায়েন্স হাসপাতাল, শ্যামলী, জাপান গার্ডেন সিটি, টেকনিক্যাল , গাবতলী, শিশু হাসপাতাল, শিশু মেলা, তালতলা এবং এর আশেপাশে। উত্তরা উত্তর থেকে ভাড়া: ৬০ টাকা। মতিঝিল থেকে: ৫০ টাকা।

❤(১০) #বিজয়_সরণী_স্টেশনে_নামলে:-(Metro Station - Bijoy Sarani): বিজয় সরণী, জাতীয় সংসদ,নব থিয়েটার, ঢাকা ক্যান্টনমেন্ট, শাহীন স্কুল ও কলেজ, তেজগাঁও এয়ার পোর্ট, শাহীন বাগ, নাখালপাড়া এবং এর আশেপাশে। উওরা উত্তর থেকে ভাড়া: ৬০ টাকা। মতিঝিল থেকে: ৪০ টাকা।

❤(১১) #ফার্মগেট_স্টেশনে_নামলে:-(Metro Station - Farmgate) : ফার্মগেট, আসাদগেট, মোহাম্মদপুর, ধানমন্ডি -২৭, ২৮, লালমাটিয়া, তেজগাঁও কলেজ, বিজ্ঞান কলেজ, হলিক্রস কলেজ এবং এর আশেপাশে । উত্তরা উত্তর থেকে ভাড়া: ৭০ টাকা। মতিঝিল থেকে: ৩০ টাকা।

❤(১২) #কাওরান_বাজার_স্টেশনে_নামলে:-( Metro Station - Kawran Bazar) : কাওরান বাজার, হাতিরঝিল, রামপুরা, মালিবাগ, বসুন্ধরা সিটি, পান্থপথ, স্কয়ার হাসপাতাল, বিআরবি হাসপাতাল, ধানমন্ডি -৩২, কলাবাগান এবং এর আশেপাশে। উওরা উত্তর থেকে ভাড়া: ৮০ টাকা। মতিঝিল থেকে: ৩০ টাকা।

❤(১৩) #শাহবাগ_স্টেশনে_নামলে:-(Metro Station - Shahbagh) : শাহবাগ জাদুঘর, পিজি হাসপাতাল, বারডেম হাসপাতাল, রমনা পার্ক, সাইন্স ল্যাব, সিটি কলেজ, ঢাকা কলেজ, ল্যাবএইড হাসপাতাল এবং এর আশেপাশে। উওরা উত্তর থেকে ভাড়া: ৮০ টাকা। মতিঝিল থেকে: ২০ টাকা।

❤১৪) #ঢাকা_বিশ্ববিদ্যালয়_স্টেশনে_নামলে:-(Metro Station - Dhaka University) : ঢাকা বিশ্ববিদ্যালয়, টিএসসি, ঢাকা মেডিকেল, বুয়েট, শহিদ মিনার, শিশু একাডেমী, আজিমপুর, ইডেন কলেজ, ঢাকা কলেজ, নিউ মার্কেট, চক বাজার। উত্তরা উত্তর থেকে ভাড়া: ৯০ টাকা। মতিঝিল থেকে: ২০ টাকা।

❤(১৫) #বাংলাদেশ_সচিবালয়_স্টেশনে_নামলে:-(Metro Station - Bangladesh Secretariat) : সচিবালয়, প্রেস ক্লাব, সেগুনবাগিচা, শান্তিনগর, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, পল্টন, বিজয়নগর, মিন্টু রোড, বেইলী রোড, ভিকারুননিসা স্কুল, গুলিস্তান, বায়তুল মোকাররম এবং এর আশেপাশে । উত্তরা উত্তর থেকে ভাড়া : ৯০ টাকা। মতিঝিল থেকে: ২০ টাকা।

❤(১৬) #মতিঝিল_স্টেশনে_নামলে:-( Metro Station - Motijheel) : মতিঝিল, দিলকুশা, কমলাপুর , বঙ্গভবন , বাংলাদেশ ব্যাংক, নটরডেম কলেজ, আরামবাগ, ফকিরাপুল এবং এর আশেপাশে। উত্তরা উত্তর থেকে ভাড়া: ১০০/- টাকা।

