Panorama

Panorama A Photography Agency for your events ! Contact :+8801710954519 and +8801911590940 Panorama is an agency that provides professional photography service.

We believe every moments of your celebration are precious. There are lots of moments in your life with full of emotions and you would never let it go. It is the passionate duty of Panorama to capture the real moments of your lifetime & preserve those moments for ever - not just through the viewpoint of a professional photojournalist, but also as a well wisher of your life. Members of Panorama :

1. Tanzid Morshed Khan Nibir.
2. Shuvra Dev.
3. Ishraq Tahmid
4. Roy Partha
5. Shartaz Ahmed Sushim

"A moment frozen in time, where every flower, every smile, and every glance whispered the same promise—forever. 🤍 Captur...
09/07/2026

"A moment frozen in time, where every flower, every smile, and every glance whispered the same promise—forever. 🤍 Capturing love in its purest form."

Agency: Panorama Bangladesh.
For your Story, Contact: 01710-954519/01911-590940.

পুরান ঢাকার সরু গলি,আজ যেন উৎসবের আলপনা।আলোয় মোড়া পুরনো বাড়ি,হাসিতে ভরা প্রতিটি জানালা।শেহনাইয়ের সুর ভেসে আসে,ঢাকের তালে...
08/07/2026

পুরান ঢাকার সরু গলি,
আজ যেন উৎসবের আলপনা।
আলোয় মোড়া পুরনো বাড়ি,
হাসিতে ভরা প্রতিটি জানালা।

শেহনাইয়ের সুর ভেসে আসে,
ঢাকের তালে নাচে সন্ধ্যা।
আতরের গন্ধ, ফুলের সাজে
মুখর হয়ে ওঠে প্রতিটি প্রহর।

কাচ্চির ঘ্রাণে মেতে ওঠে আঙিনা,
আত্মীয়-স্বজনের প্রাণখোলা আড্ডা।
শত ব্যস্ততার মাঝেও
ভালোবাসাই থাকে সবচেয়ে বড় আয়োজন।

পুরান ঢাকার বিয়ে মানে—
ঐতিহ্যের সঙ্গে আবেগের মিলন,
জমকালো আয়োজনে নয় শুধু,
হৃদয়ে হৃদয়ে লেখা এক অনন্ত বন্ধন।

Agency: Panorama Bangladesh.
For your Story, Contact: 01710-954519/ 01911-590940.

মালয়শিয়া প্রবাসী এক পরিশ্রমী ব্যবসায়ী বর,আর ঢাকার একজন ব্যস্ত চিকিৎসক কনে—দু’জনের ভিন্ন পথ, ভিন্ন ব্যস্ততা;তবুও শেষমেশ ম...
20/03/2026

মালয়শিয়া প্রবাসী এক পরিশ্রমী ব্যবসায়ী বর,
আর ঢাকার একজন ব্যস্ত চিকিৎসক কনে—
দু’জনের ভিন্ন পথ, ভিন্ন ব্যস্ততা;
তবুও শেষমেশ মিলেছে এক বন্ধনে।

একজন দূর প্রবাসে স্বপ্ন গড়ে,
আরেকজন মানুষের সেবায় দিন কাটায় হাসপাতালে।
আজ সেই দুই জীবনের গল্প মিললো একসাথে,
ভালোবাসার নতুন অধ্যায়ে।

পরিবারের আশীর্বাদ আর প্রিয় মানুষদের উপস্থিতিতে
শুরু হলো তাদের নতুন পথচলা—
দূরত্ব পেরিয়ে, স্বপ্ন আর ভালোবাসাকে সঙ্গী করে।

Agency: Panorama Bangladesh.
For Your Story, Call: 01710954519.

বিশ্বসাহিত্য কেন্দ্রের ব্যস্ত দিনগুলোর ফাঁকে  একজন সহকর্মী ছিলেন— সালমা ইয়ারাব আপু।  সহকর্মীদের গল্প করতে করতে  একদিন আন...
19/03/2026

বিশ্বসাহিত্য কেন্দ্রের ব্যস্ত দিনগুলোর ফাঁকে
একজন সহকর্মী ছিলেন— সালমা ইয়ারাব আপু।
সহকর্মীদের গল্প করতে করতে
একদিন আন্টিকে বলেছিলেন,
“আমাদের এক কলিগ আছে,
বিয়ের ছবি খুব সুন্দর তুলে।”

হয়তো সেখানে ছিল একটু প্রশংসা,
একটু বিশ্বাসও।

তারপর হঠাৎ একদিন—
অসুস্থতার অদৃশ্য ডাকে
আপু হারিয়ে গেলেন অনন্তের মায়ায়।
মানুষটা নেই,
কিন্তু তার বলা কথাগুলো
রয়ে গেল কারও মনে।

