05/01/2024
এই বাঙালী ভালোবাসা ছাড়া কিছু বুঝেনা। এদের যত মোটিভেটই করেন না ক্যান টাইন্না মাইন্না খুঁইজ্জা ভালোবাসা বাইর করবে। 12th Fail মুভিতে দেখালো কিভাবে মানুষ এত সংগ্রামের পরেও টিকে থাকে,পরিশ্রম করে নিজের লক্ষ্যে পোঁছায়।ফ্যামিলি সাপোর্ট ছাড়াও,টাকা পয়সা ছাড়াও নিজের পায়ের উপর ভর দিয়ে কিভাবে নিজের স্বপ্ন পূরণ করা যায়। দিনের পর দিন কিভাবে স্বপ্নের পিছনে লেগে থাকা যায়।পেটে খাবার না থাকলে,ঘুমানোর জায়গা না থাকলেও,বিদ্যুত না থাকলেও কিভাবে বইয়ের পিছে লাইগা থাকা যায়।শত অপমান,বাবা মা থেকে দূরে থেকে,টয়লেট লাইব্রেরী পরিষ্কার করে,চায়ের কাপ টেনে নিজের পড়ার খরচ নিজে চালায়ে আইপিএস অফিসার হওয়া যায়।জীবনে যত ঝড় থাকুক না ক্যান বই ছাইড়া উঠা যাবে না।পড়ার সাথে গ্লুর মতো লেগে থাকা যায়।সেই সাথে গরীব সংসারের হাল ধরা যায়,দায়িত্ব নেয়া যায়।
এগুলা বাদ দিয়া এরা দেখলো নায়িকারে।যা শিখাইতে চাইলো সব মাটি। সোশ্যাল মিডিয়া উড়ায় ফালাইতেছে গ্রিন ফ্লাগ বলে চিল্লাইয়া। এমন মাইয়া হইলে সব পারা যায়। ভালোবাসাই আসল।ভালোবাসা ছাড়া তাগো চোখে আর কিচ্ছু নাইগা।
ভাই বিশ্বাস কর গ্রিন ফ্লাগ,পিংক ফ্লাগ,পারপেল ফ্লাগ যাই পাস না কেন তুই,তুই পড়তে না বসলে কোনো ফ্লাগেই কাম দিবে না। তাই কে গ্রিন কে রেড এডি শেয়ার বাদ দিয়া,পুরা মুভির ক্লিপ কাইটা কাইটা বাংলা,হিন্দি রোমান্টিক গান না লাগায় পড়তে বয়। সময় থাকতে পড়তে বয়।পড়ার কোনো বিকল্প নাই।পরীক্ষায় পাশ শ্রদ্ধা করে দিয়ে যাবে না।নিজের কলম নিজের চালাইতে হবে,নিজের জায়গা নিজের বানাইতে হবে।