বাড়ি নির্মাণ করছেন বা করবেন? এই পোষ্ট অবশ্যই টাইমলাইনে রেখে দিন  নির্মাণ কাজে সহযোগী হবে আপনার বাড়িটা যেন শুধু মাত্র মা...
28/02/2025

বাড়ি নির্মাণ করছেন বা করবেন?
এই পোষ্ট অবশ্যই টাইমলাইনে রেখে দিন নির্মাণ কাজে সহযোগী হবে
আপনার বাড়িটা যেন শুধু মাত্র মাথা গোজার স্থান না হয়। আপনার বাড়ি করতে হবে ভেবে চিন্তে প্রকৌশলীর পরামর্শে। বাড়ি করার পূর্বে মূল শর্ত হলো প্ল্যানিং। প্ল্যান করে বাড়ি করা হলে আপনি আপনার জমির সঠিক মূল্যায়ন করতে পারবেন ।

বাড়ি করার ক্ষেত্রে আপনাকে কিছু বিষয় আপনাকে মাথায় রাখতে হবে।

* বিভিন্ন রুমের আদর্শ এবং সর্বনিম্ন মাপ
* রুমের অবস্থান
* সৌন্দর্য
* পর্যাপ্ত আলো বাতাস এর সু ব্যাবস্থা
* নিরাপত্তা
* ভবিষ্যৎ পরিকল্পনা
* আপনার এলাকার নিয়ম অনুযায়ী কতটুকু জমি ছেড়ে বাড়ি করতে হবে , তার পরিমাণ ।
★★ রুমে মাপ এবং অবস্থানঃ

#বেড_রুম :
বেড রুমের সর্বনিম্ন সাইজ হওয়া উচিত ১০ ফিট বাই ১২ ফিট।
~অবস্থান : যেদিকে সর্বোচ্চ ন্যাচারাল গিফট পাওয়া যাবে অর্থাৎ পর্যাপ্ত আলো বাতাস যেদিকে পাওয়া যায়। যেনো ব্যালকনি তে বসলেই ভেসে আসে দখিনা বাতাস । তবে সাধারণত একটা বিল্ডিং এর কর্ণার সাইডে বেড রুম দেওয়া হয় । এক বেড রুম থেকে আরেক বেড রুমের দূরত্ব বা অবস্থান এমন হবে যেন সম্পূর্ণ প্রাইভেসি বজায় থাকে। অর্থাৎ এক রুমের থেকে অন্য রুমের ভ্যান্তরীন দৃশ্য সহজেই দৃষ্টি-গোচর হবে না ।
#গেষ্ট_রুম :
গেস্ট রুমের সর্বনিম্ন সাইজ হওয়া উচিত আট ফিট বাই নয় ফিট
~অবস্থান : সিঁড়ির কাছাকাছি ।
#ডায়নিং :
ডায়নিং রুমের সর্বনিম্ন সাইজ হওয়া উচিত আট ফিট বাই দশ ফিট
~অবস্থান :রান্না ঘরের পাশে হলে ভাল হয় ।
#বাথরুম_টয়লেট :
বাথ রুমের সর্বনিম্ন সাইজ হওয়া উচিত
ছয় ফিট বাই চার ফিট ।
~অবস্থান :
কমন বাথরুম হলে সবাই যাতে সহজেই ব্যাবহার করতে পারে এমন স্থানে ।
টয়লেটে অবশ্যই এগজস্ট ফ্যান ব্যাবহার করবেন । এটা এয়ার ভেন্টিলেশনের মাধ্যমে টয়লেটের দূর্গন্ধ দূর করার পাশাপাশি আপনার টয়লেট এর ফ্লোর শুকনা রাখবে ।
#কিচেন :
কিচেন রুমের সর্বনিম্ন সাইজ হওয়া উচিত আট ফিট বাই সাত ফিট
~অবস্থান :
কিচেনে রান্নার সময় রান্নার গ্যাস বা ধোয়া যেন অন্য রুমে প্রবেশ না করতে পারে ।
রান্না ঘরের পরিবেশ ফ্রেস রাখার জন্য, কিচেনেও এগজস্ট ফ্যান ব্যাবহার করা উচিত ।
#ব্যালকনি :
চওড়া তিন ফিটের কম নয় ।
#সিড়ি :
আট ফিট চওড়া হলে ভাল হয় অবস্থান : মেইন রাস্তার পাশে অথবা রাস্তা থেকে সর্বনিম্ন দূরত্বে।

পুরুষ কেন গোপনে কাঁদে? একজন প্রজ্ঞাময় বৃদ্ধকে জিজ্ঞেস করা হয়েছিল, পুরুষ কি কাঁদে? তিনি জবাব দিয়েছিলেন, হ্যা, পুরুষ কাঁদে...
28/02/2025

পুরুষ কেন গোপনে কাঁদে?