আন্টি সেই কথাটা ভুলেননি।
সময় পেরিয়ে
আরেক সহকর্মী রিতা আপুর মাধ্যমে
যোগাযোগ এল আমার কাছে।

সেদিন ছিল সালমা আপুর ছোটভাই
আসিফ ভাইয়ের বিয়ের আয়োজন।
সেই আনন্দঘন মুহূর্তে
প্যানোরামা বাংলাদেশের পক্ষ থেকে
আমরাও ছিলাম উপস্থিত।

কেমন অদ্ভুত এই জীবন—
কেউ চলে যায়,
কিন্তু রেখে যায় কিছু পথ,
কিছু মানুষের সঙ্গে নতুন সংযোগ।

শুভকামনা আসিফ ভাই ও তাসপিয়া আপুকে—
তাদের নতুন পথ হোক
ভালোবাসা আর আলোয় ভরা।

Agency: Panorama Bangladesh.
For Your Story, Call: 01710954519.

বর–কনে দুজনেই শিগগিরই বিদেশে পাড়ি দেবে,তাই ভাবনা— বড় আয়োজনের ঝামেলা কেন!ছোট্ট করে কাছের মানুষদের নিয়ে বসলো বিয়ের আসর।কেউ...
18/03/2026

বর–কনে দুজনেই শিগগিরই বিদেশে পাড়ি দেবে,
তাই ভাবনা— বড় আয়োজনের ঝামেলা কেন!

ছোট্ট করে কাছের মানুষদের নিয়ে বসলো বিয়ের আসর।
কেউ বলছে, “এটা বিয়ে না, প্রি-ডিপারচার পার্টি!” 😄

বন্ধুরা হাসছে, পরিবার আশীর্বাদ দিচ্ছে—
আর দু’জনের বহুদিনের প্রণয় পেল অবশেষে শুভ পরিণতি।

ছোট আয়োজন ঠিকই,
কিন্তু গল্পটা একদম ইন্টারন্যাশনাল লাভ স্টোরি!

পুরান ঢাকার বিয়ে মানেই আলাদা একটা আমেজ।সংকীর্ণ গলি, পুরনো বাড়ির ছাদ, আর চারপাশে আত্মীয়–স্বজনের ভিড়ে জমে ওঠা আনন্দ।বিয়ের ...
17/03/2026

পুরান ঢাকার বিয়ে মানেই আলাদা একটা আমেজ।
সংকীর্ণ গলি, পুরনো বাড়ির ছাদ, আর চারপাশে আত্মীয়–স্বজনের ভিড়ে জমে ওঠা আনন্দ।

বিয়ের আগে থেকেই শুরু হয় ব্যস্ততা—
কেউ লাইট লাগাচ্ছে, কেউ মঞ্চ সাজাচ্ছে,
আর পাড়ার ছোটরা দৌড়াদৌড়ি করে খবর দিচ্ছে, “আজকে কিন্তু আমাদের বাসায় বিয়ে!”

রান্নাঘরে তখন কাবাব, কাচ্চি আর মিষ্টির ঘ্রাণে পুরো এলাকা মাতোয়ারা।
ছাদের উপর গান, হাসি আর আড্ডায় রাত যেন একটু বেশি সুন্দর লাগে।

পুরান ঢাকার বিয়ে খুব বড় আয়োজন না হলেও,
এখানে থাকে একরাশ আন্তরিকতা,
পাড়া–প্রতিবেশীর ভালোবাসা,
আর এমন এক আনন্দ— যা অনেকদিন পর্যন্ত সবার মনে রয়ে যায়।

Agency: Panorama Bangladesh.
For Your story: Call 01710-954519.

ছাদের ওপর কনের বন্ধু আর ভাই–বোনদের নিয়ে চলছিল হঠাৎ হলুদের আয়োজন।হাসি, গান, সেলফির মাঝেই আচমকা হাজির— বর নিজে!এক মুহূর্তে...
09/02/2026

ছাদের ওপর কনের বন্ধু আর ভাই–বোনদের নিয়ে চলছিল হঠাৎ হলুদের আয়োজন।
হাসি, গান, সেলফির মাঝেই আচমকা হাজির— বর নিজে!

এক মুহূর্তের নীরবতা,
তারপরই সবার চিৎকার—
“ধর ধর! আগে হলুদ!”

পালানোর চেষ্টা বৃথা গেল,
হলুদ পড়লো গালে–কপালে।
ছোট আয়োজন ছিল ঠিকই,
কিন্তু বরের এন্ট্রিটা একদম ব্লকবাস্টার! 🎬💛

Agency: Panorama Bangladesh.
For Your story: Call 01710-954519.

31/01/2026

Shafat x Fahmida

Sunglasses trend


Address

Dhaka
1204

Alerts

Be the first to know and let us send you an email when Panorama posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Panorama:

Shortcuts

Share