22/08/2025
একটি পরিবারের বড় ছেলের গল্প।
“আমি পরিবারের বড় ছেলে...
সবার চোখে আমি হয়তো সাহসী, শক্ত মনের মানুষ…
কিন্তু ভিতরে আমি ও এক সাধারণ ছেলে, যাকে কাঁধে তুলে নিতে হয়েছে পুরো পরিবারের দায়িত্ব।”“অনেকে ভাবে আমি রাগী…
কিন্তু সত্যি বলতে, আমি শুধু চিন্তিত…
আজ ঘরে খাবার কীভাবে আসবে,
ছোট ভাইবোনের পড়ার খরচ কিভাবে দিবো –
এসব প্রশ্ন সবসময় ঘুরে আমার মাথায়।”আমার হাসির পেছনে লুকিয়ে থাকে হাজারো কষ্ট।
তবুও আমি থেমে যাই না…
কারণ আমি জানি, আমি পরিবারের বড় ছেলে।
আমার হাসি মানে আমার পরিবারের স্বপ্ন বেঁচে থাকা।”“হয়তো আমি আমার স্বপ্নগুলোকে পিছনে ফেলে এসেছি…
কিন্তু যদি পরিবারের হাসি দেখতে পাই—
তাহলেই আমার জীবনের সাফল্য পূর্ণ।”
আরো এমন সুন্দর সুন্দর পড়তে বেস্ট ফলো দিয়ে পাশে থাকুন।
#গল্প