একজন প্রজ্ঞাময় বৃদ্ধকে জিজ্ঞেস করা হয়েছিল, পুরুষ কি কাঁদে?
তিনি জবাব দিয়েছিলেন, হ্যা, পুরুষ কাঁদে, অবশ্যই কাঁদে।
যে প্রশ্ন করেছিল সে অবাক হয়ে বললো, পুরুষও কাঁদে?
কখন?
কিভাবে?
কি এমন কারণ থাকতে পারে, যাতে করে পুরুষ কেঁদে উঠবে?

বৃদ্ধ বললেন,

●পুরুষ কাঁদে, যখন তার মায়ের মত আপন মানুষগুলো এই দুনিয়া ছেড়ে চলে যায়,
●পুরুষ কাঁদে, যখন সে তার বাবা মা দুজনকেই হারায়,
●পুরুষ কাঁদে, যখন তার সন্তান অসুস্থ হয়ে পড়ে,
●পুরুষ কাঁদে, যখন সে তার মেয়ের বিয়ে দেয়,
●পুরুষ কাঁদে, যখন তার অকৃতজ্ঞ একগুঁয়ে সন্তান তাকে সবার সামনে অপমান করে,
● পুরুষ কাঁদে যখন আপনজন থেকে প্রতারিত হয়,
●পুরুষ কাঁদে, যখন সে বুঝতে পারে সে আসলে ভীষণ অসহায়, জীবন যুদ্ধ তাকে কিভাবে গোলাম বানিয়ে রেখে দিয়েছে,
●পুরুষ কাঁদে, যখন সে তার ভালবাসার মানুষগুলোর ভরণ পোষণ করতে ব্যর্থ হয়, তাদের সামান্যতম সখগুলোও সে যখন আর মিটাতে পারে না,
●পুরুষ কাঁদে, যখন সে তার নিজের মা, মাটি আর দেশ থেকে অনেক দূরে, ভালবাসার মানুষগুলোকে একটু ছুঁতেও পারে না, একটু আদরও করতে পারে না,

●হ্যা, পুরুষ কাঁদে, কিন্তু... সে তখনই কাঁদে যখন সে আঁধারের অতলে...
যখন ঝুম বৃষ্টি নামে...
যখন তার পাশে বালিশটা ছাড়া আর কেউই নেই...

■পুরুষের সেই অশ্রু তার চোখের গর্ত থেকে বেরিয়ে আসে না, যা অন্য কেউ দেখে ফেলবে,
পুরুষের অশ্রু বেরিয়ে আসে তার হৃদয়ের গহীন থেকে, কখনো সেটা একটা দীর্ঘশ্বাস, কখনো বিস্ময়ে হতবাক হয়ে তাকিয়ে থাকা !
পুরুষের অশ্রুতে তার চামড়ায় ভাঁজ পড়ে, চুল দাড়ি পেকে যায়, তার হাত দু'টো কেঁপে কেঁপে ওঠে।

এতটুকু বলে সেই বৃদ্ধ আর নিজেকে ধরে রাখতে পারলেন না, নিজেই কেঁদে উঠলেন তিনি, বললেন,
হ্যা ঠিক এভাবেই পুরুষ মানুষ কেঁদে ওঠে, কাঁদতে থাকে।

অতৃপ্ত এই পৃথিবীতে আজ যত আয়োজন অর্ধেক তার মিথ্যে মায়া বাকি অর্ধেক তার প্রয়োজন !

26/02/2025

এখানে টংগাইল জেলার সকল ইউনিয়নের নাম দেওয়া আছে।
১। মধুপুরঃ(১) অরণখোলা, (২)শোলাকুড়ি, (৩)ফুলবাগচালা, (৪)কুড়াগাছা, (৫) আউশনারা,( ৬)মহিষমারা, (৭)কুড়ালিয়া, (৮)আলোকদিয়া,(৯) মির্জাবাড়ি,(১০) (১১)গোলাবাড়ি, (১২)বেরিবাইদ।

২। ধনবাড়ীঃ (১) ধোপাখালী, (২)বীরতারা, (৩) পাইস্কা, (৪) মুসুদ্দী,(৫) বলিভদ্র, (৬) বানিয়াজান, (৭) যদুনাথপুর।

৩। গোপালপুরঃ (১) ধোপাকান্দি, (২) মির্জাপুর, (৩) আলমনগর,(৪) ঝাওয়াইল, (৫) হেমনগর,(৬) নগদা শিমলা,(৭) হাদিরা।

৪। ভূঞাপুরঃ (১) অর্জুনা, (২) গাবসারা, (৩) ফলদা, (৪) গোবিন্দাসী,(৫) অলোয়া, (৬) নিকরাইল।

৫। ঘাটাইলঃ(১) ঘাটাইল সদর ,(২) জামুরিয়া, (৩) আনেহলা, (৪) দিঘলকান্দি, (৫) দিগড়, ,(৬) সন্ধানপুর,(৭) রসুলপুর, (৮) সাগরদীগি(৯) সংগ্রামপুর
(১০) ধলাপাড়া, , (১১)লোকেরপাড়া, (১২)দেওলাবাড়ী
(১৩)লহ্মিন্দর (১৪) দেওপাড়া।

৬। কালিহাতীঃ (১)দুর্গাপুর, (২)সল্লা, (২) গোহালিয়াবাড়ী,(৩) বল্লা, (৪) কোকডহড়া, (৫)পাইকড়া, (৬) সহদেবপুর(৭), বীরবাসিন্দা,
(৮)নাগবাড়ী,(৯) বাংড়া,(১০) নারান্দিয়া, (১১) দশকিয়া, (১২) পারখি।

৭। টাঙ্গাইল সদরঃ(১) মগড়া,(২) গালা, (৩) ঘারিন্দা, (৪) করটিয়া,(৫( ছিলিমপুর, (৬) পোড়াবাড়ী, (৭) দাইন্যা, (৮)বাঘিল, (৯) কাকুয়া, (১০) হুগড়া,( ১১)কাতুলী, (১২)মাহমুদনগর।

৮। নাগরপুরঃ (১) নাগরপুর, (২)মামুদনগর, (৩) মোকনা,(৪) ভাদ্রা, (৫) ধুবুরিয়া, (৬) সলিমাবাদ, (৭)বেকড়া- (৮)আটগ্রাম, (৯) সহবতপুর, (১০) ভাড়রা, (১১) গয়হাটা, (১২) পাকুটিয়া,(১৩) দপ্তিয়র।

৯। দেলদুয়ারঃ(১) দেউলি,(২) এলাসিন, (৩) পাথরাইল,(৪) আটিয়া, (৫)লাউহাটি, (৬) ফাজিলহাটি , (৭) ডুবাইল, (৮) দেলদুয়ার।

১০। মির্জাপুরঃ (১)মহেড়া,(২) জামুর্কী, (৩) ফতেপুর,(৪) আনাইতারা,(৫) বানাইল, (৬) ভাতগ্রাম, (৭) বহুরিয়া, (৮) গোড়াই, (৯) আজগানা,(১০) বাশতৈল, (১১)তরফপুর, (১২)ওয়ার্শী,(১৩) লতিফপুর,(১৪) ভাওড়া।

১১। বাসাইলঃ (১) ফুলকী, (২)কাউলজানী, (৩) কাশিল,(৪) হাবলা, (৫)কাঞ্চনপুর, (৬)বাসাইল

১২। সখিপুরঃ (১) কাকড়াজান,(২) বহেড়াতৈল, (৩) গজারিয়া, (৪)যাদবপুর, (৫) হাতীবান্ধা, (৬) কালিয়া, (৭) দাড়িয়াপুর (৮) বহুরিয়া(৯) বড়চওনা (১০) হতেয়া রাজাবাড়ি ।
Collected.

পুরুষের শারীরিক চাহিদা পূরণ হলেই তার মানসিক শান্তি ফিরে আসে। কিন্তু নারীদের ক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। একজন নারী মা...
25/01/2025

পুরুষের শারীরিক চাহিদা পূরণ হলেই তার মানসিক শান্তি ফিরে আসে। কিন্তু নারীদের ক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। একজন নারী মানসিক শান্তি পেলে তবেই শারীরিক চাহিদার কথা ভাবে। নারী ও পুরুষের চাহিদার এই ভিন্নতার কারণেই তাদের সম্পর্ক আরও জটিল এবং গভীর।

পুরুষের সমস্ত ডিপ্রেশন এবং ক্লান্তি দূর হয় সঙ্গীর সাথে শারীরিক সংযোগে। যদি আপনি আপনার পুরুষ সঙ্গীকে খুশি করতে চান, তবে তার সাথে অবশ্যই শারীরিক Attachment থাকা প্রয়োজন, এবং তা মন থেকে হতে হবে।

নারীরা, বিপরীতে, মানসিক Attachment-এ বেশি গুরুত্ব দেয়। যদি তার মন ভালো থাকে, তাহলে সে স্বাভাবিকভাবেই শারীরিক সংযোগে আগ্রহী হয়। কিন্তু যদি তার মানসিক অবস্থা ভালো না থাকে, তাহলে সে কোনো কিছুতেই সাড়া দেয় না। নারীর মনই তার আসল শক্তি।

একজন নারী চাইলে একজন পুরুষের জীবনকে নতুন করে সাজাতে পারে। আবার সেই নারী চাইলে একজন পুরুষের জীবনকে পুরোপুরি নষ্টও করে দিতে পারে।
একজন নারী চাইলেই একজন পুরুষকে সম্মানের সর্বোচ্চ শিখরে পৌঁছে দিতে পারে। আবার চাইলে তাকে অসম্মানের তলানিতে নামিয়ে আনতে পারে।
নারী চাইলে একজন পুরুষকে আর্থিকভাবে সমৃদ্ধ করতে পারে। আবার চাইলে তাকে নিঃস্ব করে দিতে পারে।
নারী চাইলে একটি সুন্দর পরিবার এবং সুখী সংসার গড়ে তুলতে পারে। আবার চাইলে সেই সংসারকে ধ্বংস করে দিতে পারে।
নারী একজন পুরুষকে পরিবার, সমাজ, এবং নিজের প্রতি আবদ্ধ রাখতে পারে। আবার চাইলে সে পুরুষকে একা করে, পরিবারহীন করে ছুঁড়ে ফেলে দিতে পারে।
নারী তার শিক্ষা, শক্তি, মায়া, ভালোবাসা এবং মমতার মাধ্যমে পুরো পৃথিবীকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে।
নারী চাইলে একজন পুরুষকে শত খারাপ অভ্যাস থেকে মুক্ত করে ভালো মানুষে পরিণত করতে পারে। আবার ভালো মানুষকে নষ্ট করতেও সক্ষম।

নারী, তোমার প্রতি আমার অগাধ বিশ্বাস।
তুমি তোমার সৌন্দর্য, শিক্ষা, এবং ভালোবাসার শক্তি দিয়ে তোমার সংসার, পরিবার এবং সমাজকে সুন্দর করে তুলবে।
তোমার প্রেম হোক তোমার সংসার,
তোমার ভালোবাসা হোক তোমার স্বামী,
আর তোমার মায়ার বাঁধন হোক তোমার সন্তান।

নারী, তুমি চাইলেই অনেক কিছু করতে পারো। তুমি পারো, পুরো পৃথিবী বদলে দিতে।

প্রচলিত স্কুলের শিক্ষা ধনী হওয়ার পথে অন্তরায়। এমনকি, স্কুলে যে শিক্ষকদের সংস্পর্শে শিক্ষার্থীরা বড় হয়ে ওঠে, তারা অনেক সম...
27/12/2024

প্রচলিত স্কুলের শিক্ষা ধনী হওয়ার পথে অন্তরায়। এমনকি, স্কুলে যে শিক্ষকদের সংস্পর্শে শিক্ষার্থীরা বড় হয়ে ওঠে, তারা অনেক সময় দরিদ্র বা সংকীর্ণ মানসিকতার হয়ে থাকেন। রবার্ট কিয়োসাকি বিশ্ব বিখ্যাত বই রিচ ড্যাড পুওর ড্যাডের লেখক। তার এই মন্তব্য প্রথমে কঠিন মনে হতে পারে, তবে বাস্তবতার আলোকে এর সত্যতা আছে বৈকি।

তার মতে, স্কুলে সফলতার জন্য প্রয়োজনীয় কোনো দক্ষতা শেখানো হয় না। বরং, ভুল করলেই শাস্তি পেতে হয়। এটি শিশুদের ছোটবেলা থেকেই ঝুঁকি নিতে ভয় পাইয়ে দেয়। স্কুলের মূল লক্ষ্য হয়ে দাঁড়ায় ঝুঁকিমুক্ত একটি চাকরি যোগাড় করা। শিক্ষকরাও প্রায়শই একই মানসিকতা পোষণ করেন—তারা নিজেরাই ঝুঁকি নেন না এবং নিরাপদ বেতনের ওপর নির্ভর করে জীবন চালান।

ফলস্বরূপ, শিক্ষার্থীরা জীবনের গুরুত্বপূর্ণ একটি সময় এই শিক্ষকদের অধীনে কাটিয়ে দেয় এবং অর্থ উপার্জন বা বিনিয়োগের ব্যাপারে সংকীর্ণ দৃষ্টিভঙ্গি গড়ে তোলে। উদ্যোক্তা হয়ে বড় কিছু করার বদলে, তারা নিরাপদ চাকরি খুঁজে জীবন কাটাতে চায়।

এই মানসিকতা এবং শিক্ষার সীমাবদ্ধতা আমাদের এমন এক বাস্তবতায় নিয়ে যায়, যেখানে দরিদ্রতা মেনে নিয়ে, দৈনন্দিন জীবনকে কোনোভাবে চালিয়ে নেওয়ার জন্য চাকরী করাই প্রধান লক্ষ্য হয়ে দাঁড়ায়।

এটা মানব জীবনের অপমান আসলে। অসীম সম্ভাবনাকে নষ্ট করা।

12/11/2024

বিল গেটসের চেয়েও ধনী!

একবার এক লোক বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি বিল গেটসকে জিজ্ঞাসা করেছিলেন, ‘পৃথিবীতে আপনার চেয়ে ধনী আর কেউ আছে কি?’
বিল গেটস জবাব দিয়েছিল, ‘হ্যাঁ, এমন একজন আছেন যিনি আমার চেয়েও ধনী’।
তারপর বিল গেটস একটি গল্প বললেন.....
আমি তখন ধনাঢ্য বা বিখ্যাত ব্যক্তি ছিলাম না। একবার নিউইয়র্ক বিমান বন্দরে একজন সংবাদপত্র বিক্রেতার সঙ্গে আমার সাক্ষাত হলো। আমি একটি সংবাদপত্র কিনতে চেয়েছিলাম কিন্তু দেখেছি আমার কাছে যথেষ্ট টাকা নেই। তাই আমি কেনার সিদ্ধান্ত ছেড়ে পেপারটি বিক্রেতার কাছে ফিরিয়ে দিয়েছিলাম।
আমি তাকে আমার অবস্থার কথা বলেছি। বিক্রেতা বললেন, ‘আমি আপনাকে বিনামূল্যে দিচ্ছি।’ আমি পত্রিকাটি নিয়েছিলাম।

দু থেকে তিন মাস পরে, আমি একই বিমান বন্দরে আবার অবতরণ করেছি এবং কাকতালীয়ভাবে আবারও সেই পত্রিকা বিক্রেতার সঙ্গে দেখা হলো। বিক্রেতা আমাকে আজও একটি পত্রিকা অফার করলেন। আমি অপারগতা প্রকাশ করেছিলাম এবং বলেছিলাম যে আমি এটি নিতে পারি না কারণ এখনও আমার পরিবর্তন আসেনি। তিনি বললেন, ‘আপনি এটি নিতে পারেন, আমি এটি আমার লাভ্যাংশ থেকে আপনাকে দিচ্ছি, আমার ক্ষতি হবে না’। বিক্রেতার আগ্রহে আমি পত্রিকাটি নিয়েছিলাম।

ঐ ঘটনার ১৯ বছর পরে আমি বিখ্যাত এবং মানুষের কাছে পরিচিত হয়ে উঠি। হঠাৎ একদিন মনে পড়ে গেল সেই পত্রিকা বিক্রেতার কথা। আমি তাকে খুঁজতে শুরু করে দিলাম এবং প্রায় দেড় মাস অনুসন্ধানের পরে আমি তাকে খুঁজে পেলাম।
আমি পত্রিকা বিক্রেতাকে জিজ্ঞাসা করলাম,‘
আপনি কি আমাকে চেনেন? ’
তিনি বলেছিলেন,‘ হ্যাঁ, আপনি বিল গেটস। ’
আমি তাকে আবার জিজ্ঞাসা করলাম,‘ আপনার কি মনে আছে একবার আমাকে বিনামূল্যে একটি পত্রিকা দিয়েছিলেন? ’
বিক্রেতা বললেন,‘ হ্যাঁ, মনে আছে।
আপনাকে দু’বার দিয়েছি। ’
আমি বললাম,‘ আপনি যে আমাকে বিনামূল্যে পত্রিকা দিয়েছিলেন তা আমি ফিরিয়ে দিতে চাই। আপনি আপনার নিজের জন্য যা চান বলুন? আমি এটি পূরণ করব।

‘বিক্রেতা বললেন,‘ স্যার, আপনি এমন কিছু দিতে পারবেন না, যা আমার সাহায্যের সমান হবে।’
আমি জিজ্ঞাসা করলাম, ‘কেন?’
তিনি বলেছিলেন,‘ আমি আপনাকে সংবাদপত্র দিয়েছিলাম আমার দরিদ্র অবস্থান থেকে। আর আপনি এখন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে আমাকে সাহায্য করার চেষ্টা করছেন। আপনার সাহায্য কীভাবে আমার সাহায্যের সমান হবে?

সেদিন আমি বুঝতে পেরেছিলাম যে সংবাদপত্রের বিক্রেতা আমার চেয়ে বেশি ধনী, কারণ তিনি কাউকে সাহায্য করার জন্য ধনী হওয়ার অপেক্ষা করেন নি।
মানুষের বুঝতে হবে যে সত্যিকারের ধনী ব্যক্তি হলো তাঁরাই যাদের প্রচুর অর্থের চেয়ে প্রাচুর্যপূর্ণ হৃদয় রয়েছে।
‘সত্যিকারের ধনী হওয়া খুব গুরুত্বপূর্ণ।’

02/11/2024

কোন এক দিন মনে হবে,
বাবা, মা, ভাই এবং বোনদের সাথে অভিমান করে জেদ করা ভুল ছিল। ভুল ছিল, সেই অভিমানে তাদের সাথে কথা না বলা।

কোন এক দিন মনে হবে,
এক হাত জমির জন্য প্রতিবেশীর সঙ্গে ঝগড়া করা ভুল ছিল। ভুল ছিল, প্রতিবেশীকে কষ্ট দিয়ে খুব কঠিন করে কথা বলা ।

কোন এক দিন মনে হবে,
সীমানায় গাছ লাগানো ভুল ছিল! ভুল ছিল, সেই গাছের ফল নিয়ে প্রতিবেশীর সাথে ঝগড়া করা।

কোন এক দিন মনে হবে,
দশের জায়গায় গাছ লাগিয়ে অন্যের ক্ষতির কারন হওয়া ভুল ছিলো। ভুল ছিল, সেই লোভী প্রতিবেশীদের সাথে ঝগড়া করা।

কোন এক দিন মনে হবে,
এত এত বেশি সম্পত্তি করা ভুল ছিল। ভুল ছিল, সেই সম্পত্তি ভুলভাবে ভুল জায়গায় করা।

কোন এক দিন মনে হবে,
আবেগে অন্যের পছন্দ মেনে নেওয়া ভুল ছিল। ভুল ছিল, সেই আবেগের সাথে না মানিয়ে নিয়ে নিজেকে নিয়ে অভিমান করা।

কোন এক দিন মনে হবে,
বন্ধুত্বের ভান করে, সার্থ হাসিল করা ভুল ছিল। ভুল ছিল, সেই নি:সার্থ বন্ধুর সাথে নিষ্ঠুর বেইমানি করা।

কোন একদিন মনে হবে,
রাত জেগে মিথ্যা স্বপ্ন বুনে কারো সঙ্গে চ্যাট করাটা ভুল ছিল। ভুল ছিল, সেই স্বপ্নে নিজেকে আবদ্ধ রেখে এগিয়ে না যাওয়া।

কোন এক দিন মনে হবে,
বেশি সুখ আসা করাটা ভুল ছিল, ভুল ছিল, সেই সুখের আসায় নিজেকে সময় না দেওয়া।

"জীবনের শেষ বয়সে মনে হবে"
ক্লাসের সবচেয়ে মেধাবী ছাত্র না হলেও জীবনে খুব বড় ক্ষতি হয়নি।

অনেক টাকা রোজগার করতে না পারলেও বড় কোনো ক্ষতি হয়নি।

জীবনের শেষ সময়ে এসে,
চাওয়া পাওয়ার হিসাব না করে কষ্ট ছাড়া শুধু স্বাভাবিক ভাবে চলাই হবে শেষ পাওয়া বা কথা।
( সংগৃহীত)

 #কোন সারের কি কাজ:আমরা কৃষি জমিতে সবাই বিভিন্ন রকম সার ব্যবহার করি। কিন্তু কোন সার ফসলের জন্য কি কাজ করে তা আমরা অনেকে ...
22/09/2024

#কোন সারের কি কাজ:
আমরা কৃষি জমিতে সবাই বিভিন্ন রকম সার ব্যবহার করি। কিন্তু কোন সার ফসলের জন্য কি কাজ করে তা আমরা অনেকে জানি আবার জানি না, এমনকি জানার চেষ্টাও করিনা। কিন্তু ভাল ফসল উৎপাদনের জন্য এটা জানা খুবই জরুরী। নিচে কোন প্রকার রাসায়নিক সারের কি কাজ তা সংক্ষেপে তুলে ধরলাম।

#ইউরিয়াঃ
ইউরিয়া সার গাছের ডালপালা, কান্ড ও পত্রের বৃদ্ধি সাধন করে। এই সার গাছপালাকে গাঢ় সবুজ রং প্রদান করে। এর নাইট্রোজেন পাতার সবুজ কণিকা বা ক্লোরফিলের একটি অবিচ্ছেদ্য অংশ এবং উদ্ভিদের প্রোটিন উৎপাদনে সহায়তা করে।

#টিএসপিঃ
টিএসপি, ডিএপি বা ফসফেট জাতীয় সারের ফসফরাস গাছের প্রথম পর্যায়ের বৃদ্ধি ত্বরান্বিত করে। এছাড়া উদ্ভিদের জীবকোষের বিভাজনে অংশগ্রহণ করে এবং গাছের মূল বা শিকড়ের গঠন ও বৃদ্ধিতে সহায়তা করে। তাছাড়া সময় মতো গাছকে ফুল ও ফলে শোভিত করে এবং ফলের পরিপক্কতা ত্বরান্বিত করে।

#পটাশঃ
এমপি সার বা পটাশ সারের পটাশিয়াম পাতার ক্লোরফিল তৈরির অবিচ্ছেদ্য অংশ যা শর্করা প্রস্তুতিতে সহায়তা এবং সেগুলির দেহাভ্যন্তরে চলাচলের পথ সুগম করে। এই সার নাইট্রোজেনের কার্যকারিতার পরিপূরক এবং পোকামাকড় ও রোগবালাই থেকে গাছকে রক্ষা করে। এই সার গাছের খরা সহিঞ্চুতা বাড়ায়, গাছকে মজবুত করে।

#জিপসামঃ
জিপসাম সারের মধ্যে থাকা সালফার নাইট্রোজেন আত্মকরণে সহায়তা করে। এই সার প্রোটিন প্রস্তুতিতে অংশ গ্রহণ করে, তেল উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করে এবং সালফার ভিটামিন ও কো-এনজাইমের উপাদান তৈরিতে ব্যবহৃত হয়।

#জিংক_সালফেটঃ
জিংক সালফেটের জিংক প্রোটিন প্রস্তুতিতে সহায়তা করে এবং হরমোনের কার্যকারিতার জন্য সহায়তা করে।

#বোরাক্সঃ
বোরাক্সের বোরন ফলের বিকৃতি রোধ করে এবং ফুল ফল ধারণে সাহায্য করে।

Address

Dhaka
1750

Website

Alerts

Be the first to know and let us send you an email when PKS All media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category